নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জোবায়ের রানা

জোবায়ের রানা

এখন বলার কিচ্ছু নাই।পরে সব বলবো

জোবায়ের রানা › বিস্তারিত পোস্টঃ

ব্যাপারটা কাকতালীয় নয়! জীবিত, মৃত, অর্ধমৃত অনেকের সাথেই মিল আছে! নিজ দায়িত্বে খুঁজে নিবেন।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬



*আমি এমন অনেক মানুষকেই দেখেছি,যারা চুপি চুপি এন্ড্রু কিশোর অথবা রুনা লায়লার গানে এখনো কান পেতে থাকে!কিন্তু নিজেকে আধুনিক প্রমাণের জন্য ওয়ারফেজ এর নতুন অ্যালবাম এর খোঁজ্‌ করে,অথচ এর ৯৯% লিরিক সে বুঝতে পারে না!

কিন্তু কেন? /:)

*এমন অনেক মেয়ে আছে,যারা লা লিগার প্রত্যেক ম্যাচ এ টিভির পর্দা খুলে রাখে!

কিন্তু মন পড়ে থাকে সেই সময়ে প্রচার হওয়া তার প্রিয় সিরিয়ালে!

অথচ চ্যানেল পাল্টায় না,কারণ কাল ক্যাম্পাসে সেই ম্যাচ এর তর্কে বসতে হবে!

কিন্তু কেন? :-*



*এমন অনেকেই আছে,যারা রাস্তার পাশের ফুচকার দোকানটির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে!কিন্তু কাছে যায় না!

অথচ সন্ধায় চাইনিজ রেস্টুরেন্টে অপছন্দের খাবারটিও নিরবে হজম করে!তাও আবার মুখে হাসি রেখে!

কিন্তু কেন? X((



*এমন অনেকেই আছেন,যারা চা দোকানের টিভিতে বাংলা ছবিটি দেখে একটু পা ছড়িয়ে বসে সময় নিয়ে চা খান! অথচ তিনিই বন্ধুদের বাসায় ডেকে এনে ফাষ্ট এন্ড ফিউরিয়াস -৬ দেখেন আর ঘড়ির দিকে তাকিয়ে ভাবেন,"ঘড়ি এত আস্তে চলে কেন !"

কিন্তু কেন? X((

-কে যেন বলেছিল,মনের ক্ষুধা মেটানোতেই আছে জীবনের প্রকৃত স্বার্থকতা!অথচ আমরাই আধুনিক হতে গিয়ে আমাদের প্রকৃত মনের ক্ষুধা কে মেরে ফেলি!

কিন্তু কেন? :((

-এই কিন্তু কেন এর উত্তর আমরা সবাই জানি!

কিন্তু বলতে চাই না!

কিন্তু কেন? :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.