নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পিঁপড়া

"অভিজ্ঞতা ও পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনা"

রাকিব আল আজাদ

"অভিজ্ঞতা ও পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না।"

রাকিব আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

:):D:Pখানা খাওয়ার গল্প;)B-)

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৮

:)খানা খুবই পরিচিত একটি শব্দ। খানা খাওয়া বলতে বুঝায় খাবার খাওয়াকে বুঝি। কিন্তু গ্রাম বাংলায় আমরা খানা খাওয়া বলতে বুঝি কোন মানুষ মরে গেলে তার আত্তার মাগফেরাতের জন্য বিনামূল্লে খাবারের আয়োজন করা যেখানে ছেলে, বুড়ো, ফকির, মিসকিন, ধনী, গরিব সবাই সেখানে খেতে পারে এই খানাতে দাওয়াত করা মানুষও খায় আবার দাওয়াত না করা মানুষও খায়। তো আজকে আমি আপনাদের শোনাবো এমনই এক খানা খাওয়ার গল্প-



গতকাল গিয়েছিলাম আমার এক দাদার খানা খেতে; কয়েকজন বন্ধু মিলে খেতে গিয়েছিলাম (অবশ্য আমি দাওয়াত প্রাপ্ত) তারপর সেখানে গিয়ে পাটিতে অনেক্ষন বসে থাকার পর কলার পাতা দেওয়া হল একটু পরে আসল পানি তারপর লবন এবং পর্যায়ক্রমে ভাত, মাংস, ডাল । এখানে মজার ব্যাপার হচ্ছে এক চাচার কাহীনি দেখে হাসি আর ধরে রাখতে পারলাম না তাহলে শুনুন সেই কাহিনী।



"ভাত দেওয়ার পর দেওয়া হল আলু ঘাটি, এবং তারপর দিল মাংস, প্রথমবার সবাইকে দুই পিস করে দিল আমরা সবাই খাচ্ছি কিন্তু সেই চাচা খাচ্ছেই, পরবর্তীতে আবার মাংস নিয়ে আসা দেখে চাচা তার পাতার উপরের মাংসের টুকরা গুলো ভাত দিয়ে ঢেকে দিল এবং খাজিন্দার আসার পর তাকে বলল আমি মাংস পায়নি আমি মুরুব্বি মানুষ মাংস খেতে পারিনা তাই বলে আমাকে মাংস দিচ্ছ না কেন? এই কথা শুনে খাজিন্দার তাকে দুই চামস বেশি করে দিল তারপর খাজিন্দার যাওয়ার পর সে আগের গুলো ভাতের মধ্য থেকে বের করে মজা করে খেল। আমরা এই খাহিনী দেখে খুব মজা পেলাম।



অবশেষে ডাল দিল এবং আমরা আমাদের খাওয়া শেষ করে গল্প করতে করতে বাড়ি চলে আসলাম।



এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। :P;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.