| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এখানে (জাপানে) ঈদ। অফিস-ডে হওয়ায় এবার ঈদ তেমন জমেনি। রোজকার মত জেলি, পাউরুটি আর চা দিয়ে নাস্তা সেরে ওসাকা-মসজিদে গেলাম নামাজ পড়তে। বিভিন্ন দেশ থেকে আশা পুরুষ-মহিলা মিলে প্রায় ৬০/৭০ জন মুসলিম একসাথে ঈদের নামাজ পড়লাম। নামাজ শেষে কুলাকুলি করছিলাম আর খুব আশা করছিলাম একটা দাওয়াত পাওয়ার। কিন্তু সেরকম কোন আভাস পেলাম না। দিন দিন এখানে ফ্যামিলির সংখা কমে আসছে, তাছাড়া অধিকংশেরই নামাজ পড়ে অফিস বা ল্যাবে যেতে হবে, কার সময় আছে দাওয়াত খাওয়াবে! মন খারাপ করে চলে আসছিলাম, হঠাত রানী (ব্লগার “নতুন রাজার” সহধর্মীনি)তার বাসায় যেতে বল্লো; রাজা নাকি আমাকে বলতে ভুলে গেছেন। যা’হো্ক, মাইন্ড করার টাইম নাই, লুফে নিলাম দাওয়াতটা। অন্য সবার সাথে গেলাম তাদের বাসায়, প্রত্যাশার চেয়ে অনেক বেশী আয়োজন করেছেন। পেট পুরে খেয়ে দেয়ে এই মাত্র ল্যাবে আসলাম।
কাজে মন বসছে না, হাজার হলেও ঈদ বলে কথা, তাই ব্লগে বসলাম। অনেক দিন কিছু লিখিনা; লিখিনা বললে ভুল হবে, পোষ্ট লিখিনা, কিন্তু প্রতিদিনই অন্যের পোষ্ট পড়ি আর পছন্দ হলে তাতে মন্তব্য লিখি। নিজের লেখা নিজে পড়েই বুঝতে পারি তা কত নিম্নমানের হয়েছে- তাই মানূষ কে আর জ্বালায় না। মানুষ যে কিভাবে মনের কথাগুলোকে এত সুন্দর করে উপস্থাপন করে!
সবকিছু এলোমেলো লাগছে, আসলে মনটা ভাল নেই। আমার ঈদের সব আনন্দ এবার বাংলাদেশে চলে গেছে। ক’দিন আগে আমার ছেলেটা দেশে চলে গেছে, গত ঈদে এখানে ছিল। ওকে নিয়েই গত ঈদে “ঈদের আনন্দ নিয়ে বাপ-ছেলের পাল্লাপাল্লি” নামে একটা পোষ্ট দিয়েছিলাম। কার ছোটবেলার ঈদের আনন্দ বেশী, আমার না তার, এই নিয়ে বাপ-ছেলের কথপোকথন। এবার স্বীকার না করে উপায় নেই, এই ঈদে তার আনন্দ আমার থেকে হাজার হাজার গুন বেশী। ওরা গ্রামে গেছে ঈদ করতে। বলতে গেলে এবারই গ্রামে ওর প্রথম যাওয়া। প্রথমবার গিয়েছিল মাত্র ৩ মাস বয়সে, এখন প্রায় ৩ বছর। নাওয়া খাওয়া ভুলে আনন্দ করছে শুনলাম। আমার সাথে ফোনে তার কথা বলার সময় নেই- কুরবানীর গরুর দড়ি ধরে টানাটানি, তার শরীরে একটু হাত বুলান, ছাগল, মুরগী, বিড়াল, কুকুর ছানা কে আদর করা, চাচার সাথে সাইকেলে চড়া, ফুফুর সাথে মেহেদীর পাতা বাটা, দাদির রান্নায় খড়ি এগিয়ে দেওয়া, দাদার সাথে পকুরে মাছ ধরা--- আরো কত কাজ তার! তাকে ছাড়া এখানে আমার খুব কষ্ট হচ্ছে; তারপরও- আমার ছেলে আমার সবচেয়ে প্রিয় জায়গাগুলোতে আনন্দে ছুটাছুটি করছে, কাল সকালে ঈদের নতুন জামা-কাপড় পরে তার দাদার হাত ধরে সবার সাথে ঈদগাঁয়ে নামাজ পড়তে যাবে-দৃশ্যগুলো কল্পনা করে আনন্দে আমার চোখ ভিজে আসছে!!
আমাদের জন্য দোয়া করবেন! সবাই সুস্থ থাকুন! সুখে থাকুন! সবাই কে ঈদ মুবারক!!
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকে, ঈদ মুবারক!
২|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২
সহীদুল হক মানিক বলেছেন: eid mobarak
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকে, ঈদ মুবারক!
৩|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০২
বাবুনি সুপ্তি বলেছেন: ঈদ মোবারক
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকে, ঈদ মুবারক!
৪|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
সরকার সেলিম বলেছেন: ঈদমুবারক। আমি ও ঈদের নামাজ পড়ে এখন ল্যাবে। আমাদের এখানে ঈদের জামাতে অনেক লোক হয়েছিল, প্ড়ায় ২/৩ শত হবে।
গত রাতে রান্না করে রেখেছিলাম, নামজ পড়ে আমরা ২ বন্ধু মিলে খেলাম। আজ রাতে দাওয়াত আছে আবার কাল রাতে ও দাওয়াত আছে। মোটামুটি খারাপ যাবে না বলে মনে হয়। তবে সবার সাথে ঈদ করা অবশ্যই মিস করছি।
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
তোমোদাচি বলেছেন: এখানে গত ঈদে ১০০ এর উপরে লোক হয়েছিল, ৫দিন বন্ধ ছিলতো;
এবার কম।
হু আজ রাতে একটা দাওয়াত পেয়েছি, কাল রাতে ব্যচেলার (বিবাহিত+অবিবাহিত) রা মিলে একসাথে খাব প্লান করেছি।
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১০
তোমোদাচি বলেছেন: ২৯ তারিখ, রবিবার এখানে পুরা কানসাই এলাকার বাংলাদেশীদের ঈদের অনুষ্ঠান। চলে আসুন সম্ভব হলে।
৫|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
মুকুট বলেছেন: ঈদ মোবারক, নিজে নিজেই আমি ছুটি নিছি ল্যাব থেকে :#>
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৪
তোমোদাচি বলেছেন: আমার ও ল্যাবে তেমন কাজ নেই।
সময় কাটানোর অন্যকোন উপায় নেই তাই ল্যাবে আসা।
বাসা চেঞ্জ করেছি, নেট কানেকশন এখনো লাগে নি, বাসায় কি করব!
আপনাকেও ঈদ মোবারক !!
৬|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
আতাতুর্ক বলেছেন: আপনার আংশিক আনন্দে আমি মর্মাহত। আপনার ছেলের সাথে দেশে এসে ঈদ করলে আপনার সাথে আমিও আনন্দিত হতাম। আমাদের এখানে আগামী কাল ইদ। আপনার ঈদে আপনাকে ঈদ মোবারক ও আমাদের ঈদের আগাম ঈদ মোবারক রইল।
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
তোমোদাচি বলেছেন: সেটা সম্ভব হলে তো ভালই হত!
সবকিছু কি আর একসাথে পাওয়া যায়?
আপনাকেও ঈদ মোবারক !!
৭|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৫
মুকুট বলেছেন:
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
তোমোদাচি বলেছেন: দোমো আরিগাত গুজাইমাছ!!
৮|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
নতুন রাজা বলেছেন: ঈদ মোবারক!!!!!!!!!!!
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
তোমোদাচি বলেছেন: হু, দাওয়াত তো দিলেন না!
ঈদ মোবারক!
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
তোমোদাচি বলেছেন: আপনাকেও ঈদ মোবারক!
১০|
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮
পুরাতন বলেছেন: ঈদের শুভেচ্ছা ![]()
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
তোমোদাচি বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা !!
১১|
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
সরকার সেলিম বলেছেন: আপনারা অনেক আনন্দ করবেন তাই না!!
ধন্যবাদ ভাই, দাওয়াত দেয়ার জন্য।
ওসাকাতে থাকেন না আপনি?
নতুন রাজা দেখি গত ঈদ থেকে আমারে ফোন দিতাইছে......
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০
তোমোদাচি বলেছেন: হা ভাই আমি ওসাকাতে।
আপনি?
১২|
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪
সরকার সেলিম বলেছেন: আমি সিজুকার হামামাতসুতে ........ সিজুকা ইউনিতে........
কিছুদিন আগে ওসাকাতে এক জব ফেয়ারে গিয়েছিলাম তবে ওসাকা দেখা হয়নি। নাতসিইয়াসুমিতে যাওয়ার ইচ্ছা আছে আরেকবার ওসাকা ভালোভাবে দেখার জন্য।
২৭ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
তোমোদাচি বলেছেন: নাতসিইয়াসুমিত আসলে অবশ্যই আসবেন ওসাকা ইউনিতে, আমরা এখানে ২০/২২ জন মত আছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০১
নিরীহ মানুষ বলেছেন: ঈদ মোবারক