নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকের পথে কথা বলি বাতিলকে নাহি ডরি.।

রাসুল নামে সুখ পেয়েছি

রাসুল নামে সুখ পেয়েছি › বিস্তারিত পোস্টঃ

আহলে বাইত (আঃ)-এর অনুসরণ ব্যতিত ঈমানদার হওয়া যাবে না

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫

আহলে সুন্নাতের প্রখ্যাত আলেম আল্লামা জালালুদ্দিন সুউতি লিখেছেন যে, রাসুল (সাঃ) বলেছেন যে,
দেখ আমার আহলে বাইত-এর অনুসরণকে নিজেদের জন্য অতি আবশ্যকীয় কর্তব্য বলে মনে করবে, কারণ যে ব্যক্তি অন্তরে তাঁদের মহব্বত সহ আল্লাহ্র নিকট কেয়ামতে উপস্থিত হবে, সে আমার শাফায়াতে জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ্র কসম আমার আহলে বাইত-এর অনুসরণ ব্যতিত কোন ব্যক্তির কোন আমল উপকারে আসবে না” ।
[ সূত্রঃ- আল্লামা জালাল উদ্দিন সূয়ূতীর এহইয়াউল মাইয়াত, পৃঃ-৩;
আল্লামা ইবনে হাজার মাক্কী, সাওয়ায়েকে মুহরেকা, পৃঃ-১১২ । ]

রাসুল (সাঃ) আরও এরশাদ করেছেন, “আল্লাহর কসম কোন মুসলমানের অন্তরে ঈমান ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারে না, যতক্ষণ না আমার আহলে বাইতকে আল্লাহর নির্দেশানুযায়ী ও আমার আত্মীয়তার কারণে অনুসরণ (আনুগত্যপূণ ভালোবাসা) না করবে” ।
সূত্রঃ- আল্লামা জালাল উদ্দিন সুয়ূতীর এহইয়াউল মাইয়াত, পৃঃ-৩;
আল্লামা ইবনে হাজার মাক্কী, সাওয়ায়েকে মুহরেকা, পৃঃ-১১২ ৷

আহলে বাইত (আঃ)-এর অমান্যকারীদের হাউজে কাউসারে তৃষ্ণার্ত অবস্থায় বিতাড়িত করে দেয়া হবে
আল্লামা ইবনে হাজার মাক্কী বর্ণনা করেন যে, নবী (সাঃ) বলেছেন,
“আমার আহলে বাইতের শত্রুতাকারীগণ হাউজে কাউসারের নিকট পৌছিলে তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় বিতাড়িত করে দেয়া হবে” ।
সূত্রঃ- ইবনে হাজার মাক্কীর, সাওয়ায়েকে মোহরেকা, পৃঃ-১০৪ ।

আহলে বাইত (আঃ)-ই জান্নাত ও জাহান্নামের বণ্টনকারী আল্লামা আলী হামদানী শাফেয়ী লিখিয়াছেন যে, “রাসূল (সাঃ) বলেছেন, আল্লাহ্ পাক কেয়ামতে জান্নাত ও জাহান্নামের চাবি আমাকে পাঠাইবেন আমি সেই চাবি আমার আহলে বাইতকে দিব তাঁরা যাকে ইচ্ছা জান্নাতে পাঠাবেন এবং যাকে ইচ্ছা জাহান্নামে পাঠাবেন” ।
সূত্রঃ- আল্লামা আলী হামদানী শাফেয়ীর-মোয়াদ্দাতুল কুরবা, পৃঃ-৩১;
ইবনে হাজার মাক্কীর সাওয়ায়েকে মুহরেকা, পৃঃ-৭৫ ।

আহলে বাইত (আঃ)-এর ভালোবাসা ও অনুসরণ, সাতটি কঠিন স্থানে কাজে আসবে
আবদুল্লাহ বিন মাসুদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল (সাঃ) বলেছেন যে, আমার আহলে বাইতের ভালোবাসা অনুসরণ, সাতটি কঠিন স্থানে কাজে আসবে ও সহায়ক হবে
(১) মৃত্যুর সময় (যখন রূহ কবজ করা হবে),
(২) কবরে (কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে),
(৩) কেয়ামতে বা হাশরে (কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি),
(৪) আমলের (কৃতকর্মের) হিসাব নিকাশের সময়,
(৫) আমলের পরীক্ষার সময়,
(৬) যখন আমল ওজন করা হবে,
(৭) পুলসিরাত অতিক্রম করার সময় ।

সূত্রঃ- কাওকাবে দুরির ফি ফাযায়েলে আলী, পৃঃ-২১৯,
সৈয়দ মোঃ সালে কাশাফী সুন্নি হানাফী আরিফ বিল্লাহ;
ওবাইদুল্লাহ ওমরিতসারী-আরজাহুল মাতালেব, পৃঃ-৫৬৫ ।

হযরত ফাতেমা (আঃ) জান্নাতের সকল মহিলাদের নেত্রী ও ইমাম হাসান-হোসাইন (আঃ) সমস্ত জান্নাতি যুবকদের সরদার হযরত আবু সাইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, হযরত রাসুল (সাঃ) বলেছেন, “হাসান-হোসাইন জান্নাতি যুবকদের নেতা। (একই হাদীস, হযরত আলী, হযরত ওমর, আবদুল্লাহ্ বিন ওমর, ও আবু হুরাইরা থেকেও বর্ণিত হয়েছে) হযরত হুযাইফা (রাঃ) হতে বর্ণিত, হযরত রাসূল (সাঃ) বলেন, একটি ফেরেস্তা যিনি ইতিপূর্বে পৃথিবীতে কখনো আসেনি । তিনি আল্লাহর নিকট অনুমতি চাইলেন যে তিনি যেন আমাকে সালাম দিতে পারেন এবং আমাকে সুসংবাদ দিতে পারেন যে, ফাতেমা (আঃ) জান্নাতের মহিলাদের নেত্রী এবং হাসান-হোসাইন জান্নাতের সকল যুবকদের নেতা” ।
সুত্রঃ- সহীহ্ তিরমিযী, খঃ-৬, হাঃ-৩৭৬৮ (ইঃ ফাঃ);
সহীহ্ তিরমিযী (সকল খন্ড একত্রে), পৃঃ-১০৮১, হাঃ-৩৭৩০, (তাজ কোং);
মেশকাত শরীফ, খঃ-১১, হাঃ-৫৯০৩, (এমদাদীয়া);
তিরমিযী আল জামেউস সুন্নাহ, খঃ-৫, পৃঃ- ৬৫৬, হাঃ-৩৭৬৮;
নাসায়ী আস সুনানুল কুবরা, খঃ-৫, পৃঃ-৫০, হাঃ-৮১৬৯;
ইবনে হিববান-আস সহীহ্, খঃ- ১৫, পৃঃ-৪১২, হাঃ-৬৯৫৯;
আহম্মদ ইবনে হাম্বাল আল মুসনাদ, খঃ-৩, পৃঃ-৩, হাঃ-১১০১২ ।

আহলে বাইত (আঃ)-এর অত্যাচারীদের উপর জান্নাত হারাম নবী করিম (সাঃ) বলেছেন যে, “আল্লাহ্ ঐ ব্যক্তিদের উপর জান্নাত হারাম করে দিয়েছেন, যারা আমার আহলে বাইতের উপর অত্যাচার করে বা তাঁদের সাথে ঝগড়া- বিবাদ করবে বা তাঁদের সাথে যুদ্ধ করবে । অথবা তাঁদেরকে লুণ্ঠন করবে বা তাঁদেরকে মন্দ বলবে” ।
সূত্রঃ- ওবায়দুল্লাহ অমৃতসরীর আরজাহুল মাতালেব, পৃঃ-৪১৮;
ইবনে হাজার মাক্কীর সাওয়ায়েকে মোহরেকা, পৃঃ-১০৫;
আল্লামা আলী হামদানী শাফেয়ীর মোয়াদ্দাতুল কুরবা, পৃঃ-১১৮ ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



১৫টি পোষ্ট, কোন মন্তব্য নেই; লেখায় কি আছে, কি নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.