নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পিঁপড়া

"অভিজ্ঞতা ও পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনা"

রাকিব আল আজাদ

"অভিজ্ঞতা ও পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না।"

রাকিব আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

:D ফেইসবুক ছাড়ুন এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে খাপ খাওয়ানোর কৌশল জেনে নিন

২৭ শে মে, ২০১৩ রাত ৯:২১

:) বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমি আপনাদের জানাবো ফেইসবুক ব্যবহারের ক্ষতিকর দিক এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে খাপ খাওয়ানোর কৌশল। তো শুরু করা যাক--



ফেইসবুক হচ্ছে সামাজিক যোগাযোগের বর্তমান সময়ের সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক পরিচিত একটি মাধ্যম। কিন্তু বর্তমানে এই ফেইসবুক এর রাফ ব্যবহার হচ্ছে। ফেইসবুকের ফেক আইডি দ্বারা যেকোনো মানুষকে ব্লাকমেইল করা যাই এবং করা হচ্ছে। এখনো অনেকের সাথে যোগাযোগ করে জানা গেছে কারো কারো নিজস্ব একটি ফেইসবুক একাউন্ট এবং এক বা একাধিক ফেইক একাউন্ট আছে। আর তারা ছেলে হয়ে প্রোফাইলে মেয়েদের নাম লেখে এবং মেয়েদের ছবি আপলোড করে এতে অনেকে তাদেরকে মেয়ে মনে করে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এছাড়া আমরা যারা ফেসবুক ব্যাবহার করি তারা আমাদের জীবনের অনেক সময় নষ্ট করি ফেসবুক ঘাটাঘাটি করে। আর ফেসবুক ব্যাবহার করে আমাদের যেসব বদভ্যাস আছে তাহলো-



• আমরা অন্যের একাউন্ট ডিটেলস দেখি

• ছবিতে তার পোর্টফলিও টা কেমন দেখা যাই তা দেখি

• ফেইসবুকে কারো পোষ্টে কোনো সংবাদ থাকলে তার সত্যতা না যাচাই করে আমরা নানারকম মন্তব্য করি

• কার কতটা বন্ধু আছে তা দেখি

• যার বন্ধু সংখ্যা বেশি তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই কিন্তু বাস্তবে সে কে বা কেমন তা যাচাই করি না। অথচ ইন্টারনেটে কতই না শিক্ষামুলক ওয়েব ঠিকানা রয়েছে যা আমরা ব্যবহার করতে পারি।



এছাড়া আরও অনেক খারাপ ক্ষতিকর দিক আছে যা আপনারা মন্তব্যে জানাবেন।

এবার আমরা দেখবো ইন্টারনেটে ফেইসবুক ছাড়া আমরা কি কি কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারি-



• জাস্ট একটা ফেসবুক একাউন্ট থাকা লাগবে তাই একটা একাউন্ট থাকবে

• Blog

• Wikipedia

• Newspaper

• Srijonshil.com

• jobscare.info

• Jobtestbd.com

• Shikkhok.com

ইত্যাদি ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করবেন। এছাড়া আরও আপনাদের জানা ওয়েব ঠিকানা থাকলে মন্তব্যে জানাবেন। ইন্টারনেট ব্যাবহার করতে হবে শিক্ষামুলক কাজে। আমাদের সমাজে কম্পিউটার, ইন্টারনেট সম্বন্ধে মানুষের যে ধারণা তা দুর করুন এবং প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে নিজেকে খাপ খাওয়ে নিন।

আমি একজন নতুন ব্লগার ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। আর অবশ্যই কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।।

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫২

হাসান বৈদ্য বলেছেন: ভাল বলেছেন। আমিন, ছুম্মামিন।

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

টানিম বলেছেন: ভালো ।

৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৬

নিরব বাংলাদেশী বলেছেন: ওকে

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৮

খাটাস বলেছেন: ডিজিটাল পার্ক (ফেবু) এ দুই চার পিস জ্ঞানের প্যাঁচাল হইলে ও, বেশির ভাগ ই জরুরি কাজ ফেলে ফাউল টাইম পাস হয়। ফেবু ব্যাবহার দোষের কিছু না। কিন্তু কোন কিছু ব্যাবহারের আগে তার ব্যাবহার জানতে হয়। আমরা বাঙ্গালিরা এত উন্নত হই নি এখন ও। ফেবু এর চেয়ে সর্বজনীন বড় ড্রাগস আমি এখনও দেখি নি। আল্লাহ এর অশেষ রহমতে এই ড্রাগস ছেড়ে দিছি। এখন কাজের জন্য অনেক সময় পাই। আপনার পোষ্ট অতি গুরুত্বপূর্ণ, সবাই মর্ম বুঝবে, কিন্তু কেউ ই মানবে না। :) :) :) তবু ও ধন্যবাদ।

৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৯

হেল্পফুল হাব বলেছেন: ভালো পোস্ট+ আরো একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাইঃ হেল্পফুল হাব - সম্পূর্ন প্রশ্নোত্তর ভিত্তিক বাংলা প্ল্যাটফর্ম। আশা করি এখানে মাঝে মাঝে ভিজিট করলে আপনার মূল্যবান সময় বিফলে যাবে না। :)

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:২২

যেড ফোর্স বলেছেন: rtech-bangla.com এ ঢুকতে পারেন। অনেক কিছু শিখবেন।

৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৩

বাংলাদেশী দালাল বলেছেন:
১০০ ভাগ সহমত।

৯| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৮

রাকিব আল আজাদ বলেছেন: সবাইকে ধন্যবাদ মন্তব্ব্যের জন্য।

১০| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪০

বটের ফল বলেছেন: ফেবু জিনিসটা খারাপনা। কিন্তু আমরা এটাকে কখনই ভালো কাজে লাগাইনি কিছু ব্যতিক্রম ছাড়া। শুধু শুধু সময় নষ্ট। আর তাই ব্যবহার করিনা। অনেক ভালো আছি অনেকের চেয়ে।

ভালো থাকবেন।

খাটাস
এর সাথে একমত। সবচেয়ে ভয়ানক ড্রাগস্‌ এটি যা আমাদের সম্ভাবনাগুলোকে কুরে কুরে খাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছিনা। অভিনন্দন আপনাকে এই ভয়াবহ জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছেন।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০০

রাকিব আল আজাদ বলেছেন: থাঙ্কু অল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.