নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকের পথে কথা বলি বাতিলকে নাহি ডরি.।

রাসুল নামে সুখ পেয়েছি

রাসুল নামে সুখ পেয়েছি › বিস্তারিত পোস্টঃ

উসমানীয় খিলাফাত পতনের একশত বছরেই ইসলামের অধঃপতন গুলো লক্ষ করুন-

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭

ওসমানীয়দের অর্জন সম্পর্কে এক পোষ্টে লিখে শেষ করা যাবেনা- আপনারা সবাই জানেন ওসমানীয়দের গোড়া পত্তন আওলিয়াদের মুহাব্বাতের মধ্য দিয়ে ওলি প্রেমিক, আহলে বায়াত ও নবী প্রেমিক এবং আল্লাহর সত্য ধর্মের প্রতি নিজেদের সবচেয়ে বেশি মনোনিবেশ করেছিলেন- তারা ।

আর্তুগ্রুল-গাজী যিনি এ সম্রাজ্যের প্রবর্তক সে একজন চরম লেবেলের ওলি প্রেমিক ছিলেন যার মুরশিদ ছিলেন মুহিউদ্দিন মুহাম্মাদ ইবনে আলি ইবনে মুহাম্মাদ আল আন্দালুসি যাকে ইবনুল আরবি নামে সবাই চিনি তার মতো শক্তিশালী রুহানী আওলিয়া-সে যুগে বিরল ভক্তরা তাকে ডাকেন শায়খ আল আকবার নামে। জ্ঞানের এমন কোনাে শাখা নেই, যেখানে তার বিচরণ ছিল না। অথচ বর্তমান যুগে শক্তিশালী আওলিয়া পাওয়া ভাগ্যের বেপার-।

কোন যুগেই আওলিয়াগন সহজলভ্য ছিলেন না।নিজেরা উপযোক্ত ভক্ত হয়ে সেসব আওলিয়াদের চরণে নিজেদের সপে দিলে সব যুগেই হক্ব আওলিয়া পাওয়া সম্ভব কারণ কোন যুগেই আল্লাহ তার দুনিয়া আওলিয়া শুন্য করেন না- তারা ন্যায় ও সত্যের ধারক-

আরতুগুল গাজী র ছেলে উসমান গাজি যার নামে উসমানী সম্রাজ্যের উৎপত্তি তিনি ও ছিলেন চরম লেবেলের ওলি ভক্ত তার মুরশিদ কেবলা ছিলেন তৎকালীন সুফি সাধক শাইখ এদিবালি তিনি ছিলেন শক্তিশালী রুহানীয়তের অধিকারী-।

উসমান গাজি বিখ্যাত শাইখ এদিবালিকে শ্রদ্ধা করতেন এবং তার মতামতকে গুরুত্ব দিতেন।
তিনি প্রায়ই এসকিশেহিরে এদিবালির সাথে সাক্ষাত করতেন।
এক রাতে এদিবালির দরগাতে অবস্থান করার সময় দেখা স্বপ্ন পরের দিন তিনি এদিবালিকে জানান। তিনি বলেন, "আমার শাইখ, স্বপ্নে আমি আপনাকে দেখেছি। একটি চাঁদ আপনার বুকে দেখা দিয়েছে। এটি উঠতে থাকে এবং আমার বুকে এসে অবতীর্ণ হয়। আমার নাভি থেকে একটি গাছ উঠে। এটি বৃদ্ধি পায় এবং শাখাপ্রশাখা এত বেশি হয় যে এর ছায়া পুরো পৃথিবীকে আবৃত করে ফেলে। এই স্বপ্নের অর্থ কী??

কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর এদিবালি ব্যাখ্যা দেন:
“অভিনন্দন উসমান! সর্বশক্তিমান আল্লাহ তোমার এবং তোমার বংশধরদেরকে সার্বভৌমত্ব প্রদান করেছেন। আমার কন্যা তোমার স্ত্রী হবে এবং সমগ্র বিশ্ব তোমার সন্তানদের নিরাপত্তাধীন হবে।”

উসমানের স্বপ্ন উসমানীয় সাম্রাজ্যের উত্থানে জোরালো ভূমিকা রেখেছে। উসমানীয় পণ্ডিতদের কাছে এই স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান।তারা একটা বিশাল সম্রাজ্যের অধিপতি হয়েছিলেন সেটি আল্লাহ তার ওলিদের কে প্রাধান্য দিয়ে ই সংগঠিত করেছেন । ভেবে দেখেছেন কি? উসমানী সম্রাজ্য যা ৭০০ বছর পৃথিবীকে রাজত্বে রেখেছে সে সম্রাজ্যে প্রবর্তকগণ আওলিয়ার প্রেমে বিভোর ছিলেন এবং সবকিছূ তাদের তরে সপে দিয়েছিলেন ঈমানের বলে তারা সারা মুসলিম বিশ্বের নেতৃত্ব পেয়েছিলেন- আওলিয়াদের রুহানীয়তের ফজিলতে-


বর্তমান তুর্কি যা ইউরোপিয়ানদের শক্তিশালী ও প্রধান দুর্গ সুলতান মোহাম্মাদ আল ফাতেহ’র হাত ধরেই বিজিত হয়েছিল- খুঁজে দেখুন তিনি ছিলেন প্রচন্ড রকমের ওলি-পীর ভক্ত তার পীর শায়খ আক শামসুদ্দিন (মুহাম্মদ শামসুদ্দিন বিন হামজা) ছিলেন একজন উসমানীয় আলেম, কবি, সুফি এবং সুলতান দ্বিতীয় মুহাম্মদের বাল্যশিক্ষক ও উপদেষ্টা তার শিক্ষক শাইখ হাজি বাইরাম ওয়ালির সান্নিধ্য সমাপ্ত করার পর তিনি শামসিয়া-বাইরামিয়া সুফি তরিকা প্রবর্তন করেন। সুলতান দ্বিতীয় মুহাম্মাদকে কনস্টান্টিনোপল জয়ের জন্য শিশুকাল থেকে তিনি উৎসাহিত করেন। এছাড়াও তিনি আধ্যাত্মিক শক্তিবলে কনস্টান্টিনোপলে সাহাবি আবু আইয়ুব আনসারির কবর খুজে বের করায় ভূমিকা রেখেছিলেন।তাকে কনস্টান্টিনোপলের প্রকৃত বা আধ্যাত্মিক বিজয়ী (الفاتح المعنوي-আল ফাতিহ আল মানাভী) বলে অভিহিত করা হয়।ওসমানীয়রা যুগে যুগেই নবি, আহলে বায়াত ও আওলিয়া প্রেমিক ছিলেন এবং তাদেরকে প্রাধান্য দেন-।

একবার ভেবে দেখুন তারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহর রহমতের আশা করতেন এবং ওলি আওলিয়াদের উসিলা অন্মেশন করতেন-।

বর্তমান জামানায় ওলি আওলিয়াদের প্রাধান্য না দেওয়ার কারণ হল-
ওসমানীয় খেলাফতের পতনের জন্য দায়ী আরব বসন্ত নামে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে নতুন রাষ্ট্র গঠনে যাদের অবধান সবচেয়ে বেশী তারা হলো ইহুদীবাদি ব্রিটেন ও আমেরিকা-

পুরো একটি শক্তিশালী সম্রাজ্যের পতন হয়েছিল স্বধর্মীয় কিছূ জাতিগোষ্টির স্বার্থের জন্যে- তারা আরব বসন্তের নামে যে টেবলেট বিধর্মীদের নিকট থেকে গলাধঃকরণ করেছিল তার রিয়েকশনে ইসলামের শক্তিশালী সম্রাজ্যের পতন হয়েছিল- নিজ জাতীর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতি যার মাধ্যমে হয়েছিল তিনি ক্ষমতার জুরে একজন বড় স্কলার সেজেই ফতোয়া দিয়ে খেলাফতের বিরোদ্ধে জনগনকে দ্বার করিয়েছিল - এবং নতুন নতুন ফতোয়া নবী ও আহলে বায়াত বিদ্ধেষী করে সমগ্র আরব জাতী সত্বাকে নিঃশেষ করেছিল এবং অবশেষে সে সফল হয়েছিল- তার নাম আব্দুল ওহাব নজদী-তিনি সৌদ পরিবারের জোটগত-সহায়তায় ধর্মের রাজত্ব তার হাতে রেখে-।
রাষ্ট্রিয় ক্ষমতা সৌদ পরিবারের হাতে দেওয়ার মাধ্যমেই সর্ব প্রথম মুসলিম শক্তির অবশান করেছেন- যারা সৌদ পরিবারে ইতিহাস পড়েছেন তারা খুব ভাল করে জানেন-

সৌদি আরব, ওমান, ইয়ামেন, বাহরাইন,কুয়েত,দুবাই ইত্যাদি রাষ্ট্র তৈরীতে আমি বিরোদ্ধবাদে নয় বরং দুঃখ প্রকাশ করতেছি যে, জাতিয়াতাবাদের নামে আমরা খন্ড বিখন্ড হয়ে নিজেদের ঈমানী শক্তি নিঃশেষ করে ইহুদি-বাদের আমেরিকা,ব্রিটেন নির্ভর হয়ে নিজ ধর্মের গলা কেটে ঘরে বসে আছি-


বর্তমান সময়ে মুসলিম রাষ্ট্র গুলোতে পেট্রো-ডলারে কমতি নেই বরং যা আছে তা সমগ্র বিশ্বের কাছে ও এত টাকা নেই -বিশ্ব ব্যাংক সুইজ ব্যাংক সবগুলোতেই আরব-বিশ্বের টাকায় ভরপুর-
অথচ শক্তির বেলায় তারা শুন্যের কোঠায়-বিশ্ব মুসলিমের অধিকার-চর্চা ধর্মের মধ্যে শক্তিশালী ঐক্য কোন কিছুই করতে পারতেছেনা যদিও সর্বাধিক ডালারের মালিক হয়ে আছেন- তবে ঈমানে তারা খুব-ই দুর্বল ।।
দুঃখজনক হলেও সত্য যে তারাই ওসমানী সম্রাজ্য ধ্বংশের মুল নায়ক-
আরো একটি বিষয় হলো সৌদি পরিবার ওসমানীয়দের মতো নবী,আহলে বায়াত ও আওলিয়া প্রেমিক নয় কারণ ওহাবীইজম প্রতিষ্ঠা কারী মদদ দাতা হলো সৌদি পরিবার-

১৭৪৪ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় আরবে সৌদি রাজবংশের উত্থান শুরু হয়। ঐ বছরে রিয়াদের নিকটে আদ-দরিয়াহ শহরের গোষ্ঠীভিত্তিক শাসক মুহাম্মদ বিন সৌদ, ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা ধর্মীয় নেতা মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের সাথে যোগ দেন। ১৮ শতকে গঠিত এই জোট সৌদি বিস্তারের মতাদর্শিক অনুপ্রেরণা প্রদান করে এবং আজকের সৌদি আরবীয় সাম্রাজ্যের ভিত্তি বজায় রেখেছে। তায় দেখবেন সৌদি নবী, আহলে বায়াত ও আওলিয়া নিয়ে ততটা প্রচার ও প্রসার করে না- করবেও না যদি আহলে বায়াতের প্রশংসা ও প্রচার বেড়ে যায় তবে পৃথিবীর সমগ্র আহলে বায়াত প্রেমিক গণ এক সুরেই বলবেন আমাদের কাবা মক্কা মদিনা আমাদের আহলে বায়াতের হাতে দিয়ে দাও তাতে সৌদি পরবে বিরাট বিভ্রাটে সুতরাং সৌদি থেকেই ওহাবী,সালাফি, আহলে হাদিসের মতো নবী বিদ্ধেষী দলের আবির্ভাব হয়-

ওসমানীয়দের মতো ইমাম মাহদির অপক্ষায় নির্জাতীত মুসলিম বিশ্ব সে দিনের অপেক্ষায় যেদিন আহলে বায়াতের হাত ধরে বিশ্বে আবারো ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং খন্ড বিখন্ড মুসলিম জাতি বিশ্বে একক শক্তিশালী জাতীতের পরিনত হবে ইনশাল্লাহ-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.