| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) কুরআন ধরতে অযু লাগবে। (অযুর ভয়ে অনেকেই কোরানের বাংলা পড়তে/ধরতে ভয় পায়)
২) কুরআনে উচ্চারণ ভুল হলে মহাপাপ।(অথচ আন্তর্জাতিক ভাবে ৭ ধরণের আন্চলিক ভাষায় কোরানের অনুমোদন দেওয়া আছে)
৩) তেলাওয়াতে ঠিকমতো টান না দিতে পারলে গুনাহ হবে।( আরব দেশে এসব টান বলতে কিছুই নেই স্বাবলিল ভাবে কোরআন তেলা ওয়াত করা হয়)
৪) আদবের সাথে দুই নিয়মের এক নিয়মে বসে কুরআন পড়তে হবে।( আদব থাকলেই যথেষ্ঠ ভয় দেখিয়ে হাটু গেরে বসালে অনেকেই তাতে অবস্থ নয় তায় তারা চায় তাদের মতো সবাই হোক )
৫) চার বার সুরা ফাতিহা পড়লে সম্পূর্ণ কুরআন খতমের সওয়াব।(ভালো কথা তাহলে আর পুরা কোর আন পড়ার দরকার হয় হবে না)
৬) তিন বার সুরা ইখলাস পড়লে সম্পূর্ণ কুরআন খতমের সওয়াব। ( কোরআন পড়ার অনিহা তৈরী করার কৌশল)
৭) সুরা ইয়াসিন একবার পড়লে সম্পূর্ণ কুরআন ১০ বার খতমের সওয়াব। ( ভালো কথা তবে সেটা অর্থ পড়তে কেউ রাজি নয়)
৮) কুরআন বুঝতে ব্যাকরণ জ্ঞান বা ভাষার জ্ঞান লাগবে।( কোরআনকে কঠিন করার একটা বড় কৌশল)
৯) কুরআন বুঝতে আলেম লাগবে।( অথচ স্ট্যান্ডার্ড যে কোন ভাষার অনুবাদ পড়লেই যথেষ্ঠ হাতে হাতে কোরান আসুক ধর্ম ব্যবসায়ীরা তা চায় না)
১০) কুরআন বুঝতে হাদিস লাগবে।( লক্ষ হাদিসের ভিরে কোরআন অসহায়)
১১) কুরআন বুঝতে ইসলামের ইতিহাস লাগবে।( বিশাল ইতিহাস কখন পড়বো পড়ার পর কোরান দেখবো এগুলো করেই কোরান থেকে দুরে রাখা হয়)
১২) কুরআন বুঝতে ইজমা, কিয়াস লাগবে।( এজনের মতামত ঐ জনের মতামত জানতে জানতে অবস্থা খারাপ)
১৩) কুরআন বুঝা এতো সহজ না। ( এই তো দুরে রাখা সম্ভব)
১৪) কুরআনে বিস্তারিত কিছুই নাই।( অথচ আল্লাহ বললেন এটি সুস্পষ্ট কোরান যাতে কোন সন্ধেহ নাই)
১৫) কুরআন বুঝতে গিয়ে ভুল বুঝলে মহাপাপ।( আরো একটা মহা ধান্ধা যাতে কোরানের আসে পাশে না যায়)
১৬) মাদ্রাসায় না পড়লে কুরআন বুঝতে পারবে না।( আগের যুগের ব্রাক্ষণ রা সাধারণ মানষদের গীতা পড়তে দিতো না যেন তারা ধর্ম সম্পর্কে ভালো ধারনা পেয়ে যায় তাতে তাদের ভাত নষ্ট হবে বর্তমান মোল্লাদের তার ব্যতিক্রম নয়)
১৭) প্রত্যেক আরবী হরফে ১০ নেকি।( অথচ পুরা কোরানটাই বরকতময়)
ইত্যাদি কথাগুলো আমাদের সবারই জানা।
কিন্তু এই জানা কথাগুলোই যে কুরআন বুঝার জন্য প্রধান বাধা ও অন্তরায় সেটা আমাদের অজানা।
কারণ উক্ত কথাগুলো সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন যার মাধ্যমে মানুষকে কুরআনের প্রকৃত জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে।
নিজ ভাষায় অনুবাদকৃত কুরআন তারাই বুঝতে পারবে যারা উপরোক্ত জানা কথাগুলোকে মন থেকে, ব্রেইন থেকে মুছে ফেলতে পারবে, যারা অন্তত বার বার পড়ার ইচ্ছা পোষণ করবে শুধু বুঝার জন্য। 
©somewhere in net ltd.