নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকের পথে কথা বলি বাতিলকে নাহি ডরি.।

রাসুল নামে সুখ পেয়েছি

রাসুল নামে সুখ পেয়েছি › বিস্তারিত পোস্টঃ

হাদীসে সাকালাইন দু\'টি ভারী বস্তুর হাদীস কোরআন ও ইতরাত, আহলে বাইত

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩০

, হযরত যাবের ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ) থেকে বর্ণিত হয়েছে,
মহানবী (সাঃ)-এর শেষ বাণী যা তিনি বিদায় হজ্জে একলক্ষ বিশ হাজার সাহাবীদের মাঝে এরশাদ করেছিলেন:
“হে মানব সম্প্রদায়! আমি তোমাদের মধ্যে দু'টি সমপরিমাণ ভারি বস্তু রেখে যাচ্ছি যদি এ দু'টিকে আঁকড়ে ধরে থাক (অনুসরণ কর) তাহলে কখনই পথভ্রষ্ট হবে না ।


আর যদি একটিকে ছাড় তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। তার প্রথমটি হচ্ছে আল্লাহ্র কিতাব (কোরআন) দ্বিতীয়টি হচ্ছে আমার ইতরাত, আহলে বাইত [(আলী, ফাতেমা, হাসান ও হোসাইন (আঃ) ; এ দু'টি কখনই পরস্পর হতে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। তাঁদের সাথে তোমরা কিরূপ আচরণ কর এটা আমি দেখবো” । তথ্য-১

মহানবী (সাঃ) সাহাবাদের প্রতি লক্ষ্য করে বললেন, “
এখানে উপস্থিত লোকদের উচিত অনুপস্থিতদের কাছে আমার এই বাণী (কিতাবুল্লাহর বিধান ও আহলে বাইত-এর সীরাত ও রেওয়ায়েত) পৌছিয়ে দেয়, কেননা যাদের কাছে পৌছানো হবে, তাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যে, শ্রবণকারীর চাইতে সংরক্ষণের দিক থেকে অধিক যোগ্য । আর তোমরা যেন আমার পরে কাফের হয়ে যেও না।” অর্থাৎ কুফরী আচরণে তৎপর হয়ো না । তথসুত্র-২

মহানবী (সাঃ) নির্দেশ দিয়েছেন যে, “আহলে বাইত-এর আগে যাওয়ার চেষ্টা করোনা তাহলে ধ্বংস হয়ে যাবে। তাদের থেকে সরে যেয়ো না তাহলে দুঃখ কষ্ট তোমাদের চির সাথী হয়ে যাবে। তাঁদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করোনা তাঁরা তোমাদের থেকে বেশি জ্ঞানী।” তথ্যসুত্র-৩

আল্লামা সানাউল্লাহ পানিপথি স্বীয় তাফসীরে লিখেছেন যে,
[(মহানবী (সাঃ)] আলে বাইত (আঃ)-এর কথা এজন্য তাগিদ করেছেন যে, “হেদায়েত এবং বেলায়েতের ব্যাপারে আহলে বাইতই পথপ্রদর্শক। তাঁদের উসিলা ব্যতিত কেউ আল্লাহ্র ওলীর মর্তবায় পৌঁছতে পারবে না । আহলে বাইত (আঃ)-এর মধ্যে সর্বপ্রথম রয়েছেন, হযরত আলী (আঃ) অতঃপর তাঁর সন্তানদের মধ্যে হযরত হাসান আসকারী পর্যন্ত, এই সিলসিলা অব্যাহত থাকে ।” তথ্যসুত্র- ৪

বিদায় হজ্বের ভাষণে “মহানবী (সাঃ) আমাদেরকে কিতাবুল্লাহর বিধান ও আহলে বাইত-এর সীরাত ও রেওয়ায়েত অনুসরণ করতে হুকুম দিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেই সময় মহানবী (সাঃ)-এর সঙ্গে প্রায় এক লক্ষ বিশ হাজার সাহাবার জামাত ছিল এবং মহানবী (সাঃ) সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন যে, যদি কোরআন ও আহলে বাইত-এর একটিকেও ছাড় তবে পথভ্রষ্ট হয়ে যাবে, আর আমরা হলাম সাধারণ মানুষ আমরা যদি সেই দুটি বস্তুকে অনুসরণ না করি তবে পথভ্রষ্টতা থেকে রক্ষা পাবো কি?”

আল কোরআনের ঘোষণাঃ-“আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং হেদায়েত মানুষের জন্য নাযিল করেছি, কিতাবে তা বিস্তারিত (হক কথা) বর্ণনা করার পরও যারা তা গোপন করে তাদেরকে আল্লাহ্ অভিসম্পাত দেন এবং অন্যান্য অভিসম্পাতকারীরাও তাদেরকে অভিসম্পাত দেয় ।”
(সূরা-বাকারা, আয়াত-১৫৯)

আরো এরশাদ হচ্ছে: “নিশ্চয় যারা গোপন করে সে সব বিষয় যা আল্লাহ্ কিতাবে নাযিল করেছেন (হক কথা) এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই পুরতেছে না। কেয়ামতের দিন আল্লাহ্ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ।
এরাই হল সে সকল লোক যারা হেদায়াতের বিনিময়ে গোমরাহী এবং ক্ষমার পরিবর্তে আযাব খরিদ করেছে । হায়। কতই না ধৈর্যশীল তারা আগুনের উপর”!
(সূরা- বাকারা, আয়াত-১৭৪-১৭৫)

হায় আফসোস! সেই সব দরবারী আলেমদের জন্য যারা জেনে-বুঝে (হক কথা) ইল্‌ম গোপন করে “কোর্আন পরিপন্থি রাজতন্ত্রী রাজা-বাদশাদের খুশি করার জন্য অনন্তকালের আগুনকে বরণ করে নিচ্ছে” ।

কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আহলে বাইত (আঃ)-এর এই সহীহ্ হাদীসটিতে আহলে বাইত (আঃ)-কে বাদ দিয়ে, ‘সুন্নাহ' ও 'হাদীস' শব্দ যোগ করা হয়েছে, যেমন : বিদায় হজ্জে রাসূল (সাঃ) ‘কোর্আন ও সুন্নাহ বা হাদীস' রেখে যাবার কথা বলেছেন বলে প্রচার করা হয় ।
অথচ এটা সঠিক নয়! কিছু দরবারী আলেমরা অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন, যেমনঃ তারা বলেন, মহানবী (সাঃ) নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভাষণ দিয়েছেন যেমনঃ কোথাও “কোরআন ও সুন্নাহ” বলেছেন, আবার কোথাও, “কোরআন ও হাদীস” বলেছেন,
যখন আমি বললাম ঠিক আছে সহীহ্ হাদীস দ্বারা প্রমাণ দেখাতে পারবেন । তখন আর সদুউত্তর আসে না, আমি পাঠকদের অবগতির জন্য প্রমাণ স্বরূপ বলছি, “কোরআন ও সুন্নাহ বা হাদীস” এই হাদীসটি মুয়াত্তা ইমাম মালেক তার গ্রন্থে উল্লেখ করেছেন সুরসাল হাদীস হিসাবে সেখানে সাহাবির ধারাবাহিকতা বিচ্ছিন্ন
“মেশকাত শরীফ” খঃ-১, হাঃ- ১৭৭,
নুর মুহাম্মদ আজমী (এমদাদীয়া) ও“তাহক্বীক
মিশকাতুল মাসাবিহ”, খঃ-১, পৃঃ-১০৪, হাঃ-১৮৬,
(আহলে হাদীস লাইব্রেরী থেকে প্রকাশিত),
সেখানে উল্লেখ আছে যে, “কোরআন ও সুন্নাহ বা হাদীস” হচ্ছে (মুরসাল ও যঈফ হাদীস); মাওলানা মুফতি মোঃ সফী; তার সীরাতে “খাতামুল আম্বিয়া” গ্রন্থের-৯৭-৯৮ পৃষ্ঠায় বলেন,
মহানবী (সাঃ) বিদায় হজ্বে সাহাবাদের সামনে বলেছেন “শুধু কোরআন” অনুসরণ করতে;
“আর রাহীকুল মাখতূম” আল্লামা সফিউর রহমান মোবারকপুরী,
সালাফী, পৃঃ-৫২৩, (প্রকাশনায়- তাওহীদ পাবলিকেশন্স, ২০১১-ইং,);
“আর রাহীকুল মাখতূম” (সীরাত গ্রন্থ, অনুবাদ ও প্রকাশনা- খাদিজা আখতার রেজায়ী; জুন-২০০৩-ইং,)
আল কোরআন একাডেমী লন্ডন ।
আল্লামা সফিউর রহমান মোবারকপুরী,
ওহাবী-সালাফী, আহলে হাদীসের আলেম,
তার সীরাত গ্রন্থের-৪৭৬, পৃষ্ঠায় বলেন,
মহানবী (সাঃ) বিদায় হজ্বে একলক্ষ চব্বিশ হাজার সাহাবাদের সামনে বলেছেন “শুধু কোরআন” অনুসরণ করতে; “এই বিভ্রান্তির শেষ কোথায়”? “যারা বলেন.
আল্লাহর কিতাব কোরআনই আমাদের জন্য যথেষ্ট ।
এটা আরেক পথভ্রষ্টতা।”
সূত্রঃ-কুরআনুল করিম; (মাওলানা মহিউদ্দিন খান), পৃঃ-৬৬।
“আর তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে ।” (সূরা- মুমিনুন, আয়াত-৭০);
“আর তাদের মধ্যে একদল সত্যকে জেনেও গোপন করে ।” (সূরা- বাকারা, আয়াত-১৪৬);
“তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না।” (সূরা-বাকারা, আয়াত-৪২)


[ সূত্র-১ ] সহীহ্ তিরমীজি, খঃ-৬, হাঃ-৩৭৮৬, ৩৭৮৮ (ই,ফাঃ);
সহীহ্ মুসলিম, খঃ-৫, হাঃ-৬০০৭, ৬০১০, (ই;ফাঃ);
মেশকাত, খঃ-১১, হাঃ-৫৮৯২-৫৮৯৩, (এমদাদীয়া);
তাফসীরে মাজহারী, খঃ-২, পৃঃ-১৮১, ৩৯৩, আল্লামা সানাউল্লাহ পানিপথি (ইফাঃ);
তাফসীরে হাক্কানী (মাওলানা শামসুল হক ফরীদপূরি), পৃঃ-১২-১৩ (হামিদীয়া);
তাফসীরে নূরুল কোরআন, খঃ-৪, পৃঃ-৩৩ (মাওলানা আমিনুল ইসলাম);
মাদারেজুন নাবুয়াত, খঃ-৩, পৃঃ-১১৫ (শায়খ আব্দুল হক মুহাদ্দেসে দেহলভী ) ;
তাফসীরে মারেফুল কোরআন, খঃ-১, পৃঃ-৩৭১, মুফতি মোঃ সফী (ই,ফাঃ);
কুরআনুল করিম (মাওলানা মহিউদ্দিন খান), পৃঃ-৬৫;
সিরাতুন নবী, খঃ-২, পৃঃ-৬০৫, আল্লামা শিবলি নুমানী (তাজ কোং);
আল বিদায়া ওয়ান নিহায়া, খঃ-৫, পৃঃ-৩৪৫, খঃ-৭, পৃঃ- ৬১৬ (ই,ফাঃ);
কাতেবীনে ওহী, পৃঃ-১৬৬ (ই,ফাঃ);
আশারা মোবাশশারা (ফাযেলে দেওবন্দ), পৃঃ-১৬৩ (এমদাদীয়া);
বোখারী শরীফ, খঃ-৫, পৃঃ-২৮০, ২৮২, (হামীদিয়া);
রিয়াদুস সালেহীন, খঃ-১, পৃঃ-২৫৫ (ই, সেন্টার);
মাসিক মদিনা (জুন, ২০০৫), পৃঃ-১৫;
সুফিদর্শন, পৃঃ-৩৩, ৩৮, (ই,ফাঃ);
দিওয়ানে মইনুদ্দিন, পৃঃ-৪৯১ (জেহাদুল ইসলাম);
বিশ্বনবী বিশ্বধর্ম (ফজলুর রহমান), পৃঃ-১৮৮ (মল্লিক ব্রাদার্স কলকাতা);
বিশ্ব নবী, পৃঃ-৫৩৩ (অধ্যাপক মাওলানা সিরাজ উদ্দিন);
যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা (মাওলানা আমিনুল ইসলাম), পৃ:- ২৩০;
শান্তির নবী, পৃঃ, ১৫৯-১৬২, (ফজলুর রহমান খান, দায়েমী কমপ্লেক্স);
মাসিক সুরেশ্বর, (মার্চ, ২০০১), পৃঃ-১০;
শাহাদাতে আহলে বাইয়েত, পৃঃ-৮৪, (খানকা আবুল উলাইয়াহ); সাহাবা চরিত, পৃঃ-২৮, ২৯ (মাওলানা,
মোঃ যাকারিয়া);
মহানবীর ভাষণ, পৃঃ-২১১ (আব্দুল কাইয়ুম নাদভী (ই,ফাঃ);
আল মুরাজায়াত, পৃঃ-২৮, ২২৩ (আল্লামা শারাফুদ্দীন মুসাভী);
ওহাবী পরিচয়, পৃঃ-১৩৫-১৩৭, (রেদওয়ানিয়া লাইঃ ১৯৯০ ইং);
ইসলামিয়াত, পৃঃ-৩৩ (ইমাম প্রশিক্ষণ একাডেমী (ই, ফাঃ);
রহমতে দো আলম মোহাম্মদ, পৃঃ-১১২, (ইস্টার্ন, লাইব্রেরী);
যুলফিকারই মুর্তুজা, পৃঃ-১৫৪ (আটরশি);
মদীনার আলো, পৃঃ-৫৮ (ডাঃ সুফী সাগর সাম্স,
আজিমপুর দায়রা শরিফ);
কাসাসুল আম্বিয়া, পৃঃ-৫২১-৫২২ (তাজ কোং, ১৪১০,বাংলা);
রাষ্ট্র ও খিলাফত, পৃঃ-২০৬ (মোহাঃ আলাউদ্দিন খান);
হযরত আলী, পৃঃ-৫৬ (এমদাদিয়া);
আরজাহুল মাতালেব, পৃঃ-৫৬৮ (উদ্দু);
ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৬৭-৭৬, (উর্দু);
মাদারেজুন নাবুয়াত, খঃ-২, পৃঃ-৫৮৫ (উদ্দু);
সহীহ্ মুসলিম, খঃ-৫, পৃঃ-৩৭৪-৩৭৫, হাঃ-৬১১৯, ৬১২২, (আহলে হাদীস লাইব্রেরী);
রিয়াদুস সালিহীন, খঃ-১, পৃঃ-৩০৯ (হুসাইন আল মাদানী প্রকাশনী,
আহলে হাদীস); সংক্ষিপ্ত তাফসীর আল মাদানী, খঃ-৮, পৃঃ-১৫ (হুসাইন আল মাদানী প্রকাশনী, বংশাল, আহলে হাদীস); সিলসিলাত আল আহাদিস আস সাহীহাহ্ (নাসিরউদ্দিন আলবানী, কুয়েত আদদ্বার আস সালাফীয়া, খঃ-৪, পৃঃ-৩৫৫-৩৫৮, হাঃ-১৭৬১, (আরবী); (নাসিরউদ্দিন আলবানীর মতে এই হাদীসটি সহীহ্)।


[ সূত্রঃ-২ ] সহীহুল বুখারী, খঃ-২, হাঃ-১৭৩৯-১৭৪১, (তাওহীদ পাবলিকেশন্স);
সহীহ্ আল বুখারী, খঃ-২, হাঃ-১৬১৯-১৬২১, (আধুনিক, ১৯৯৮ইং);
সহীহ্ বোখারী, খঃ-৩, হাঃ-১৬৩০-১৬৩২, (ই,ফাঃ, ২০০৩ইং);
সহীহ বোখারী শরীফ, পৃঃ-২৭৭, হাঃ-১৬১৯-১৬২১; (সকল খন্ড একত্রে, তাজ কোং, ২০০৯ ইং)

সূত্র:-3 তাফসীরে দুররে মানসুর, খঃ-২, পৃঃ-৬০;
উসুদুল ঘাবা, খঃ-৩, পৃঃ-১৩৭;
সাওয়ায়েকে মুহরেকা, পৃঃ-১৪৮;
ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৩৫৫;
কানযুল উম্মাল, খঃ- ১, পৃঃ-১৬৮;
হায়সামী, মাজমাউজ যাওয়ায়েদ, খঃ-৯, পৃঃ-২১৭;
আবাকাতুল আনোয়ার, খঃ-১, পৃঃ- ১৮৪;
আল-সিরাহ আল হালবিয়া, খঃ-৩, পৃঃ - ২৭৩;
আল তাবরানি, পৃঃ-৩৪২ ।



সূত্রঃ-4 তাফসীরে মাযহারী, খঃ-২, পৃঃ-৩৯৩ (ই,ফাঃ);
তাফসীরে নুরুল কোরআন, খঃ-৪, পৃঃ-৩৩, (মাওলানা আমিনুল ইসলাম) ।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.