নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে, মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!

আত্মমগ্ন কবি

আমি একজন বাঙ্গালি মুসলমান

আত্মমগ্ন কবি › বিস্তারিত পোস্টঃ

মুক্তি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

আমি বুঝেছি, অভিশাপের পাহাড় নিয়ে তোমার এ পথ চলা

চলছে, থেমে নেই।

সংবিধান কিংবা পেনাল কোডের কোন ধারাতেই তুমি অভিযুক্ত নও

কিংবা শাস্তিযোগ্য কোন আপরাধের সাথেও তোমার সম্পৃক্ততা নেই

কিন্তু বিবেকের কাছে? আত্মসমালোচনায়?

শুধু অভিশাপ আর অভিশাপ; সাথে যন্ত্রণার বিশাল ভার

মুক্তি চাও এখন তুমি তাই না?

মুক্তির পথতো একেকজনের কাছে একেক রকম

ধাঁধাঁ, তাইনা?

বিশ্বায়নের এযুগে এমনিতেই সবার হাতে এতো এতো ‘অপশন’

ফলে বাছাইয়ের কাজটাওনা অত্যন্ত দুরূহ।

তবুওতো একটা পথতো শেষমেষ বাছাই করতে হবে

করে নাও............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.