নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরে বলব.........................

আসাদুজ্জামান রাজু

পরে কোনো এক সময়.........................

আসাদুজ্জামান রাজু › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবির কোণঠাসা হয়ে পড়েছে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

জামায়াত-শিবির কোণঠাসা হয়ে পড়েছে, সবরকম ধর্মীয় মিথ্যাচার আর হীনচিন্তা দিয়ে ধর্মভীরু সাধারণ মানুষকে প্রভাবিত করে দেশের বিভিন্ন জায়গায় আঘাত হানার চেষ্টা করছে। তাদের এই হীন চেষ্টায় হতাহতের ঘটনা অবশ্যম্ভাবী। তারা এই নৃশংসতার দায় চাপানোর চেষ্টা করবে সরকার, আইন প্রশাসন এবং অনেকাংশে প্রজন্ম চত্তরের আন্দোলনকারীদের উপর। তাদের এই প্রচারণাকে প্রতিহত করতে প্রতি জেলাশহরে আন্দোলনকারী সহযোদ্ধাদের কিছু কাজ হাতে নিতে হবে।

১. দেশের জেলাশহরগুলোর প্রতিটি মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিদেরকে জামায়াত-শিবিরের মিথ্যা প্রচারণা সম্পর্কে সাবধান করার জন্য মসজিদ কমিটিকে অনুরোধ করতে হবে।

২. জেলাশহরগুলোর মসজিদে মসজিদে এই মিথ্যা প্রচারণা সম্পর্কে সাবধান করতে প্রচুর লিফলেট বিলি করতে হবে।

৩. জেলাশহরগুলোর প্রতিটি মাদ্রাসাগুলিকেও একইভাবে সাবধান করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে মিথ্যাচার বিষয়ে অবহিত করলে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো এমনিতেই সাবধান হয়ে যাবে। কারণ যদি এরপরেও কোন প্রতিষ্ঠান থেকে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয় তবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সহজ হবে



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.