| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় আব্বু আম্মুর মাঝখানে আমি ঘুমাতাম! আব্বু আমাকে জিজ্ঞেস করতো,"তোমাকে সবচেয়ে বেশি কে আদর করে?"
উত্তর দিতে পারতাম না!
আজ আমি বড় হয়েছি!বুঝতে শিখেছি!
কিন্তু এই প্রশ্নের উত্তর আজও আমার জানা নেই!
আব্বু কত আদর করে কোলে নিত।তার বন্ধুদের সাথে আড্ডায় আমাকে নিয়ে যেত।আমি থাকতাম মধ্যমণি।
আর এখন আব্বুর কোন বন্ধুকে দেখলে এড়িয়ে চলি।
আজ হয়ত আমার মধ্যে সেই ছোট বেলার আবেগ কাজ করেনা!
তাই বলে কি এখনকার আমি কি সেই আমি না?
এটা বুঝতে পারি,আব্বু আম্মু এখন আমাকে আগের মত করেই চায়!আমার ছোটবেলার মজার মুহূর্তগুলো তারা খুব মিস করে!
আমার আব্বু আম্মু অনেক লাকি।কারণ,তারা আমাকে বোঝাতে পেরেছে তারা আমাকে কতোটা ভালবাসে।
কিন্তু আমি তো এখনো তাদের বোঝাতে পারিনি,আমি তাদের কতটা ভালবাসি!
আজ আমি বদলে গেলাম কেন?
অন্য সবার মত আমিও মনে মনে ভাবতাম,বড় হব কবে!
বড় তো হলাম!কিন্তু অনেক কিচুই হারালাম!
তাহলে এতাই কি বড় হওয়ার কুফল?
২|
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২
জোবায়ের রানা বলেছেন: তবুও,সেই আবেগতো আর থাকে না! একটু দূরত্ব হয়েই যায়
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২১
কালের সময় বলেছেন: বাবা মার কাছে সন্তান যত বড়ই হোকনা কেন সন্তান বাবা মার কাছে ছোট খোকা হয়ে থেকে যায় ।