নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজ উল করিম

কিছু কিছু মানুষ আছে যাদের অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, অনেক কিছু চাওয়া থাকে কিন্তু সবকিছু পূরন হয়না। আমি তাদের দলেরই একজন।

রেজ উল করিম › বিস্তারিত পোস্টঃ

ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত,শফিউর---

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

ৃফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক,

সালাম, বরকত,শফিউর---

¤রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল.. দিতে।

¤সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল।

আপনাদের আত্মা শান্তি পাবে।

¤বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও

লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়?

কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ

পড়ে আমাদের জন্য দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল

দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?

¤আমি -- জি, কোটি টাকার উপরে।

¤শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার

অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে? অথবা,

এই টাকা দিয়ে অনেক দারিদ্রদের অভাব মোচন

করতে পারতে?

¤সালাম -- আমার আত্মীয়

স্বজনরা যে রিকশা চালিয়ে,

দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন

খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা ।

আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ

কেন নিব?

¤বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের

নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?

¤শফিউর -- বাদ দাও তো বরকত !

ওদেরকে বেশি উস্কে দিয়ো না।

বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার

মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও

তারা আরেকটা পার্টি বানাবে।

(মনটা খারাপ :'(:/ হয়ে গেল। বাসায়

ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাবো না।)

-Copy pasted ..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

সুজন দেহলভী বলেছেন: কুরআন হাদিসের কোথাও লেখা আছে ব্লগে এসমস্ত লেখায় সময় নষ্ট করার কথা ? এই সময়টা এবাদতে ব্যয় করুন।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

ফ্রম_দা_জিরো বলেছেন: ভুল না ধরে ভাষা সৈনিকনিক দের অন্তরের কষ্ট গুলো সুন্দর করে বোঝানে হয়েছে ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.