| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাপ্রলয়ের নটরাজ
বাস্তববাদী মানুষ।বাস্তবতার সাথে মানিয়ে চলার চেষ্টায় ব্যাস্ত।এই নগরীর রাস্তায় হেটে চলি একাকী।
চাঁদের বুকে এ পর্যন্ত কতজন হেটেছে জানেন?
উত্তর হবে ১২ জন
কিন্তু, টুইন টাওয়ারের নর্থ টাওয়ার হতে সাউথ টাওয়ারে একটি মাত্র দড়িতে হেটে পাড়ি দিয়েছে শুধু একজন।
ভাবতে পারেন কি? শুধু মাত্র একটা দড়ির উপর ১৩৫০ ফুট উচ্চতায় একটা মানুষ হাটছে।সাথে নেই কোন সেফটি লক।হ্যা এই কাজটিই করেছিলেন ফিলিপ। ১৯৭৪ সালের ৭ আগষ্ট ২৪ বছর বয়সী ফিলিপ এ কীর্তি গড়েছিলেন ।ফিলিপ একপ্রান্ত হতে অপরপ্রান্তে গিয়েছিলেন আটবার।প্রায় ৪৫ মিনিট দড়িতে ছিলেন ফিলিপ।
ছেলেবেলায় সার্কাস দেখতে গিয়ে দড়িতে হাটতে দেখে এই খেলার প্রেমে পড়েন ফিলিপ।একসময় বাবা বাড়ি থেকেও বের করে দেন। কিন্তু ফিলিপ থামেন নি।তিনি তার ফটোগ্রাফারের সহায়তায় প্রথম হাইওয়্যার ওয়াক প্রদর্শন করেন প্যারিসের নটর ডেইম ক্যাথেড্রাল এ।অনুমতি বিহীন কাজের কারণে তাকে জেলে যেতে হয়।
তিনি ই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, মানুষের পক্ষে কিছুই অসম্ভব নয়।একাগ্রতাই সবচেয়ে বড় বিষয় তা বোঝা যায় এই মানুষটিকে দেখে।
The walk সিনেমাটা বলতে গেলে ফিলিপের সম্পূর্ণ বায়োগ্রাফি।
লেখতে বসার সময় The walk মুভিটির রিভিউ লিখব বলেই বসে ছিলাম।কিন্তু, আমার লেখাটাও বায়োগ্রাফিই হয়ে গেলো।
তাহলে মুভি নিয়েও কিছু কথা বলি,
“ছবির ট্রেলার দেখার পরই ছবিটা দেখার ইচ্ছা হয়েছিলো।
পরিচালক রবার্ট জেমেকিস, অভিনেতা জোসেফ গর্ডন লেভিট, গ্রাফিক্স প্যানেল সবার প্রতি হ্যাটস অফ।তারা হতাশ করেন নি।তারা ১৯৭৪ সালের সেই সকালের দৃশ্যটা চিত্রায়ন করে তুলে ধরেছেন খুব নিখূত ভাবে।ফিলিপ তার টুইন টাওয়ার মিশনের আগে রেকি করার সময় তার পায়ে লোহা ঢুকে যায়। আহত পা নিয়ে হাটা চলা স্টেপস গুলো সব নিখূত।”
মুভিটিতে ফিলিপের একটি কথা আমার কাছে সবচেয়ে শক্তিশালী লেগেছে “It is impossible… but I will do it “.
মুভিটা অবশ্যই দেখবেন। আপনার অবশ্যই ভালো লাগবে।
আর ফিলিপ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে যেতে পারেন।
https://en.m.wikipedia.org/wiki/Philippe_Petit
IMDb তে মুভিটির রেটিং প্রায় ৮ হলেও আমার কাছে ৯ ই পাবে।

১৯৭৪ এর ৭ আগষ্টের ছবি

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: ক্রাক হেডেড লিজেন্ড..।
২|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬
জাহিদ হাসান মিঠু বলেছেন: ছবিটা আমি হলে গিয়ে দেখেছি।
খারাপ না।
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লেগেছে মুভি রিভিউটা। আমি ট্রেলারটা দেখলাম। পেটের নিচে শিরশির করছিল ভাই। আমার আবার উচ্চতা ভীতি আছে।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: আমার ও উচ্চতা ভীতি প্রচুর।দাতে দাত চেপে মুভিটা দেখেছি :-(
৪|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
ডি মুন বলেছেন: মুভিটা এখনো দেখা হয় নাই।
আপনার রিভিউ পড়ে কৌতূহল হচ্ছে।
ঝটপট করে আগে ট্রেলারটা দেখে নেই।
ধন্যবাদ আপনাকে
+++
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: মুভিটাও দেখে ফেলুন।খারাপ লাগবে না এই শিওরিটি দিতে পারি :-)
৫|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২
মাঘের নীল আকাশ বলেছেন: রবার্ট জেমেকিস সবসময়ই ভিন্ন কিছূ!
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: একদম খাঁটি কথাটা বলেছেন..।
৬|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: মুভিটা ডাউনলোড করতে পারেন এখান থেকে Click This Link
৭|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
মারুফ তারেক বলেছেন: দেখতে হবে।। ধন্যবাদ মহাপ্রলয়ের নটরাজ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ..।
৮|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
রিকি বলেছেন: ওয়াচলিস্টে রাখলাম, আমার আবার বায়োগ্রাফি মুভিগুলো খুব পছন্দের। রিভিউ অসাধারণ
![]()
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: ধন্যবাদ।সাথে থাকবেন বলে আশা করি..
৯|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
তাসজিদ বলেছেন: সত্যি সব কিছুই সম্ভব।
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: Nothing is Impossible
১০|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: আমার দেখা ইদানিং সময়ে (শেষ ২মাস) সবচেয়ে দারুণ মুভি। অসাধারণ !!! মুভিটি দেখা শুরু করলে, শেষ না করে উঠা যাবে না।
আপনার রিভিউ ভালো হয়েছে। মুভিটির জন্য মন্তব্য করতে আসলাম।
+।
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১২
প্রামানিক বলেছেন: চমৎকার রিভিউ।
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৯
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: ধন্যবাদ
১২|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২০
অপু তানভীর বলেছেন: মুভিটা আমি দেখছি । চমৎকার একটা মুভি ।
রিভিউতে প্লাস । পেছনের গল্প জেনে ভাল লাগলো !
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২০
মহাপ্রলয়ের নটরাজ বলেছেন: ধন্যবাদ। সাথে থাকবেন
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ংকর!~

কি সাহস!!! ব্রাভো ফিলিপস!
ফিলিপসরা আছে বলেই জীবনের কিছূ আনন্দ রোমাঞ্চ পাওয়া যায়