নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে তারকার সংখ্যা অনেক!!!

বিশ্বাস মানুষকে অনেক দূর নিয়ে যায়। তবে সেই বিশ্বাসে খাদ মেশালে ভয়ানক পরিণতি হতে পারে। নিখাদ বিশ্বাস করতে চাই। সৃষ্টিকর্তাকে, মানুষকে এবং নিজেকে।

রাহবার হাসান

রাতের আকাশে জোসনা। মনের পর্দায় কালো মেঘ। আর জাতির কপালে দুঃখের আবির্ভাব। হে রাত, আর কতটা গভীর হলে তুমি ভোর হবে?

রাহবার হাসান › বিস্তারিত পোস্টঃ

তোমায় মনে পড়ে

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

রাতের অন্ধকারে বাসায় ফেরার পথে মনে পড়ে

তোমার মতো করে কেউ আর বুকে জড়িয়ে ধরবে না আমায়

প্রাণ ভরা হাসিতে মুখ রাঙ্গিয়ে কেউ আব্বু বলে ডাকবে না আর

তুমি এখন অনেক দূর

আমার বিচ্ছিন্ন জীবন থেকে আরো বিচ্ছিন্ন হয়ে তুমি চলে গেছ মৃত্যূর দরোজা পেরিয়ে

আর কখনোই পথ চেয়ে থাকবে না

আমার অপেক্ষায় প্রহর গুনবে না তুমি

বাড়িতে ফিরতে দেরি হলে ফোন করে বকবে না আর

বলবে না, আব্বু বাড়িতে এস এই সপ্তাহে।



আমার অশ্রু ভেজা চোখ তোমার খোঁজে চারদিক চষে ফেরে

কিন্তু তুমি নেই

ক্লান্ত দৃষ্টি ফিরে আসে

ভাষাহীন আমার কণ্ঠ চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস

বার বার তোমায় মনে পড়ে

আমার জন্মদাতা পিতা, তোমায় ভুলতে চাই না আমি

অশ্রু ভেজা চোখের দৃষ্টিতে ধরে রাখতে চাই আমৃত্যূ

'আব্বু' তুমি ভাল থেকো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.