নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জারিন সুবাহ্

জারিন সুবাহ্ › বিস্তারিত পোস্টঃ

মনপুরা মুভির গানের কথা

৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৫৭

আমার সোনার ময়না পাখি

আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি ।।



সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায়রে

বাইন্ধা তরে রাখি রে

আমার সোনার ময়না পাখি ।।



দেহ দিছি প্রাণরে দিছি

আর নাই কিছু বাকী

শত ফুলের বাসন দিয়ারে

অঙে দিছি মাখি রে

আমার সোনার ময়না পাখি ।।



যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন যাবার কালে রে

ও পাখি রে

একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি ।।

————————-

কথা ও সুর : মোহাম্মদ ওসমান খান *

শিল্পী : নীনা হামি







সোনাই হায় হায়রে

কেহ লইলো আতর লোবান

কেহ লইলো জল

কেহ লইলো বরই পাতা

কেহ লইলো পরীরে

সোনাই হায় হায়রে

সোনাই হায় হায়রে ।।



ফুল কান্দে পাখি কান্দে

কান্দে গাঙের পাড়

কান্দিয়া কান্দিয়া সোনাই

হইলো জারে জার ।।



বাবায় দিলো কন্যারে কাঁধ

শ্বশুর দিলো মাটি

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

মাটি ছুঁয়ে খাঁটি

সোনাই হায় হায়রে

সোনাই হায় হায়রে ।।

————————–

চলচ্চিত্র : মনপুরা

কথা: গিয়াস উদ্দিন সেলিম

সুর : সংগ্রহ

কণ্ঠ : ফজলুর রহমান বাবু





নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে

ধর বন্ধু আমার কেহ নাই

তোলো বন্ধু আমার কেহ নাই



চিকন ধুতিখানি পড়িতে না জানি

না জানি বান্ধিতে কেশ



অল্প বয়সে পিরিতি করিয়া

হয়ে গেলো জীবনের শেষ



প্রেমেরও মুরালি বাজাতে নাহি জানি

না পারি বান্ধিতে সুর

————————

চলচ্চিত্র : মনপুরা

কণ্ঠ : ফজলুর রহমান বাবু





সোনার পালঙ্কের ঘরে

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…



বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,

এপার ওপার কোন পার একা

যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে…



মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,

মনে বন্ধু বড় আসা

যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,

চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে,



সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

————————–

ছবি/অ্যালবাম: মনপুরা

শিল্পী: কৃষ্ণকলি





আগে যদি জানতাম রে বন্ধু

আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর ।।



উজানে ভাসাইলাম নাও

ভাটি কোথাও নাই

আমি আমার ছিলাম নাকি

তুমি কোথাও না ।।



পীরিতে সাজায়েছি রঙ

বাসরে বাঁশি

সুরে সুরে সুরমালা

ভিতরে ফাঁকি ।।



আগে যদি জানতাম রে বন্ধু

তুমি হইবা পর

ছাড়িতাম কি বাড়ি আমার

ছাড়িতাম না ঘর ।।

——————————

চলচ্চিত্র : মনপুরা

কথা ও সুর: কৃষ্ণকলি ইসলাম

কন্ঠ : মমতাজ ও কৃষ্ণকলি



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৫৮

নীল কষ্ট বলেছেন: ব্লগে স্বাগতম
চমৎকার পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.