নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

আমার ঈদ,আমার কষ্ট (কাব্য)

২১ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪৮







ঈদ এসেছে,ঈদ করেছি,ঈদ গিয়েছে চলে,

কিন্তু মজা হয়নি অফিস ওপেন ছিল বলে :-*

পোলাও,কোরমা,কোপ্তা,কাবাব,ফিন্নি এবং সেমাই,

হয়নি পাওয়া ঈদ বখসিস্,শূন্য ঈদের কামাই।

বন্ধুরা সব আড্ডা মারছে,ঘুড়ছে ভবঘুড়ে,

আমি তখন বসে আছি ওদের থেকে দুরে।

নতুন জামা,নতুন জুতা,হাসছে ছেলে-পেলে,

মুখটা কালো,আমি তখন বন্দী আমার জেলে।

সেজেগুজে হাসছে কত লাল-বেগুনী পরী,

চাইছিল মন ওদের মত রিকসা নিয়ে ঘুরি B-)

আমার পোষা কুকুর 'টমি' ছোট্ট টিয়া 'মিনা',

কেউ কি জানে ওদেরকে কেউ খাবার দিলো কিনা /:)

চটপটি আর ফুসকা খেতাম,খুব বাজাতাম বাঁশি,

আমি তখন আমার ডেস্কে আপন মনে হাসি।

চোখে যেন কি পড়েছে,আসছিল খুব জল,

ড্রয়ারটাতে আছে আমার ভাইয়ের নতুন বল।

দেয়া হয়নি কিনেছিলাম,খুব করেছে জিদ,

বল না হলে এবার নাকি হবেনা তার ঈদ :D

পিওন যখন হাতে দিল ঈদের দিনের খাবার,

চোখের পাতায় ভাসলো ছবি মায়ের এবং বাবার।

মনটা তখন চাইছিল খুব যাই ছুটে যাই চলে,

অফিস তখন আমাকে খুব আটকেছে কৌশলে।

কত্ত মজা হল সেবার যখন ছিলাম বাসায়,

ঈদের দিনের অফিস আমায় কাঁদায় এবং হাসায় :((

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৯

শায়মা বলেছেন: রফিকভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!


কত্তদিন পর দেখলাম!!!!


শফিকভাইয়াকেও আর দেখিনা।:(


কোথায় হরিয়ে গেছো তোমরা???:(


এতদিন পরে তোমার ঈদের কবিতাটা পড়ে মন খারাপ হয়ে গেলো।:(


অফিস তো তোমাকে আমাদেরকেও ভুলিয়ে দিয়েছে।


আমি তোমাকে ভুলিনি। অপ্সরাও ভোলেনি।:)

অনেক অনেক ভালো থেকো ভাইয়ামনি যেখানেই থাকো।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০২

রফিক এরশাদ বলেছেন: আপুনি, তোমার কথাটা কিছুটা সত্যি..অফিসে ব্যস্ত থাকি। আসলে কবিতা পোস্ট যে করবো, পিসি ছিল নষ্ট। শেষে শফিক আমাকে একটা নতুন পিসি বানিয়ে দিয়েছে,সত্যি বলতে গিফট করেছে। এখন আমার একটা চমৎকার পিসি আছে। হা হা হা। দাড়াঁও তোমাকে নিয়ে একটা কবিতা লিখবো।ভালো থেকো। B-)

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩২

মনাপাগলা৪২০ বলেছেন: প্রথম ভালো লাগা


উপারের মাইয়াটা কিন্তু + দেয়নাই ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৪

রফিক এরশাদ বলেছেন: প্লাস ধুইয়া কি সেভেনাপ খামু????যে কমেন্ট দিছে সেটার দাম লাখ ট্যাকা!! হু হু হা হা হা :D

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

নিনিতা নাতানিয়েল বলেছেন: চোখে যেন কি পড়েছে আসছিল খুব জল............

চমৎকার লিখেছেন ভাইয়া খুব ভাল লাগল।
+++++++++++++++++++++++++++++ প্লাস ধুয়ে পিপাসা লাগবে যখন , তখন সেভেব আপ খাবেন আর এমন সুন্দর সুন্দর কবিতা লিখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.