| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা -১
এক বড় ভাইয়ের চাচা শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেছেন, মসজিদের ইমাম আহ্ববান জানালেন নামাজ শেষে সবাইকে প্রতিবাদের জন্য, সবাই বের হয়ে হেটে যাচ্ছিল হটাৎ তারা দেখলেন শিবিরের একদল যুবক তাদের ভিতরে ঢুকে পুলিশের উপর হামলা চালালো...পুলিশও প্রতিক্রিয়া স্বরূপ তাদের সবার উপর লাঠিচার্জ করা শুরু করল...আহত হল কারা? সাধারণ নিরীহ কিছু জনতা......যাদের ভুল বোঝানো হয়েছিলো শাহবাগে যারা আন্দোলন করছে তারা নবীজির সমন্ধে কটুক্তি করছে...তারা নাস্তিক...তারা ইসলামের শত্রু...
ঘটনা -২
আমার বন্ধুর গ্রামের বাড়িতে জুম্মার নামাজ শেষে সবাইকে ঠিক একই জিনিস বোঝানো হয়েছিলো......সেখানেও কিন্তু ঠিক একই প্রতিক্রিয়া মানুষ দেখিয়েছে মানুষ। প্রতিবাদ করেছে কিন্তু সহিংস ছিলোনা তারা...যারা প্রতিবাদ করেছিলো তারা কিন্তু সব ঘরানার ( আওয়ামীলীগ,বি এন পি ) লোকই ছিলো...যাদেরকেও একইভাবে ভুল বোঝানো হয়েছিলো শাহবাগে যারা আন্দোলন করছে তারা নবীজির সমন্ধে কটুক্তি করছে...তারা নাস্তিক...তারা ইসলামের শত্রু...
ঘটনা দুটো থেকে এটা পরিষ্কার যে,আমরা যারা ঢাকায় আছি বা আমরা যারা একটু সচেতন, বা আমরা যারা ফেসবুক বা ব্লগ পড়ি,আমরা যারা শাহবাগে থেকে আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহন করছি তারা জানি এর উদ্দেশ্য কি, বা কারা এটা করছে এবং কি করছে ...কিন্তু দেশের আপামর জনগনকে কি আমরা এটা জানাতে পারছি ???? আমি এখানে আপামর জনগন বলতে খেটে খাওয়া অশিক্ষিত,অর্ধশিক্ষিত মানুষগুলোকে বোঝাচ্ছি যারা হয়ত খবর দেখেনা,পেপার পড়েনা, গ্রামের ধর্মান্ধ ব্যক্তিদের কথাই যাদের কাছে বড় খবর, যাদের কাছে ওই সকল ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের ভুল বোঝাচ্ছে এবং ভুল পথে নিয়ে যাচ্ছে ।
তারাও এই সকল কুত্তারবাচ্চা ( রাজাকার,আলবদর, আলশামস, পাকিস্তানিদের দোসর )- দের ঘৃণা করে, ফাঁসী চায়.. কিন্তু যখন ধর্মের দোহাই দিয়ে সেই সকল ধর্ম ব্যবসায়ীরা তাদের ভুল বোঝায়,ভুল পথে নিয়ে যায়...তখন আমাদের কি দায়িত্বের মধ্যে এটা পড়েনা যে তাদের সঠিক তথ্যটা জানানো ???? তাদের জানানো যে তারা যেটা করছে সেটা ভুল করছে, তাদেরকে যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিচ্ছে,এরাই চেয়েছিলো এদেশটাকে তাদের প্রভু পাকিস্তানের গোলাম বানিয়ে রাখতে...নয় মাস ধরে এরাই লাখ লাখ মানুষ নৃশংসভাবে হত্যা করেছিলো, লাখ লাখ মা বোনের ইজ্জতকে বিকিয়ে দিয়েছিলো পাক হানাদার বাহিনীর হাতে তারপর তাদের খুচিয়ে খুচিয়ে মেরেছিলো পশুর মত...আজ যারা আস্তিক নাস্তিক এর কথা বলে সবার মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ঠিক একই কাজটা করেছিলো সেই সময়টাতেও...
আমাদের তথাকথিত সত্যের পক্ষের,দিন বদলের পথিক সংবাদপত্র গুলো, টিভি চ্যানেলগুলো যারা একই সাথে বলছে জামাত শিবিরের পন্য বর্জন করেন আবার তারাই টাকার জন্য ওদের পন্যের বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে, যারা টক শো বা নিঊজ প্রচার করে শুধু টিআরপি বাড়ানোর ধান্ধায় ব্যস্ত তারাও কি এই তথ্যগুলো ঠিকমত পৌছাতে পারছে ???
তাহলে এই বিরাট জনগোষ্ঠীকে কি আমরা অন্ধকারে ফেলে রেখে এগিয়ে যাচ্ছিনা??? যাদের ধর্মের ভুল ব্যাখ্যা দিলেই তারা কনফিউসড হয়ে যাবে বা পিছনে সরে আসবে।
আস্তে আস্তে ওই সকল ধর্ম ব্যবসায়ীরা কি দেশের ধর্ম প্রান মুসলমানদেরকেই আমাদের প্রতিপক্ষ হিসেবে বা তাদের ঢাল হিসেবে ব্যবহার করছেনা????
প্রশ্ন গুলো আমারো...এবং আমি আপনাকেও জিজ্ঞেস করছি...এই দায়িত্বটা কার???
©somewhere in net ltd.