নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন ,দেখুন আর চলে যান। ভালো লাগার খুব বেশি কিছু পাবেনা এখানে।

মো:রাসেল

পেশায় ভবখুড়ে। সুখ খোজার চেস্টা করছি। প্রাচুয্যের সুখ না প্রাকৃতীক সুখ।

মো:রাসেল › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য আসা আর বাস্তবতা !! (২)

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫

দুখিঃত একটু বেশি দেরি করে ফেললাম। তো শুরু করা যাক।

তো শুরু করা যায় মালয়েশিয়ার দ্বিতীয় পর্ব :

“মালয়েশিয়ার ইমিগ্রেশন: ভোর তিনটার দিকে আমরা মালয়েশিয়র কোয়ালালামপুর এয়ারপোর্টে পৌছাই। বিমান থেকে নামার পর আমাদের বলা হয় সোজা সামনে হাটার জন্য । কিছুক্ষন এগিয়ে যাওয়ার পর দেখালাম ইমিগ্রেশন পুলিশ দাড়িয়ে আছে। ওরা ইরেজিতে খুব একটা ভালো না সেটা শুনেই বোঝা গেল।

” ইমিগ্রেশনের অফিসার বললো যারা স্টুডেন সবাইকে একপাশে সরে লাইনে দারাতে । আর বাকি যারা তাদেরকে সামনে ইমিগ্রেশনের ডেস্কের দিতে চলে যেতে বললো। আমিও একপাশে লাইনে দারিয়ে ছিলাম। মোটামুটি ৪০-৫০ জন স্টুডেন্ট ছিলাম আমরা। সবার পাসপোর্ট আর অফার লেটার চেক করছিল একজন অফিসার সবাইকে তাদের নাম , কলেজের নাম আর সাবজেক্টের নাম জিঞ্জাস করা হচ্ছিল। যারা ঠিক ঠাক বলতে পারছে তাদের বলল আপনার সামনে গিয়ে এক্সেলেটার ধরে নিচে চলে যান। আর অনেক ঘাবরে গেছিল উত্তর দিতে অনেক দেখেই বুঝা যাচ্ছে গ্রাম থেকে এসেছে। এদের মধ্যে অনেকে স্টুডেন্ট দেখলাম তাদের কলেজের নামি বলতে পারলো না। আমি আর বেশিক্ষন দাড়াতে পারলাম না । নিচে চলে আসলাম। দেখলাম ইমিগ্রেশনের অনেক ডেস্ক খালি। সামনেই কিছু পুলিশ দারিয়ে ছিল। আর আমার শারিরিা উচ্চতা কম হওয়ার কারনে আমি সব সময় লাইনের সামনে থাকতে পাছন্দ করতাম, যেন নজরে পরি। তো পিছন থেকে কিছু ছেলে বলতে লাগলো জিঞ্জাস করেন পুলিশকে কই যাবো। আমি গিয়ে জিঞ্জেস করলাম যে আমি স্টুডেন্ট আমার ইমিগ্রেশন কাউন্টার কোনটা।

পুলিশ আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল ঐদিকে যান আর অপেক্ষা করুন। তো ওনার কথা মতো আমি দল নিয়ে সামনে এগিয়ে গেলাম। আমার দল বলতে তখন আমি তো সবার সামনে ছিলাম আর সবাই আমাকে ফলো করছিল। ;) একটু সামনে এগুতে দেখ এক কোন লম্বা বরারব ৩-৪ শর মতো লোক জরো হয়ে আছে। কেউ আড্ড্ দিচ্ছে কেউ ঘুমাচ্ছো। একজন কে এগিয়ে যেতেই বলি যে ভাই্ এখানে কি ??? বলল ভাই আপনার কি স্টুডেস্ট ভিসা ?? আমি বললা হ্য ভাই। বলল তাহলে এখানে বইসা পরেন । সকালে যার যার কলেজ থেকে লোক আসবে এসে নাম ডাক দিকে ।তারপর আপনাকে ইমিগ্রেশনে নিয়ে ফিংগারপ্রিন্ট করিয়ে নিয়ে যাবে। তার আগে সবাইকে এখানেই থাকতে হবে। তো আর কি সবাই মিলে বসে পরলাম। মালয়েশিয়ার ইরার্পোেট অনেক ঠান্ডা । প্রায় জমে যাচ্ছিলাম তার উপর গরম কাপরও ছিলনা। ভাবলাম কি আর ঠান্ডা হবে আমাদের আর ওদের ট্যম্পারেচার তো একিই কিন্ত এখানে এসেই সব জমিয়ে দিল।

সকাল ৮ টার দিকে বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে লোকজন আসা শুরু করলো । তার স্টুডেন্ট নাম ডেকে ডেকে নিয়ে যাচ্ছে । কিন্ত আমাদের কেউ নিতে আসেনাই। তো এয়ার র্পোট থেকেই সিম কিনলাম। ২৫ রিংগিত দিয়ে। ( যারা নতুন যাচ্ছেন তাদের জন্য উপদেশ হলো টাকা খরচ করে সিম কেনার দরকার নাই এয়ার র্পোট থেকে , পাশের কারো কাছ থেকে ম্যনেজ কইরা নিয়েন। কারণ বাহিরে ১০ রিংগিতে আর বাংলাদেশে অকর্ষনিয় কলরেটে অনেক সিম পাবেন। এজেন্টকে ফোন দিয়ে জানালাম যে আমাদের এখনো এয়ারর্পোট পিকআপে আসে নাই । এজেন্ট বলল ওয়েট করো আমি দেখছি। ৫ মিনিট পর এজেন্ট কল করে বললো যে তোমাদের নিতে কলেজ থেকে লোক যাচ্চে অপেক্ষা করো।

সারে ১০ টার দিকে আমাদের কলেজ থেকে লোক এসে আমাদের যাবতিয় ফরমালিটি শেষ করে নিয়ে গেল। এয়ারর্পোট থেকে বের হয়ে ওদের রাস্তা আর পাহাড়গুলো দেখে অবাক হতে থাকলাম। কি সুন্দর দেশ , কি সুন্দর পাহাড়। আর গাড়ি গুলার স্পিড খুব বেশি কোথাকো জ্যাম বা সিগন্যাল নেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



ভালো, পড়ালেখা শিখে ওখানে ব্যবসা বাণিজ্য দেখেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১২

বিমূর্ত নীল বলেছেন: নতুন এক্সপেরিয়ান্স ।ভালো থাকুন নিরন্তর।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: লেখার সাথে ছবি দিলে আরও ভাল হত

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৫

কেএসরথি বলেছেন: আরো লিখুন। ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.