| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি হিসেবে অনাদিকাল থেকে আমরা আবেগপ্রবণ। আবেগের ঘোরে অনেক সময় আমরা মুদ্রার অপর পিঠের লুকানো বাস্তবতাটাকে ঠিকমত উপলব্ধি করতে পারিনা। ক্রিকেটের সাথে এই জাতির আবেগের সম্পর্ক। শতধা বিভক্ত এই জাতিকে এক সুতোঁয় বাধে এক ক্রিকেটাররাই। যাদের পরাজয়ে গোটা জাতি আবেগ আপ্লুত হয়, আবার বিজয়ে উল্লাসে ফেটে পড়ে। আজ আমাদের ক্রিকেট দুনিয়া এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা চাই সঠিক বিচার হোক এই ঘটনায় জড়িতদের। বেরিয়ে আসুক অন্তরালের কুশীলবরা। এক আশরাফুলকে "বলির পাঠা" বানিয়ে এই ঘটনার যবনিকাপাত করলে দিনের শেষে বড় ক্ষতি হবে এ দেশের ক্রিকেটের, ক্ষুন্ন হবে এই জাতির সম্মান।
©somewhere in net ltd.