নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশান্ত বাশিওলা

raselabe

তাই মনে হয় আমি বড় স্বার্থপর।

raselabe › বিস্তারিত পোস্টঃ

বগুড়কে সিটি কর্পোরেশন ঘোষণা দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৯ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪

বগুড়া সিটি কর্পোরেশন- নতুন বছরের শুরুতে এমন ঘোষণা আসছে। আওয়ামী লীগের একটা নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানান। বেগম খালেদা জিয়াকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে যাচ্ছেন। সেইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফুটবল স্টেডিয়ামসহ ‘বগুড়া উন্নয়ন প্যাকেজ’ ঘোষণা করবেন তিনি

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়াকে বিভাগ করার দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে বগুড়াবাসী। বিএনপির ঘাঁটি বলে পরিচিত শহীদ জিয়ার জন্মস্থান হলেও বগুড়ার গৃহবধূ বেগম খালেদা জিয়া এবং বগুড়ার ছেলে তারেক রহমান সে দাবির প্রতি ভ্রুক্ষেপ করেননি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বগুড়াকে বিভাগ করার ওয়াদা দিয়েও ক্ষমতায় আসার পর সে ওয়াদা পূরণ করেননি। এবার রোডমার্চের মহাসমাবেশে বগুড়ায় জনসমাগমে বেগম খালেদা জিয়া বগুড়াকে বিভাগ অথবা সিটি কপোরেশন করার ওয়াদা দিবেন এমনটাই আশা করেছিলেন বগুড়াবাসী। শেষ পর্যন্ত খালেদা জিয়া বগুড়ার উন্নয়নে তার ভবিষ্যত পরিকল্পনার কোনো কথা না বলায় বগুড়াবাসীর মনে যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক, বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় আসার দিনক্ষণ ঠিক করা হচ্ছে। এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নাসিম বগুড়ায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এবং বগুড়ায় জনসভার প্রস্তুতির বিষয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে গেছেন।

বগুড়ার উন্নয়ন প্যাকেজে থাকছে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ফুটবল স্টেডিয়ামকে প্রাধান্য দিলেও কৃষি মেশিনারি শিল্পের বিকাশ, মহাস্থানকে ঘিরে পর্যটন এলাকা গড়া, যমুনা নদীতে ড্রেজিংয়ে নাব্য ফিরিয়ে আনা, দ্বিতীয় বিসিক শিল্প নগরী গড়ে তোলা, বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ স্থাপন, ছেলে ও মেয়েদের জন্য আরো দু’টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, সাংবাদিকদের আবাসন, প্রেস ক্লাবের ভবন নির্মাণ।

আওয়ামী লীগের নেতারা জানান, এবার বগুড়ার উন্নয়নে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণাসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। গত আওয়ামী লীগের সময়ে যমুনার ভাঙন রক্ষায় সাড়ে ৫০০ কোটি টাকা হার্ড পয়েন্ট নির্মাণ, বিমান বন্দর নির্মাণ, মোহাম্মাদ আলী হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত, মসলা গবেষণা কেন্দ্র, দ্বিতীয় বাইপাসের প্রস্তাবনা, কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ ছিল উল্লেখযোগ্য। আওয়ামী লীগের নেতারা জানান, এবারেও যদি বগুড়ার উন্নয়নে আওয়ামী লীগ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে আগামীতে বিএনপির ঘাঁটি বগুড়ায় আওয়ামী লীগের সমর্থন আরো বাড়বে। অন্তত আরো কিছু আসন বিএনপির হাতছাড়া হয়ে আওয়ামী লীগের হাতে আসবে।

এফবিসিসিআই’র অন্যতম পরিচালক বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মমতাজ উদ্দীন বলেন, “বগুড়াবাসী বিএনপির ধোঁকায় পড়ে প্রতারিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার উন্নয়নে আন্তরিক। এবারে বগুড়ার উন্নয়নে সত্যিই কিছু হবে বলে আমরা আশা করছি।” এ বিষয়ে বগুড়া অ্যাডভোকেটস বার এসোসিয়েশনের সদস্য বিশিষ্ঠ লেখক ও আইনজীবী এম এ কে আজাদ বলেন, “বগুড়ার উন্নয়নে উল্লেখিত পরিকল্পনার কিছুটাও যদি আওয়ামী লীগ বাস্তবায়ন করে তাহলে বগুড়ায় ভোটের রাজনীতি পাল্টে যাবে। বগুড়ায় বিভাগ করতে চেয়ে না করায় বিএনপি গত নির্বাচনে দুটি আসন হারিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সিটি কর্পোরেশনের ঘোষণা দেন তাহলে আরো আসন আওয়ামী লীগের হাতে আসতে পারে।”

প্রতীক্ষায় আছে বগুড়াবাসী। দেখা যাক সরকার এবার কি প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদের মুক্ত দেখাতে পারেন কিনা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.