| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

--সাধারণত বৃদ্ধ রিকশাওয়ালা দেখলে তাঁর রিকশায় উঠি না।।শুধু অপরাধবোধের কারণে ।।ধ্যাত উনি কষ্ট করে রিকশা চালাচ্ছেন আর আমি বসে যাচ্ছি।।সেদিন এক রিকশাওয়ালাকে পেছন থেকে ডাক দিলাম,উনি মুখ ফেরাতেই দেখি সফেদ শ্মশ্রুর একজন ষাটোর্ধ্ব
বৃদ্ধলোক।।মুখের প্রতিটি ভাঁজে যেন স্বপ্নভঙ্গের পূঞ্জিভূত মেঘ জমে আছে।।কি করবো,সিদ্ধান্তহীনতায়ভোগছি কিন্তু উনার চোখে মুখে একজন যাত্রী পাওয়ার ব্যথিত আকুতি দেখে অগ্যতা উঠে পড়লাম উনার রিসকায়।।
ভাবলাম আমার জন্য উনার একটু উপকার হয়,মন্দ কি।। না হয় একটু বেশিই ভাড়া দিলাম ।।উনার কপালের ঘাম যত না দ্রুত পড়েছিল তার চেয়ে ধীরগতির ছিল প্যাডেলের ঘূর্ণন।।গন্তব্য পৌছার পর লোকটি হাঁপাতে থাকেন,ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকেন,বুকটা হাঁপরের মত ওঠা নামা করতে থাকে তাঁর।।তা দেখে কষ্টটা যেন দ্বিগুণ হলো।।
বিষাদের সুরে বললাম
- খুব কষ্ট হলো আপনার তাই না?
-হ্যাঁ
কোনদিন চালাই নি যে
-আজ হঠাৎ চালালেন যে?
চকচক দুঁ ফোটা অশ্রুকে দ্রুত চোখের পাতা ফেলে শুকানোর ব্যর্থ চেষ্টা করে বললেন
-যে সন্তানদের বুকে আগলে রেখেছিলাম জীবনভর তাদের কারো বুকে ঠাঁই হলো না যে আমার।।তারপর কথা বলতে বলতে উনার গলা যখন ধরে গেল তখন প্রসঙ্গ পাল্টিয়ে বললাম
-দোয়া করবেন চাচা।।দেখা হবে ইনশাআল্লাহ।।
---* ভাবি যাকাত আর সদকার খাতটা যদি সঠিকভাবে সঠিক লোক নির্বাচন করে দেওয়া হতো,তাতে আমাদের সমাজের এমন অসংখ্য চাচারা জীবনের অপরাহ্ণে ঘানি টানার নির্মম করাঘাত থেকে বেঁচে যেতেন।।।।--সাধারণত বৃদ্ধ রিকশাওয়ালা দেখলে তাঁর রিকশায় উঠি না।।শুধু অপরাধবোধের কারণে ।।ধ্যাত উনি কষ্ট করে রিকশা চালাচ্ছেন আর আমি বসে যাচ্ছি।।সেদিন এক রিকশাওয়ালাকে পেছন থেকে ডাক দিলাম,উনি মুখ ফেরাতেই দেখি সফেদ শ্মশ্রুর একজন ষাটোর্ধ্ব
বৃদ্ধলোক।।মুখের প্রতিটি ভাঁজে যেন স্বপ্নভঙ্গের পূঞ্জিভূত মেঘ জমে আছে।।কি করবো,সিদ্ধান্তহীনতায়ভোগছি কিন্তু উনার চোখে মুখে একজন যাত্রী পাওয়ার ব্যথিত আকুতি দেখে অগ্যতা উঠে পড়লাম উনার রিসকায়।।
ভাবলাম আমার জন্য উনার একটু উপকার হয়,মন্দ কি।। না হয় একটু বেশিই ভাড়া দিলাম ।।উনার কপালের ঘাম যত না দ্রুত পড়েছিল তার চেয়ে ধীরগতির ছিল প্যাডেলের ঘূর্ণন।।গন্তব্য পৌছার পর লোকটি হাঁপাতে থাকেন,ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকেন,বুকটা হাঁপরের মত ওঠা নামা করতে থাকে তাঁর।।তা দেখে কষ্টটা যেন দ্বিগুণ হলো।।
বিষাদের সুরে বললাম
- খুব কষ্ট হলো আপনার তাই না?
-হ্যাঁ
কোনদিন চালাই নি যে
-আজ হঠাৎ চালালেন যে?
চকচক দুঁ ফোটা অশ্রুকে দ্রুত চোখের পাতা ফেলে শুকানোর ব্যর্থ চেষ্টা করে বললেন
-যে সন্তানদের বুকে আগলে রেখেছিলাম জীবনভর তাদের কারো বুকে ঠাঁই হলো না যে আমার।।তারপর কথা বলতে বলতে উনার গলা যখন ধরে গেল তখন প্রসঙ্গ পাল্টিয়ে বললাম
-দোয়া করবেন চাচা।।দেখা হবে ইনশাআল্লাহ।।
---* ভাবি যাকাত আর সদকার খাতটা যদি সঠিকভাবে সঠিক লোক নির্বাচন করে দেওয়া হতো,তাতে আমাদের সমাজের এমন অসংখ্য চাচারা জীবনের অপরাহ্ণে ঘানি টানার নির্মম করাঘাত থেকে বেঁচে যেতেন।।।।
©somewhere in net ltd.