নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে হলে অনেক জানার বিকল্প নেই। অনেক অনেক জানতে চাই।

আমি খুবই সাধারণ

রােশদ বাপ্‌পী

কাউকে কাঁদিয়ে নয়, সবাইকে হাসিয়ে ভালো থাকতে চাই।

রােশদ বাপ্‌পী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার্থী বহনকারী বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩০

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০

:: জবি প্রতিনিধি ::

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষুদ্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে এতে রাস্তার উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে ‘নোঙ্গর’ নামে একটি বাস প্রায় ৮০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী যাচ্ছিল। বিকেল সোয়া চারটার দিকে রুপগঞ্জ উপজেলার তারাবো খাদুন এলাকায় বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাক (কুমিল্লা-ট-৬৪০৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকার উত্তেজিত লোকজন সড়ক অবরোধ ও শতাধিক যানবাহন ভাঙচুর করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “পুলিশ কোন শিক্ষার্থীর ওপর হামলা করে নি। ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে পাওয়া যায়নি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা পরিবর্তন ডটকমকে বলেন, “গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”



এমআরজে/আক

বিস্তারিত নিচের লিংকে:

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.