নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরুষ নির্যাতন দমন আইন করা এখন সময়ের দাবী

নির্যাতন শুধু পুরুষরাই করে না,নারীরাও করে।

রাজা বাহাদুর

হাতিশালে হাতি আছে ঘোড়াশালে ঘোড়া আছে ,আমার কিছু বলার আছে।

রাজা বাহাদুর › বিস্তারিত পোস্টঃ

আগেই বলছিলাম

২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:২৯



"আগেই বলছিলাম *নারীরাও করতে পারে":((/:)/:)



এই তার আরেক প্রমান.।.।.।।



ভারতের কলকাতায় এক নারী গৃহশিক্ষকের নির্মম নির্যাতনের শিকার হয়েছে তিন বছরের একটি শিশু। এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার উত্তর-পূর্ব কলকাতার লেক টাউনের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানিয়েছে, পূজা সিং নামের ওই গৃহশিক্ষককে ১৫ জুলাই নিয়োগ দেওয়ায় হয়। তিনি মাত্র তিন দিন পড়িয়েছেন। ঘটনার দিন ওই গৃহশিক্ষক কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে শিশুটির ওপর নির্যাতন চালান। শিশুর আর্তনাদ শুনে কক্ষের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরা চালু করার পর নির্যাতনের দৃশ্য ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে নার্সারিপড়ুয়া শিশুটিকে জোরে লাথি ও চড় মারছেন ওই গৃহশিক্ষক। এ ছাড়া তাকে বিছানায়ও ছুড়ে ফেলা হয়।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ওই ভিডিও প্রচারিত হওয়ার পর নিন্দা শুরু হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমার ছেলের রক্তক্ষরণ হয়েছে। বুকে ব্যথা আছে। সিসিটিভি ফুটেজে যে কেউ দেখতে পাবেন, আমার ছেলে বারবার আকুতি জানাচ্ছিল। কিন্তু ওই শিক্ষক তা শোনেননি। আমার ছেলেকে নির্মমভাবে মেরেছেন। এ ঘটনায় আমাদের পুরো পরিবার মর্মাহত।’

ওই শিক্ষক নিখোঁজ রয়েছেন। পুলিশ তাঁকে খুঁজছে।



সূত্রঃ প্রথম আলো

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.