নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দ্য রেষ্ট ইজ সাইলেন্স

০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫



সময় তখন ২২ শে শ্রাবন!
নদীটা ছোট কিন্তু ঢেউ বেশ তীব্র
নৌকা যাচ্ছে গ্রাম থেকে শহরের দিকে,
কি স্বচ্ছ নদীর জল! ছলাৎ ছলাৎ জলের শব্দ!
মাঝি বিকেলের আগেই নদী পার হতে চায় যেন,
আকাশ ভরা মেঘ! যদি তুফান নামে! নৌকা যাবে ডুবে!
নীলা আর শাহেদ জামাল জানে না সাতার!
নৌকার পাটাতনে, দুজন মুখোমুখি বসে।
যদি কিছু ঘটে যায়, ঘটুক! এখন সময় ভালোবাসিবার!

যে কোনো সময় ঘন্টা পড়বে!
একটা প্রশ্নের উত্তর এখনো লেখা বাকি,
কলমটা দিয়ে ঠিক করে লেখা যাচ্ছে না
যদিও সবটুকু শক্তি দিয়ে কলম লিখে যাচ্ছে!
ঘন্টা বাজছে! প্রফেসর খাতা নিয়ে গেলেন।
কলমটার জন্য শেষ প্রশ্নের উত্তর দেওয়া গেলো না,
নীলা কলমটি দিয়েছিল। যেন তার দেওয়া কলম দিয়ে পরীক্ষা দেই।
আহ নীলা, তোমার জন্য শেষ প্রশ্নটির উত্তর দেওয়া হলো না!
আমার সাথে আরো দুটা কলম ছিলো।

ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে! নীলা দাঁড়িয়ে আছে ব্যলকনিতে,
শাহেদ জামাল আজ আসবে? আসবে তো!
নীলা নীল শাড়ি পরেছে, কপালে টিপ, চোখে কাজল
আজ দুজনে বৃষ্টিতে ভিজবে, বৃষ্টি বিলাস হবে।
চা কফি পরে। দেরি হোক। রবীন্দ্রনাথ অপেক্ষা করুক।
শাহেদ যদি চুমু দিতে চায়, দিক।
যদি জড়িয়ে ধরতে চায়, ধরুক।
চুমু এবং জড়িয়ে ধরা পাপ নয়, ভালোবাসা।
ভালোবাসার স্পর্শে জীবন আনন্দময় হয়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.