নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জোবায়ের রানা

জোবায়ের রানা

এখন বলার কিচ্ছু নাই।পরে সব বলবো

জোবায়ের রানা › বিস্তারিত পোস্টঃ

বাসযোগ্যতার বিচারে বিশ্বের দ্বিতীয় নিকৃষ্ট বাংলাদেশের রাজধানী ঢাকা।সাম্প্রতিক কিছু ছবি সহ

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯



বাসযোগ্যতার বিচারে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩৯তম। অর্থাৎ নিকৃষ্টতার দিক থেকে দ্বিতীয়। নিকৃষ্টতার দিক থেকে ঢাকাকে পেছনে ফেলে ৩০ দশমিক ৫ স্কোর নিয়ে প্রথমে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে।







যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক জরিপ প্রতিবেদনে দেখা যাচ্ছে, স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো- এই পাঁচ মানদণ্ডে ১০০ ভিত্তিক সূচকে ঢাকার স্কোর ৩৮ দশমিক ৭

জরিপের তথ্য অনুযায়ী, ৯৭ দশমিক ৫ স্কোর নিয়ে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ‘সবচেয়ে বাসযোগ্য’ হলো অস্ট্রেলিয়ার মেলবোর্ন।





শীর্ষ দশের বাকি নয় শহর হলো- ভিয়েনা (৯৭ দশমিক ৪), ভ্যাঙ্কুভার (৯৭ দশমিক ৩), টরন্টো (৯৭ দশমিক ২), অ্যাডিলেড (৯৬ দশমিক ৬), ক্যালগ্যারি (৯৬ দশমিক ৬), সিডনি (৯৬ দশমিক ১), হেলসিঙ্কি (৯৬), পার্থ (৯৫ দশমিক ৯) ও অকল্যান্ড (৯৫ দশমিক ৭)।



সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ১০টি শহর হলো-সিরিয়ার দামেস্ক (৩০ দশমিক ৫), বাংলাদেশের ঢাকা (৩৮ দশমিক ৭),পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবি (৩৮ দশমিক ৯), নাইজেরিয়ার লাগোস (৩৮ দশমিক ৯), পাকিস্তানের করাচি (৪০ দশমিক ৯), আলজেরিয়ার আলজিয়ার্স (৪০ দশমিক ৯), জিম্বাবুয়ের হারারে (৪২ দশমিক ৬),ক্যামেরুনের ডুয়ালা (৪৪), লিবিয়ার ত্রিপোলি (৪৪ দশমিক ২) এবং আইভরিকোস্টের আবিদজান (৪৫ দশমিক ৯)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.