নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৯০

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৬



ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন ধরে তোমাকে নিয়ে লেখা হয় না। তাই আজ আবার লিখতে বসলাম। আজ ১১ ফ্রেরুয়ারী। আগামীকাল নির্বাচন। এই নির্বাচনে আওয়ামীলীগ নেই। আওয়ামীলীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে। টানা ১৭ বছর আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো। তারা অনেক কাজই করেছে। অর্থ্যাত উন্নয়ন করেছে, এটা সত্য। কিন্তু আওয়ামীলীগের অনেক লোকজন দূর্নীতিও করেছে। দেশ স্বাধীন হওয়ার পর, যে দল'ই
ক্ষমতায় এসেছে তারা সবাই দূর্নীতি করেছে। আওয়ামীলীগের আমলে দূর্নীতি হলেও তারা অনেক কাজ করেছে। পদ্মাসেতু থেকে মেট্রোরেল। আরো অনেক কিছু করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তারা পরপর পাঁচ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল ভোট হওয়ার পর বিএনপি ক্ষমতায় আসবে। এবার তারা কি করে জানে!

প্রিয় কন্যা আমার-
আগামীকাল আমি ভোট দিতে যাবো না। আসলে আমি কিছুটা ক্লান্ত। আমার বিশ্রাম দরকার আছে। সারাদিন আমি শুয়ে বসে থাকবো। তবে তোমাকে নিয়ে সন্ধ্যায় বাইরে হাঁটতে বের হবো। দেশের রাজনীতি নিয়ে আমি চিন্তা করতে চাই না। ভালো মানুষ মন্ত্রী, এমপি হয় না। চোর ডাকাত আর মন্দ লোক গুলোই মন্ত্রী, এমপি হয়। দেশের জন্য রাজনীতি করে আর কয় জন? সব গুলো টাকা আর ক্ষমতার জন্য রাজনীতি করে। সহজ মানুষকে ভালোবাসার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না। আমাদের দেশের রাজনীতি ভীষন রকমের নোংরা। ফাজ্জা তুমি কখনও রাজনীতি করতে যেও না। একশ হাত দূরে থাকবে। সমাজ বা দেশের জন্য ভালো কিছু করতে চাইলে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। সদিচ্ছা থাকলেই হয়।

ফাজ্জা, আমি দেশ নিয়ে হতাশ।
তুমি চিন্তা করে দেখো, দেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর হয়ে গেছে। যে দল ক্ষমতায় আসে, সে-ই দলই দূর্নীতি করে। আজও মানুষ রাস্তায় ঘুমায়। আজও সরকারি হাসপাতাল গুলোতে দালাল। আজ লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরছে। আজও ফুটপাত দিয়ে আরাম করে হাঁটা যায় না। ফুটপাতে দোকান বসিয়ে, চলছে চাঁদাবাজি। সিএনজি চালকরা মিটারে যায় না। প্রতিটা এলাকায় কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং খুব ভয়ংকর। প্রতি বছর আমাদের দেশে বাঁধ ভাঙ্গে। অসংখ্য বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ডুবে যায়, অসংখ্য গবাদি পশু মারা যায়। নদীভাঙ্গনের স্থায়ী সমাধান আজ পর্যন্ত কোনো সরকার করেনি। তাহলে গত ৫৫ বছর সরকার গুলো করলো কি? শেখ হাসিনা মেট্রোরেল করেছেন, তুমি শুনলে অবাক হবে- এত ভিড় হয়, আজ পর্যন্ত আমি মেট্রোরেলে বসার সুযোগ পাইনি। পদ্মাসেতু জীবনযাত্রা সহজ করেছে।

প্রিয় কন্যা আমার-
আমাদের দেশের বেশির ভাগ মানুষ গুলো বদমাশ। এরা মানবিক ও হৃদয়বান নয়। এরা ইতর। জাস্ট ইতর। তুমি যেখানেই যাও, ইতরের দেখা পাবে। এরা এত ইতর যে হজ্ব করতে গেলেও ইতরামি করে। ফাজ্জা, সহজ সরল সত্য কথা হলো- এই দেশে বেঁচে থাকতে হলে তোমাকে ইতরদের মাঝেই বেঁচে থাকতে হবে। চারিদিকে এত ইতর যে আমার দম বন্ধ হয়ে আসে। ইতরদের সাথে ঝগড়া করতে হয় না। ইতরদের বুঝিয়েও কোনো ফায়দা নেই। কাজেই বুদ্ধি করে এদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। দূরে থাকতে হবে। আমার কিছু আত্মীয়স্বজন আছে, এরা মানুষ হিসেবে উন্নত নয়। তাই এদের কাছে আমি যাই না। একশ' হাত দূরে থাকি। অর্থ্যাত মন্দ মানুষ থেকে দূরে থাকতে হবে ফাজ্জা। বিএনপি সরকার গঠন করবে। করুক। দূর্নীতি যেন না হয়। তাহলেই দেশবাসী খুশি।

ফারাজা তাবাসসুম-
আমি সারা জীবন সহজ সরল জীবন যাপন করেছি। কোনদিন কোনো কিছুতে লোভ করিনি। মন্দ মানুষদের সাথে মিশিনি। অন্যায় করিনি। টাকার লেনদেনে একশ' পারসেন্ট স্বচ্ছ ছিলাম। কারো কাছ থেকে টাকা ধার দেইনি। ফাজ্জা, আমার মা ছোটবেলাতেই শিখিয়েছেন- 'টাকার বিষয়ে স্বচ্ছ থাকতে হবে। যে মানুষ টাকা লেনদেনে স্বচ্ছ সে ভালো মানুষ'। ফাজ্জা টাকার বিষয়ে সাবধান থাকবে। সিরিয়াস হবে। প্রচুর টাকা খরচ করবে। কৃপণতা করবে না। ইনকাম করবে, খরচ করবে। সমস্যা নাই। কেউ টাকা ধার চাইলে দিয়ে দিবে। কখনও ফেরত চাইবে না। দিলে দিলো, না দিলে নাই। কাউকে যখন টাকা দিবে, তখন ধরেই নিবে ফেরত পাবে না। কখনও কারো কাছ থেকে টাকা লোন করবে না। মানুষের টাকার লোভ অনেক। তুমি কখনও টাকার প্রতি লোভ করো না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামীলীগের আমলে দূর্নীতি হলেও তারা অনেক কাজ করেছে।
...............................................................................................
দূর্নীতি করে কোন কাজ করলে বরকত হয়না,
তাই এই ট্রন্ডে ছাড়তে হবে ।
সৎ মানুষ বানাতে হবে, খুঁজতে হবে
নিয়তে বরকত, আমাদের এখন সদইচ্ছার দরকার ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আব্বাস সাহেব কে ভোট দেন নাই কেন? তিনি হারতে বসেছিলো !

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৪

নতুন বলেছেন: আওয়ামীলীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে। টানা ১৭ বছর আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো। তারা অনেক কাজই করেছে। অর্থ্যাত উন্নয়ন করেছে, এটা সত্য। কিন্তু আওয়ামীলীগের অনেক লোকজন দূর্নীতিও করেছে। দেশ স্বাধীন হওয়ার পর, যে দল'ই
ক্ষমতায় এসেছে তারা সবাই দূর্নীতি করেছে। আওয়ামীলীগের আমলে দূর্নীতি হলেও তারা অনেক কাজ করেছে। পদ্মাসেতু থেকে মেট্রোরেল। আরো অনেক কিছু করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তারা পরপর পাঁচ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল ভোট হওয়ার পর বিএনপি ক্ষমতায় আসবে। এবার তারা কি করে জানে!


আপনার এলাকা তে তাসনিম জারা ছিলো সম্ববত। তিনি দুনিতি করতো না, আপনি তাকে কেন ভোট দিলেন না? আপনার আপা বলেছে বলে আপনি ভালো একটা মানুষকে ভোট দেন নাই তাই পরাজিত হয়েছে।

আর আমলিগকে তাড়ানো হয় নাই। তারা পালিয়ে গেছে। B-))

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১০

মৌরি হক দোলা বলেছেন: ভাবলাম, মেয়ের প্রতি বাবার মিষ্টি চিঠি পড়বো। এখন দেখি কঠিন কঠিন বিষয় সব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.