| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুমি মোরা একদল ভাড়াটে
মহাবিশ্বের স্রষ্টার মহা ভাড়াটে!!!
আত্মার ভাড়াটে নশ্বর দেহ
ভাড়াটে নই আছে কি কেহ??
ভাড়া বিনিময়ে চলছেরে চাকা,
ভাড়াহীন সবই ফাকা!!!
প্রেমের ভাড়ায় চলে প্রেম,
ভাড়াটের আছে শতেক ফ্রেম!!
স্বাধীন মানে কিছুই নেই সবই ভাড়াটে!
ভাড়াটে ইচ্ছায় ভাড়াটে পথ চলা,
অথবা স্বাধীন ইচ্ছার বিরাট ভাড়া দেয়া!!
সংগোপনে ভাড়ার খেলা চলছে অনন্তে!
সময়ের ভাড়া নাকি সময়ে হয় বিনিময়!
ভাড়া নেইতো মাশুল আছে,
তবু দুপেয়েরা বাঁচে,
ভাড়া বিনিময়ে অদৃশ্য ইশ্বরের ধ্যানে!
ভাড়া তবু চলে নশ্বরতার ওপারে!
সবাই ভাড়াটে
রহস্যময়ী ইশ্বরের ছলনার রথে।।
©somewhere in net ltd.