নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতিসংঘের ভাষা, ব্যবহারিক ভাষা,ইন্টারনেটে ভাষা

প্রথম অনুবাদিত লেখা ( ইন্টারনেট থেকে সংগৃহিত )

কে,এম,রশিদুল হাসান

ডিপ্লোমা প্রকৌশলী

কে,এম,রশিদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

নাগরিক সমাজের মহাসম্মেলন জামায়াত নিষিদ্ধ ও অর্থের উৎস বন্ধ করতে হবে

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতার শ্বেতপত্র প্রকাশ ও জামায়াত-শিবির নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। একই সঙ্গে তাঁরা দেশের প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য সরকারের কাছে দাবি জানান।



জামায়াত-শিবির যাতে আর বেড়ে উঠতে না পারে, এ জন্য তাদের অর্থের উৎস বন্ধ করে দিতে হবে





গণতন্ত্রে কোনো দলই আইনের ঊর্ধে নয় ।‘আমরা অপরাধ সহনের রাষ্ট্র তৈরি করিনি। মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় প্রকাশের পর যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে, তার বিপরীতে সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সঠিকভাবে একটি প্রেসনোটও দেয়নি। কক্সবাজারের রামুতে যা ঘটেছিল, সেখানে সরকারের একটি অংশ জড়িত ছিল। জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে?’- ---- ব্যরিষ্টার আমিরুল ইসলাম



যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারাই মুক্তিযুদ্ধবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছেন । গণজাগরণ মঞ্চকে অনুসরণ করে আমাদের সারা দেশে যেতে হবে। চুপচাপ বসে থাকা যাবে না। কারণ, জামায়াত তাদের সন্ত্রাসের ডালপালা বিস্তৃত করেছে, যা নির্মূল করা কঠিন।’------ড. কাজী খলীকুজ্জমান



যুদ্ধাপরাধীদের বিচারে যারা বিরোধিতা করছেন তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না , অনেক সময় রাজনৈতিক সমস্যা আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অনেক রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, যারা নিজেরা আইন মানে না, আবার বিপদে পড়লে তারাই আইনের আশ্রয় নেয়। জামায়াত একই ধরনের দল। ----আকবর আলি খান



সামপ্রতিক সময় জামায়াত-শিবির যে সহিংসতা চালাচ্ছে তাতে শিগগিরই তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক ---আইনজীবী শাহদিন মালিক



দেশ এখন বিভক্ত হয়নি, যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেদিনই দেশ বিভক্ত হয় , ‘শাহবাগ একাত্তরের চেতনাকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। এই অসাধারণ কাজটি যারা করে যাচ্ছে, মাথা নত করে আমি তাদের শ্রদ্ধা জানাই।’ -------অধ্যাপক আনিসুজ্জামান



যুদ্ধাপরাধীর বিচার কোন ব্যক্তি ও গোষ্ঠির একার দাবি নয় এটা সাধারণের দাবি। জাতিকে কলঙ্কমুক্ত করতে এ বিচার হওয়া উচিত ।জামায়াত যা করছে, তা একাত্তরের তাণ্ডবের প্রতিচ্ছবি। তারা যা করছে, তাতে দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে কারও কোনো দ্বিধা থাকা উচিত নয়। -------সুলতানা কামাল



‘জামায়াত-শিবির এখন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছেড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তাদের শিকড় গাড়তে শুরু করেছে। হেফাজতে ইসলাম তাদের অঙ্গসংগঠন, যা নিয়ে আমরা শঙ্কিত। সুতরাং আর বাড়ার সুযোগ না দিয়ে এখনই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে সরকারপক্ষকে ভয় পেলে চলবে না।’-----অধ্যাপক আনোয়ার হোসেন



‘জামায়াত আজকের যে অবস্থানে আছে, তার দায় আমাদের রাজনীতিকদের। জামায়াতকে প্রতিহত করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’ জামায়াত-শিবির নিষিদ্ধ করতেই হবে।সুষ্ঠু ও নিরপেক্ষ একটি সংসদ নির্বাচনের ওপরও গুরুত্ব দিতে হবে ---- বদিউল আলম মজুমদার



‘যাঁরা শাহবাগের আন্দোলনকে সমর্থন দেন না এবং যাঁরা বলেন এ আন্দোলন আস্তিকের সঙ্গে নাস্তিকের, তাদের বলতে হবে, পাকিস্তানই সঠিক ছিল। আর আমরা বলি, শাহবাগের আন্দোলন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের।’-----এম এম আকাশ



'বড় দুটি দল জামায়াতকে দুধ-কলা দিয়ে পুষেছে। সেই সাপের ফণার সামনে দুই দলই দাঁড়িয়ে আছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জামায়াতের পক্ষে যে স্ট্যান্ড নিয়েছেন, তা হবে আত্মঘাতী। তিনি যুদ্ধাপরাধীদের জন্য যে মায়াকান্না করছেন, তা অত্যন্ত দুঃখজনক, অপ্রত্যাশিত। কারণ তার স্বামীর অধীনে মুক্তিযুদ্ধ করেছি।'---মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী



প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে তাদের বক্তব্য মাঠে-ময়দানে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।-----সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু



'জামায়াত নিষিদ্ধ হলেই দেশ থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দূর হবে; তার আগে নয়।----নাট্যব্যক্তিত্ব আলী যাকের



'জামায়াতের পক্ষ নিয়ে খালেদা জিয়া যেখানে যেখানে গিয়ে মিথ্যাচার করবেন, সেখানে গিয়ে সত্য ঘটনা তুলে ধরতে হবে।'----খুশী কবির



'৪২ বছরে আমরা যা পারিনি, তা এবার আমাদের করতে হবে।'-----কণ্ঠশিল্পী মিতা হক



সারাদেশের মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি-নাতনিরা অপেক্ষা করছেন একটি ডাকের। ডাক এলেই তারা ঝাঁপিয়ে পড়বেন যুদ্ধাপরাধীদের শায়েস্তা করতে।-------মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২

কে,এম,রশিদুল হাসান বলেছেন: জামাত নিষিদ্ধের দাবিতে বিজ্ঞ জনের মন্তব্য লিপিবদ্ধ করা হোল

২| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

এই আমি সেই আমি বলেছেন: খালেদার সুত্র অনুযায়ী এই নস্ট বুড়াদের কথা কেউ শুনবেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.