| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাকিব আল আজাদ
"অভিজ্ঞতা ও পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না।"
অবশেষে শুরু হলো ই.বি. এর ক্লাস পরীক্ষা । আজ আমার কিজে খুশি লাগছে তা আপনাদের বুঝাতে পারবনা । কারণ দীর্ঘ ৪ মাস ক্যাম্পাস বন্ধ থাকার পর ক্লাস পরীক্ষার ঘোষণা দিল ইবির শিক্ষক সমিতি । এর একটি কারণ আছে আর সেটা হল- গতকাল সাধারণ ছাত্র ছাত্রীরা ইবির সামনের প্রধান সড়ক অবরোধ করে। আর এতে ঝিনাইদহের দিকে প্রায় ২০০ মত গাড়ি আর কুষ্টিয়ার দিকে ২০০ মত। গড়ে ৪০০-৫০০ গাড়ি আটকা পরে আর তখন সারা কুষ্টিয়ার এবং ঝিনাইদহের মানুষের টনক নড়ে হুড় হুড় করে চলে আসে কুষ্টিয়ার এস পি স্বয়ং নিজে। তখন তিনি এসে ছাত্রদেরকে প্রধান সড়ক ছেড়ে দিতে বলে কিন্তু ছাত্র-ছাত্রীরা অনশন তারা মানবে না যতক্ষণ না তাদের ক্লাস পরীক্ষা শুরু হয়। তারপর এস পি নিজে শিক্ষক সমিতির শিক্ষকদের সাথে কথা বলতে চলে যান শিক্ষক লাউঞ্জে। সেখানে গেলে শিক্ষকরা তার কথা কেয়ারই করে না তখন কিছু ছাত্র ছত্রিরা শিক্ষক লাউঞ্জে গিয়ে সবকিছু ভাংচুর করে । তখনই শিক্ষক সমিতির স্যাররা ক্লাস পরীক্ষা নিতে একমত হয়। আর একটা কথা আমরা যখন ক্লাস করি তখন আমাদের “আব্দুল জলিল পাঠান” স্যার একটা কথা বললেন আর সেটা হচ্ছে matude movement ছাড়া কোন অর্জন আসে না। আরও একটা কথা আমরা যখন ক্লাস করছিলাম তখন স্বয়ং ভিসি স্যার আমাদের ক্লাসে এসে আমাদের সাথে কুশল বিনিময় করলেন। সব মিলিয়ে ক্যাম্পাসে এখন চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করবে আগামীকাল থেকে। ইনশাআল্লাহ।।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
রাকিব আল আজাদ বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
২|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
অহনাব বলেছেন: বিশ্ববিদ্যলয়ে আন্দোলন ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব না।
তবে আন্দোলনে সবার মধ্যে ইউনিটি ধরে রাখাই মূল ব্যাপার।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
রাকিব আল আজাদ বলেছেন: ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত। কেননা তার ফল আমরা হাতে নাতে পেলাম। ধন্যবাদ
৩|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: হতাশাজনক ব্যাপার
১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
রাকিব আল আজাদ বলেছেন: কিন্তু এখন আর হতাশার কোন কারন নেই। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
অদৃশ্য বালক বলেছেন: ব্লগিং বাদ দিয়া পড়তে যান, না হয় পরীক্ষায় লাড্ডু পাইবেন।
শুভ কামনা।