| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অনেকদিন যাবত ব্রাক ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করছি। কিন্তু আমার ব্যবসা ভাল না থাকার কারনে বর্তমান সহ ৭ মাস ক্রেডিট কার্ডের পেমেন্ট দিতে না পারায় ব্রাক ব্যাংকের লোকজন আমাকে বিভিন্ন রকমের ভয় ভিতি দেখাতে থাকে। আমি ওদের ভয়ে আমার ব্যবসায় বসা অথবা আমার মেয়েদের নিয়ে স্কুলে যাওয়া আসা ঠিকমত করতে পারছি না।কখনও কখনও তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে না পেয়ে সকাল ১১ টা থেকে এবং রাত্র ৮ টা পর্যন্ত বসে থেকে কোন ব্যাচাকিনা না করতে পারি তার চেষ্টা করে। গতকাল ২ জন আমার সংগে দেখা করতে এসেছিল ২ঘ্ন্টা পর আরও ২ জন আসে এসেই আমাকে মারতে উদ্ধত হয় তাদের তৈরী করা ২টা রাস্তার যেকোন ১ টি বেছে নিতে বলে। প্রথম টি ২০ হাজার টাকা দেন। দ্বিতীয় টি হল আমাদের সাথে চলেন। আমি কোনটাতে রাজি না হওয়ায় আমাকে আবারও মারতে উদ্ধত হয় এবং আমাকে ধরে উঠিয়ে নিয়ে যাবার জন্য প্রস্তুতি নেয়। আমি একটু ভেবে নিয়ে তাদের কাছে ১দিনের সময় চাই এবং তারা চলে যায়। আমি একজন অতি সাধারন ও ভাল মানুষ, আমার আসে পাসে সবাই আমাকে ভালো জানে তাই আমি একজন মিডিয়ার/ সাংবাদিক দৃষ্টি কামনা করি।কেউ ফোন করতে চাইলে আগে এস,এম,এস করবেন ০১৯৭২-৬০০৬০০
২|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শিরোনাম দেখে পড়তে ঢুকলাম। সত্যিই সমস্যায় পড়েছেন দেখছি!
ক্রেডিট কার্ডে এতো খরচ করার আগে পরিণতি খেয়াল করতে হতো।
যা হোক, আশা করছি একটি সমাধান পেয়ে যাবেন।
তবে একটি অমূল্য শিক্ষা আপনার হয়েছে, সেটি মনে রাখলে অনাগত ভবিষ্যতের জন্য ভালো হবে।
শুভেচ্ছা ![]()
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯
রমেন সাহা বলেছেন: মনে থাকবে মৃত্যর আগ পর্যন্ত, যদি সাভাবিক মৃত্যর সময় পর্যন্ত বেঁচে থাকি। ধন্যবাদ।
৩|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৫
পাকাচুল বলেছেন: ক্রেডিট কার্ড ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯
রমেন সাহা বলেছেন: ধন্যবাদ।
৪|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০
মেহেদী_বিএনসিসি বলেছেন: ক্রেডিট কার্ডের পেমেন্ট না দিতে পারায় ব্যংক মারতে আসে..........এটা হয়তো বাংলাদেশেই সম্ভব
দেশের কথা জানিনা.........তবে ইন্টারন্যাশনাল নিয়ম হলো.......কেউ ক্রেডিট কার্ডের পেমেন্ট দিতে অপরাগ হলে.......সে তার ব্যাংকে সারেন্ডার করলে ব্যংক তার পাওনা মাফ করে দিতে বাধ্য। যদিও এটা তার ক্রেডিট হিষ্টোরী নষ্ট করে দিবে।
আপ্নে সবচেয়ে ভালো ব্যাংকে যান........ওদের সাথে কথা বলুন। ব্যংক ওয়ালা আপ্নার কোন ক্ষতি করবে না।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১০
রমেন সাহা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৫|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
রাতুল রেজা বলেছেন: সরাসরি বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করুন। এটা হয়ত কাজে দেবে।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১১
রমেন সাহা বলেছেন: ধন্যবাদ।
৬|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
তপাই বলেছেন: ক্রেডিট কার্ডের পেমেন্ট না দিতে পারলে কেউ আপনাকে কিছুই করতে পারবে না। এই নিয়ম আমাদের দেশেও আছে। কালেকশন থেকে আপনাকে ফোন করবে, দেখা করবে, হালকা পাতলা থ্রেট দিবে। উল্টা এবার কেউ দেখা করতে আসলে তারে দুইটা থাপ্পড় লাগাই দিবেন। তারে জিগ্ঘেস করবেন সে ব্যাংকের কে। আশেপাশে কয়েকজন ফ্রেন্ডকে বা প্রতিবেশীকে আগাম জানাই দিয়ে রাখবেন। যে টাকা চাইতে আসবে, তার আইডি কার্ড দেখতে চাইবেন। না দেখাতে পারলে তাকে অবশ্যই থাপ্পড় মারবেন (সে কিছুই দেখাতে পারবে না)। এগুলো কালেকশনের কয়েকজন ভাড়া করে রাখে। টাকা তুলতে পারলে কালেকশনের এমপ্লয়ীরা কমিশন পায়, ওদেরটা কমিশন বেজড জব, তাই এসব করে। থানায় গিয়ে একটা জিডি করে ওটার এক কপি বাংলাদেশ ব্যাংকে ডিবেন আর এক কপি ওদের ব্যাংককে দিবেন। উল্টা ওদের মানুষ আর ব্যাংককে ভয় দেখাবেন। আপনার ালটাও ছিড়তে পারবে না (সরি এটা ইউজ করার জন্য)।
আমি ব্যাংকে জব করেছি কিছুদিন আর এসব নিয়মকানুন ভালো মতন জানি। একমাত্র ক্রেডিট কার্ড নিয়ে ওরা কিছু করতে পারবে না। অটোলোন, পারসোনাল লোন, হোমলোন এগুলো হলে কিন্তু আপনার খবর ছিলো।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১২
রমেন সাহা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৭|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩
নীল সুমন বলেছেন: ক্রেডিট কার্ডে এতো খরচ করার আগে পরিণতি খেয়াল করতে হতো।
ধার করা টাকা ফেরত দিচ্ছেন না আবার নিজেকে ভাল মানুষ দাবি করছেন!!!!!
বইসা বইসা ব্লগিং এ পয়সা খরচ না করে আমি হলে আগে এক টাকা পারলেও ধার শোধ করতাম।
ধারের টাকা শোধ না করার ব্যাপারে অনেকেই দেখি উৎসাহ দিচেছন!!
১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০
রমেন সাহা বলেছেন: ভাই নীল সুমন, আপনি ঠিকই বলেছেন। আমি ভুল করেছি, আমি কখন্ও ভাবিনি যে আমার জন্য এ রকম দিন সামনে আসছে। আর ক্রেডিট কার্ডের টাকা নিজের ফ্যামিলের জন্য খরচ করলেও মাত্র ৫% এর বেশি না। আর ৯৫% ব্যবসায়িক কাজে ব্যবহার করেছি। ধন্যবাদ।
৮|
১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৪
অলস_ছেলে বলেছেন: ওরা আসলে কান্নাকাটি শুরু কইরা দেন, কাজে দিবে
৯|
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ক্রেডিট কার্ডের টাকা দিতে না পারলে আপনারতো মার-ই খাওয়া উচিৎ। খরচ করার সময় মনে ছিলোনা? তখন মজা লেগেছিলো? ৭ মাস ধরে টাকা দিবেননা মানে কি? স্টেটমেন্টের মিনিমাম এমাউন্টটাতো দিয়ে যেতে পারেন, পরে ব্যবসা ভালো হলে পুরোটা দিয়ে দিবেন। আপনার মতলবই আসলে খারাপ, টাকা না দেয়াই আপনার উদ্দেশ্য। আমি নিশ্চিত আপনি মানুষের কাছ থেকে টাকা ধার করে সেটাও আর ফেরত দেননা। এরকম লোক সময়ই দেখা যায় আসে-পাশে।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩
রমেন সাহা বলেছেন: ভাই নক্শী কাঁথার মাঠ, আপনি ঠিকই বলেছেন। আমি ভুল করেছি, আমি কখন্ও ভাবিনি যে আমার জন্য এ রকম দিন সামনে আসছে। আর ক্রেডিট কার্ডের টাকা নিজের ফ্যামিলের জন্য খরচ করলেও মাত্র ৫% এর বেশি না। আর ৯৫% ব্যবসায়িক কাজে ব্যবহার করেছি।আমার দোকানের বিক্রি কমে যাওয়ায় খাওয়া, থাকা, দোকান ভাড়া, বিক্রেতাদের বেতন এগুলোই ঠিকমত সময়ে দিতে পারছি না। তাই... ধন্যবাদ।
১০|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮
বাঘ মামা বলেছেন: মানুষ অর্থনৈতিক বিপদে পড়তে খুব বেশি সময় লাগেনা।আপনিও হয়তো তেমনি ভাবে পড়েছেন।ধার করে টাকা খরচ করেছেন সেটা এক ব্যপার কিন্তু এখনকার বিপদে পড়াটাও কষ্টের সেটা অস্বীকার করা যায়না।
আপনি সরাসরি আগামীকাল ব্যাংক কর্তৃপক্ষের সাথে দেখা করুন এবং আপনার অপারগতা সহ কিভাবে শোধ করা যায় সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করুন,আর মার্কেটিং লেভেলে যারা আছে তারাও অনেকটা আপনার মত অসহায় অনাদায়ে ব্যর্থতা ওদেরও চাকুরীতে সমস্যায় ফেলে তাই এসব ক্ষেত্রে উপর লেভেলের কর্মকর্তার কাছে সহযোগীতা চাওয়া উচিৎ।এবং আমার বিশ্বাস তারা আপনাকে একটা সহজ পথ দেখাবে।
শুভ কামনা
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:২৩
রমেন সাহা বলেছেন: আপনার মন্তব্য ভাল, কিন্তু আমি পেপারে যা পড়েছি ওরা অফিসে নিয়ে আটকিয়ে রেখে আত্মীয়দেরকে ফোন করে বলে ওনাকে মারধর করা হচ্ছে টাকা নিয়ে এসে ছারিয়ে নিয়ে যান। এটা ব্লাকমেইল।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬
িটউব লাইট বলেছেন: হিজড়া লাগায়া দিব। জয় বাংলা