নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু সীমানা পেরোতে চাই আর জীবনের গান গাই

রানা পাটোয়ারী

ওয়ার্ডপ্রেস ডিজাইনার

রানা পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

“৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা”/:)

১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪

“৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা”

দিব্য প্রকাশ থেকে প্রকাশিত

মোট ১২৬ টি কবিতা

কাদের কবিতা, কি কি কবিতা স্থান পেয়েছে এই সংকলনে?

১। কিস্টোফার মার্লো’র The Passionate Shepherd to his love (এইটা আমরা ১১/১২ এ পড়েছি)

২।এডমন্ড স্পেন্সার এর Sonnet 75

৩। স্যার ফিলিপ সিডনি এর With how sad steps

৪। স্যামেয়ুল ড্যানিয়েল এর Let other sing (অন্যেরা বন্দনা করুক)

৫।মাইকেল ড্রেটন এর Last verses (শেষের কবিতা)* কবি মৃত্যুর আগের রাতে এই কবিতাটি লিখেছেন।

৬। শেক্সপীয়র এর Shall I compare thee to a summer’s day?, My mistress’ eye, Take , oh Take those lips away, Sigh no more ladies



এছাড়া john Donne , Ben jonson, Robert Herrick, Henry King, John Milton, Abraham Cowley, Andrew Marvell , Wiilliam Wordsworth, Thomas Moore সহ আরো অনেক কবির কবিতা এই সংকলনে মূল সহ অনুবাদ তুলে দেয়া হয়েছে। আসুন দুই / একটা অনুবাদ পড়ে ফেলি-



George Crabbe এর The Ring কবিতাটি “অঙ্গুরীয়” নামে অনুবাদ করেছেন বসাক স্যার ।



এই যে দেখছো অঙ্গুরীয়,

হোক না শীর্ণ ,বিবর্ণ,

সোনার তবু।

ভালোবাসার তীব্র আবেগ

হোক না ক্লিষ্ট জীবন জ্বালায়,

ভালোবাসা তবু ।



থমাস মূরের To… নামের কবিতাটির বাংলা নাম দেয়া হয়েছে ‘প্রতি’…



যখন তোমাকে ভালোবাসতাম আমি

সে ছিল আমার সোনালী সময় মানি,

কিন্ত এখন তোমাকে ঘৃণা করার কালে

ঘৃণা করাটাও সমান সুখের জানি।



প্রেম আমাদের থাকুক কিংবা ভাঙ্গুক,

তোমার ভেতরে ডাইনীর বসবাস,

প্রণয় তোমার নিসন্দেহে মজার

তোমাকে ঘেন্না করাও সুখদ বিলাস ।



এত্তগুলা কবিতা থেকে ২ / ১ টা করে লাইন তুলে দিলেও রাত শেষ হয়ে যাবে, কাজেই সবচেয়ে ছোট ২ টা কবিতাই এখানে তুলে দিলাম। ওহ বলতে ভুলে গেছি, বইটার দাম ২৫০ টাকা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.