| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশান্তর
জন্ম যদি শৈবালের গায়ে শিশিরের মতই দিলে... তবে দীঘির জলে নিজের ছায়া কেন দেখালে?
গল্প দিয়েই বরং শুরু করা যাক। একদা অবিভক্ত ভারতবর্ষের দুই ছোট সাম্রাজ্য, কুচবিহারের মহারাজা আর রংপুরের নবাব রাতদিন নিজেদের মাঝে দাবা খেলায় মশগুল থাকতেন। কেউ হার মানতে চান না । রাজা-নবাবদের ব্যাপার আর দশজন মানুষের মত হলে চলবে কেন, তাই খেলায় আরও উত্তেজনা আনতে তারা এক অভিনব উপায় বের করলেন। তারা তাদের রাজ্যের গ্রামগুলোকে “বাজি” হিসেবে ধরতেন এবং ছোট এক কাগজের টুকরায় যেটাকে “চিরকুট” বা “চিট”ও বলা হত একটা একটা করে গ্রামের নাম লিখতেন। খেলায় হেরে গেলে সেই গ্রামের দাবী তার রাজ্য থেকে ছেড়ে দিতেন। এই হল “ছিটমহল” সৃষ্টির আদি গল্প। এরপর ১৯৪৭ সালে দেশ ভাগ হল,রেডক্লিফ লাইন অনুযায়ী (পরবর্তীতে ভারত-পাকিস্তান সীমান্ত) কুচবিহার অন্তর্ভুক্ত হল ভারতের আর রংপুর অন্তর্ভুক্ত হল পাকিস্তানের (তৎকালীন পূর্ব পাকিস্তান)। এরপর অনেক জল গড়াল পদ্মা আর গঙ্গায়, কিন্তু ছিটমহল একটা অমীমাংসিত ইস্যু হয়ে রইল। ১৯৫৮ সালে নেহেরু-নুন চুক্তি হল ব্যাপারটার একটা সুরাহা করার জন্য এবং সেই মোতাবেক ভারতীয় সংবিধানের নবম সংশোধনীর (The constitution 9th Amendment Act and Acquired Territories-Merger) মাধ্যমে এটি বাস্তবায়ন করার একটা উদ্যোগ নেয়া হলেও, একাধিক রিট পিটিশনের মাধ্যমে এর বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়; ফলশ্রুতিতে এর বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে।অবশেষে ২৯ মার্চ ১৯৭১ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট, চুক্তির স্বপক্ষে তার রায় দিলেও ততদিনে পাকিস্তান তার অভ্যন্তরে আর্মি ক্রাক-ডাউন শুরু করে। ঘটনার ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয় এবং ১৯৭৪ সালে আবার নতুন করে একটি চুক্তি হয়।
এই হল স্থল সীমান্ত চুক্তির গোঁড়ার দিকের কথা। বর্তমানে এই চুক্তি নিয়ে বেশ আনন্দ-হট্টগোল হচ্ছে দেখে ভাবলাম ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি। বাংলাদেশ কি পেল আর কি হারাল। সোজা কোথায় বাংলাদেশ দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে চলা একটা অমীমাংসিত বিষয়ের মীমাংসা পেল আর হারাল ৫০৯.৩৫৬ একর জমির মালিকানা। ব্যাপারটা ঠিক “বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী” চেতনার সাথে যায় কিনা নিশ্চিত নই তবে কাঙ্গালের ধন চুরি করেও যদি শান্তি আসে তাই বা মন্দ কি! সীমান্তে মানুষ হত্যা নিশ্চয়ই এবার কমবে এই আশা তো এখন করতেই পারি।
অনুসন্ধিৎসু পাঠকদের জন্য সীমান্ত চুক্তির লিঙ্কঃ
http://www.mea.gov.in/Uploads/PublicationDocs/24529_LBA_MEA_Booklet_final.pdf
BBC লিঙ্কঃ Click This Link

২|
১২ ই মে, ২০১৫ সকাল ৯:১৭
গাজী সুবন বলেছেন: বাংলাদেশ হারাইছে? ????
৩|
১২ ই মে, ২০১৫ সকাল ১১:৩৬
বিদগ্ধ বলেছেন: ধন্যবাদ লেখাটির জন্য। তবে সীমান্ত চুক্তির প্রস এন্ড কনস সম্পর্কে আরও জানার আক্ষেপ থেকে গেলো।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ রাত ১:৫১
আহসানের ব্লগ বলেছেন: বাংলাদেশ হারাইসে ?