নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে অল্প কিছু জানি তার মধ্যে উল্লেখযোগ্য হল, আমি খুবই অল্প জানি।

সাজ্জাদ হোসেন রাকিব

সাজ্জাদ হোসেন রাকিব › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী নেটে কী করে, নাফিস ভাইয়ের সেই লেজেন্ডারী পোস্টের নয়া ভার্সন

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৫

Alexa.com এর হিসেব অনুযায়ী দেখি বাংলাদেশীরা কোন কোন ওয়েবসাইটে বেশী বেশী যায়। (কিছু সাইট স্কিপ করা হইতে পারে... :P :P )



১ নম্বরে ফেসবুক ডট কম। (বীর বাঙ্গালী অতি সামাজিক। এক রুম থেকে অন্য রুমে গেলেও বন্ধুদের তা জানানো চাই আমাদের। আজকাল নাকি টয়লেটে তোলা ছবিও আপ্লোড হচ্ছে... হায় হায় রে, ভালা দেশটারে ফেসবুকেই খাইলো। পরিতাপ শুধুই পরিতাপ)

...

২ নাম্বারে গুগল ডট কম ডট বিডি আর ৩ নাম্বারে গুগল ডট কম। (আমাগো দেশের মানুষ ভালোই সার্চ দেয়... (কী সার্চ দেয় তা অবশ্য সাজেশনগুলা দেখলেই বুঝা যায় :P ) অনেকে অবশ্য গুগলে যায় খালি নেট কানেকশন ঠিক আছে কিনা তা দেখতে)

...

৪ নাম্বারে ইউটিউব। (আম্রা ভালোই ভিডিও দেখি)

...

৫ নাম্বারে প্রথমআলো ডট কম :/ (এতো আলো দিয়া কী হবে :/ )

...

৬ নাম্বারে ইয়াহু ডট কম। (মানুষে ভালোই ইয়াহু একাউন্ট খুলে )

...

৭ নাম্বারে ব্লগস্পট ডট কম... ( হে হে... বাঙ্গালী এই ব্লগ পড়ে না ম্যান... গুগলে কিছু সার্চ দিলে প্রায়ই ব্লগস্পটের লিঙ্ক আসে তাই এতো ভিজিট)

...

৮ এ বিডিনিউজ২৪ আর ৯ এ বাংলানিউজ২৪ ডট কম... (আমরা আজকাল নেটেই খবর পড়ি)

...

১০ এ ইএসপিএন ক্রিকইনফো ( খেলার স্কোর না জানলে তো আমাদের চলেই না ম্যান... স্বাভাবিক)

...

১১ আস্ক ডট কম ( আমরা সবাই KM Player ইনস্টল করি তাই আস্ক ডট কম অনেকেরই হোম পেজ  (ইনস্টল করার সময় একটু দেইখা কিন্তু...) আর আস্ক ডট এফএম এক সময় টপ টেনে আইসা পড়বো... শিউর)

...

১২ তে উইকিপিডিয়া (আমরা দেখি অনেক পড়ালেখা করি!!! নাকি এসাইনমেন্ট কপি-পেস্ট কারবারই এর মূল কারণ?)

...

১৩ তে কালেরকন্ঠ ডট কম (এতো খবর পড়ে কী হপে রে মমিন???)

...

১৪ নাম্বারে বিডিজবস ডট কম (আমাদের চাকরীর বড়ই অভাব দাদা  )

...

১৮ তে বিক্রয় ডট কম (কেনা-বেচা কম হয়, খালি ঘুরাই হয়  )

...

২০ নাম্বারে টেকটিউনস ডট কম ডট বিডি (টেকি পাব্লিক আমরা, বুঝতে হবে... আর কয়েকদিন আগে ফ্রী নেটের যা ধুম পড়সিলো রে বাবা... )

...

টুইটার ডট কম আছে ২৬ এ, (আমরা টুইটারেও যাই... -_- )

...

এক্সভিডিও ২৭ এ... (যাহ দুষ্টু... )

...

২৯ এ ওডেস্ক, (আমরা অনলাইনে ভালোই কামাই মনে হয়... )

...

৩০ এ লাইভ ডট কম (মাইক্রসফটে আমাদের একাউন্ট আছে বুঝা যায়... )

...

৩১ এ ইন্টারনেট মুভি ডাটাবেস (জনতা ভালো মুভি দেখে, রেটিং দেইখা মুভি দেখার মানুষ কম না দেইখা ভালো লাগলো  ...)

...

৩৪ এ গ্রামীনফোন ডট কম। (এই সাইটে ফ্রীই ঢোকা যায় মনে হয় নাহলে গ্রামীন মানেই ডাকাতি... )

...

৩৭ এ কিকঅ্যাস ডট টিও ( হেহ হে, মুভি আর সিরিয়াল ধুমাইয়া নামায় পোলাপাইনে...)

...

৩৮ এ সামু (আহ... বাঙ্গালী ব্লগ লেখে আর পড়ে, কত্ত মজা...)

...

৪০ এ সেলবাজার (এত কিছু বিক্রি করতে হবে কেনো???)

...



৪৪ এ টেলিটক ডট কম ডট বিডি ( যারা ফ্ল্যাশ মডেম চালায়, তারা বুইঝা গেসে... :P নেট কানেক্ট করলেই ওদের ওয়েবসাইট অটোমেটিক লোড হয়... তাছাড়া আমরা নেট প্যাকেজের দামও জানতে চাই)

...

৫১ তে দ্যা ডেইলি স্টার ডট নেট (এতো খবর পড়ে কী হবে???)

...

৫৪ তে Olx ডট কম (আজকাল কী মাইনষ্যে চাড্ডি-বানিয়ানও নেটে কিনে নাকি???)

...

৫৭ bangalinews24 (এতো খান থেকে খবর কেন পড়তে হবে???)

...

৫৯ ধুর খালি খবর...

...

৬২ তে ইন্ডিয়াটাইমস ডট কম (আম্রা ইন্ডিয়ার ব্যাপারে এতো আগ্রহী কেনো???)

...

৬৪ বিডি২৪লাইভ (আবারো খবর...)

...

৭৮ এ nu.edu.bd ( আমাদের রেজাল্ট দেখার লাগে রে ভাই...)

...

৭৯ তে মিডিয়াফায়ার (বাঙ্গালী ডাউনলোডায়... )

...

৮১ ইন্ডিয়া ডট কম ???!!!... ###@@@*** (এইসবের মানে কী???)

...

ক্লিকবিডি ৮২ তে (টেকি বাঙ্গালী আম্রা... )

...

৮৮ দরিদ্র ডট কম (আহ... আম্রা দেশী জিনিসপাতি ডাউনলোডাই, উত্তম অতি উত্তম )

...

৯৫ তে আমার দেশ অনলাইন ডট কম (হে হে প্রেস বন্ধ হইসে তো কী হইসে, আমরা অনলাইনেই পড়তে পারি...)

...

১০৪ GSM Arena (আমরা মোবাইল কিনি আর না কিনি, মোবাইল সম্পরকে ঠিকই জানতে চাই... :P )

...

১০৫ দ্যা পাইরেট বে (ওহ মুভি আর মুভি... আম্রা এত্ত ডাউনলোডাই কেনু???)

...

১২২ ভালো হইয়া যা পোলাপাইন...

...

১৪০ রকমারি ডট কম (সোহাগ ভাই এগিয়ে যাও... :P )

...

১৪৫ ফ্লিকার ডট কম (দেশে পুটুগ্রাফার এতো কম কেন??? আরো উপরে আশা করসিলাম)

...

১৪৭ আসতাগফিরুল্লাহ

...

১৪৯ এ ই-প্রথম আলো ডট কম (ক্যান ভাই একবার প্রথম আলো পড়লেই তো হয়...)

...

১৫০ এ এডোবি ডট কম (হে হে, এডোবি ফ্ল্যাশ প্লেয়ার বার বার ডাউনলোডাইতে হয়...)







বি. দ্র. ইহা সামু লেজেন্ড নাফিস ইফতিখারের লেজেন্ডারী পোস্ট হইতে অনুপ্রাণিত,

উনি ২০০৮ সালেরটা লেখছেন আমি এখনকারটা লেখলাম... যদিও উনার ধারে কাছের মানের হয় নাই।

ঐসময় ইয়াহু ডট কম ১ এ ছিলো, এতোদিনে অনেক কিছু বদলাইসে, আবাল বাঙ্গালী চালাক হইসে, নয়া আবাল নেটে আইসে... আরো কত কী???



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫১

মামুন রশিদ বলেছেন: হাহাহা, আপনার ব্যখ্যাগুলো ভালো হইছে ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: ধন্যবাদ, ভাই।

২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১০

পথহারা নাবিক বলেছেন: নাফিছ ভাইয়ের সাথে অনেক পরিবর্তন! এটাই স্বাভাবিক!!

২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৬

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: হুম, এটাই স্বাভাবিক।

৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১১

উজবুক ইশতি বলেছেন: ভালো লাগলো
ধন্যবাদ

২১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৬

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৫

আমিনুর রহমান বলেছেন:



বাহ ! বেশ ভালো হয়েছে আপনারটাও।
ফ্লিকারের রেটিং এত কম দেখে আমিও একটু অবাক হইলাম !

২১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: ধন্যবাদ, আমিনুর রহমান ভাই।


আসলেই ফ্লিকারকে আরো উপরে আশা করেছিলাম।

৫| ২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১০

দি সুফি বলেছেন: লিঙ্কড্‌ইন আর স্ট্যাকওভারফ্লো এর কথা লিখলেন না কেনো? :||

নাফিস ভাইয়েরটা এপিক ছিল, আর ঐসময় নেট ব্যাবহারকারীও তুলনামূলক অনেক কম ছিল।
আর আপনারটাও বেশ ভালো হইছে। :)

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:০০

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: আচ্ছা এড করে দিবো নে,

নাফিস ভাইয়েরটা আসলেই বেশী এপিক, ভাই।

আর আপনাকে ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.