নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিতীয়

দ্বিতীয় › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

শাহবাগ আজ একাত্তর স্কয়ার, হাজার হাজার তরুণ প্রাণ এক সাথে গর্জে উঠেছে।



সাধু তুমি সাবধান।



একটা সময় মনে হয়েছিল আওয়ামীলীগ মন থেকে চায় যুদ্ধাপরাধীর ফাঁসি হউক কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে এ শুধুই ক্ষমতায় যাওয়ার হাতিয়ার মাত্র। সাজেদা চৌধুরী এসেছিলেন, তিনি মূল মঞ্চে দাড়িয়ে বললেন “আমাকে প্রধানমন্ত্রী আপনাদের দাবির কথা শুনতে পাঠিয়েছেন। আপনারা কী চান?” বলি মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশবাসি জানে জাতি কি চায়, একাত্তর স্কয়ার এর গর্জন যদি আপনার কান অব্দি না পৌঁছায় তবে কাল সকালেই কবুতর দিয়ে চিঠি পাঠিয়ে দিব। হাজারো তরুণ প্রাণ আবারো ভোর হওয়ার আগে জেগে উঠবে।



সত্যিই তো! আমরা যদি না জাগি মা সকাল হবে নাকো!



মাননীয় প্রধানমন্ত্রী, একাত্তর স্কয়ার এর আসে পাশে আপনার চাটুকারে ভরে গেছে। চিত্রনাট্য তৈরি করে এখন সহমত দেখানোর এই আদিখেত্তা না দেখালেও চলবে। জামাতের সাথে এক সময় আপনাদের দহরম মহরম আমরা ভুলি নি। "সাপ ও মরবে লাথি ও ভাঙবে" যদি তাই ভেবে থাকেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন।



আপনার ভোটের বাক্স এই তরুণ প্রজন্ম লাথি মেরে আস্তাকুরে ফেলে দিবে।



দয়া করে বিচার বিভাগকে শিকল পরাবেন না।



"একাত্তরের হাতিয়ার, গর্জে উঠবে আরেকবার"



সকল রাজাকারের ফাঁসি চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.