নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরুষ নির্যাতন দমন আইন করা এখন সময়ের দাবী

নির্যাতন শুধু পুরুষরাই করে না,নারীরাও করে।

রাজা বাহাদুর

হাতিশালে হাতি আছে ঘোড়াশালে ঘোড়া আছে ,আমার কিছু বলার আছে।

রাজা বাহাদুর › বিস্তারিত পোস্টঃ

আক্কেল দাঁতে অবহেলা নয় :|:| সাধু সাবধান

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

তৃতীয় ও সর্বশেষ ধাপে মানুষের যে দাঁত গজায়, তাকে আক্কেল দাঁত বা উইসডম টিথ বলা হয়। সাধারণত ১৬ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এই দাঁত গজায়। বেশির ভাগ মানুষেরই চারটি বা দুই জোড়া আক্কেল দাঁত গজায়, যদিও এর বেশি বা কম হওয়া অস্বাভাবিক নয়।

মানবদেহে আক্কেল দাঁতের কাজটা ঠিক কী এবং এটি জরুরি কি না, তা এখনো খুব স্পষ্ট নয়। তবে এই আক্কেল দাঁত নানাভাবে আপনাকে ভোগাতে পারে। তাই আক্কেল দাঁত নিয়ে অবহেলা করা ঠিক নয়।

প্রথমত, অনেক সময়ই আক্কেল দাঁত সোজাভাবে না গজিয়ে কোনাকুনি করে গজায় কিংবা ভেতর বা বাইরের দিকে বেঁকে থাকে, কখনো প্রায় শুয়ে থাকে। এমন বাঁকা গঠনের কারণে পার্শ্ববর্তী দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি পাশের চোয়ালের হাড় বা স্নায়ুরও সমস্যা করতে পারে। দ্বিতীয়ত, কখনো কখনো আক্কেল দাঁত মাড়ি ভেদ করে সম্পূর্ণরূপে না গজিয়ে আধাআধি মাড়ির ভেতরই রয়ে যায়। আধা গজানো এই দাঁতের ফাঁকে বারবার সংক্রমণ হতে পারে, ময়লা বা জীবাণু জমে, মাড়ি ফুলে যায়, ব্যথা করে এবং রক্তপাতও হতে পারে।

আক্কেল দাঁত ঘন ঘন এই সমস্যার কারণ হয়ে দাঁড়ালে একটা ওপিজি এক্স-রে করে দেখতে হবে তার গঠন, অবস্থান কেমন এবং এটি সম্পূর্ণভাবে গজিয়েছে কি না। যদি এক্স-রেতে প্রমাণিত হয় যে এটি বিপজ্জনকভাবে বেঁকে আছে, পাশের দাঁতকে ক্ষতিগ্রস্ত করছে, অথবা এমন মনে হয় যে এটির পক্ষে আর সম্পূর্ণ বেরিয়ে আসা সম্ভব নয় কিংবা এর কারণে বারবার প্রদাহ বা সংক্রমণ হচ্ছে, তবে চিকিৎসক দাঁতটি তুলে ফেলার সিদ্ধান্ত নিতে পারেন। দন্ত বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতাল।



সুত্র ঃ প্রথম আলো

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা শুভ নববর্ষ

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৫২

হরিণা-১৯৭১ বলেছেন: লোকে বলে থাপড়ায়ে দাঁত ফেলে দিবে, ওদের কাছে আক্কেল দাঁত সমস্যা নিয়ে গেলে কেমন হয়?

৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

রাজা বাহাদুর বলেছেন: :D :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.