| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
-আচ্ছা ভাই,আপনি কোন দল সাপোর্ট করেন?
=অবশ্যই স্পেন,তবে ব্রাজিলের খেলা একটু ভালো লাগে!
-আরে ভাই,খেলা না!
=তাহলে কি?
-আমি রাজনীতির কথা বলছি!
=ও!তাই বলেন!আমি ভাই রাজনীতি বুঝিও না,করিও না!
-কি বলেন!এ দেশের মানুষ আর কিছু না বুঝলেও রাজনীতি বোঝে!তা,কোন দল সাপোর্ট করেন?
=আরে ভাই কইলাম তো আমি রাজনীতি বুঝি না, সাপোর্টও করিনা!
-ভয় পাচ্ছেন?মানে বিরোধী দল!
=আজব তো!আচ্ছা যাই হোক,করি!পুরোপুরি না!একটা দল সাপোর্ট করি!
-ক্রিকেটে বাংলাদেসের বাইরে আর কোন দল সাপোর্ট করেন?
=পাকিস্তান!আর ইন্ডিয়া রেন্দিয়াদের ঘৃণা করি!
-কেন কেন?
=ওরা গাদ্দার!ওরা আমাদের দেশের ক্ষতি করে নানা ভাবে।
-খেলার সাথে দেশের সম্পর্ক কি!
= অবশ্যই আছে!আগে দেশ তারপর খেলা।
-তাহলে তো পাকিস্তানও আমাদের ক্ষতি করছে!
=ক্ষতি একটু করছে ঠিকই,তবুও তো!ওরা তো মুসলিম!
-তার মানে কি মুসলিম হলে ক্ষতি করলেও সমস্যা নাই!
=আচ্ছা,বাদ দেন তো ওসব কথা!
-আচ্ছা বাদ দিলাম!
= দেশটাকে নিয়ে বড় চিন্তা হয় বুঝলেন!যেভাবে দুর্নীতি হচ্ছে! এই দেশটা রসাতলে গেল!
-অর্জন ও তো আছে!
=আরে,এ আর কিসের অর্জন!সাগরে একটু জায়গা পেলেই অর্জন হয়না!
-কিন্তু দেশ তো দিন দিন ডিজিটাল হচ্ছে!
=ও কিচ্ছু না!ডিজিটাল কি আমাদের ভাত দিবে?
-কি বলেন!এ দেশে কেউ ভাতের কষ্ট করছে বলে তো আমার মনে হয় না!
=ভাত না হয় বাদ ই দিলাম,এই সরকার আসার পর থেকেই দেশে বড় বড় দুর্ঘটনা গুলা হচ্ছে!
-এতে সরকারের কি দোষ!
অবশ্যই দোষ আছে,সরকারের তো মানুষকে সচেতন করা উচিত!
-লঞ্চে ধারন ক্ষমতার অধিক মানুষ উঠলে তো লঞ্চ ডুববেই!এই অঙ্ক তো সবাই জানে!মানুষ ওঠে কেন?
=মিয়া!আপনি যুক্তি বোঝেন না!আপনি নিশ্চয়ই আওয়ামীলীগ করেন!
-আর আপনি তো মনে হয় বিএনপি করেন!মিয়া রাজাকারের দল!
=
রাজাকার মানে!আমাদের নেতাই মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে!
-
আর আমাদের নেতা আপনাদের নেতাকে ঘোষণা পত্র পাঠ করার জন্য দিছে!
=উলটা পাল্টা কথা কইস না!ক্ষমতায় নাই দেইক্ষা কি পঁইছা গেছি!খাড়া বড় ভাই রে কল দিতাছি!
-তুই কি মনে করচছ!আমার কোন বড় ভাই নাই!আরে বেটা, আমরা তো ক্ষমতায় আছি! আইজ রাইতের মইদ্দেই তোরে খাইছি
(এ দেশের সব মানুষই রাজনীতি বোঝে,রাজনীতি করে!
সবার উদ্দেশ্য ও মহৎ,আমজনতার সেবা করা!
কিন্তু আমজনতা কারা?
কেউ এটা বুঝতে চায় না!আমরা বাঙ্গালি,আমরা ভাই!দেশ টা তো আমাদেরই!
আমরা কার বিরুদ্ধে লড়াই করছি!)
©somewhere in net ltd.