নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তমনা

আমি পূর্ণাঙ্গ স্বাধীনতাকামী

রাজীব দাস

আমরা সবাই মুক্তমনা, আমরা স্বাধীন

রাজীব দাস › বিস্তারিত পোস্টঃ

চেতনা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

কথাটা বললে খারাপ শুনায়। তবুও বলছি। কেন স্বাধীনতার ৪০ বছর পর এ বিষয়ে আজকে রাস্তায় নামতে হল। এতদিন কোথায় ছিল এসব। এতদিন কি দেশে কোন সরকার ছিলনা? কেন তারা যুদ্ধাপরাধীদের বিচার করেনি। কেনই বা বর্তমান সরকারের কাঁধেএত বোঝা চাপানো হচ্ছে। কোথায় ছিল তরুন প্রজন্ম? যখন রাজাকারের গাড়ীতে রক্তে ভেজা পতাকা উড়েছিল। সবকিছুরই একটা বাস্তবতা আছে। একটা প্রক্রিয়া আছে। আমি তরুনদের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি। আমি কেন সমগ্র জাতি তথা সংসদ তথা মাননীয় প্রধানমন্ত্রী একাত্মতা প্রকাশ করেছেন। সবকিছুই তো অনুকূলে। সেজন্য আমি বলেছি অতিমাত্রায় কোন কিছু করলে সেটা প্রহসন হয়। ধৈর্য্য যখন ৪০ বছর ধরে ধরেছি আরও একটু অপেক্ষা করি না। ন্যায়বিচার অবশ্যই পাব। বাংলার মাটিতে সমস্ত যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধীদের বিচার হবেই হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

ক্রস ফায়ার০০৭ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর একাত্মতা আর আপনার একাত্মতা এক নয় । তিনি ভোটের জন্য আপনাদের চেতনাকে ব্যবহার করে আবারো ক্ষমতায় আসবেন । আবারো সাগর-রুনীরা খুন হবে এবং শিক্ষকদের উপর পারমানবিক বোমা মারলেও করার কিছুই থাকবেনা। কারন তখন আর কাদের মোল্লারা থাকবেনা। যাদের কেন্দ্র করে আপনারা নাটকের চরিত্রের পরিনত হচ্ছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

রাজীব দাস বলেছেন: সমস্যাটা হচ্ছে এখন আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় এত কিছু হচ্ছে কেন? কেন বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন এগুলো হলনা। যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অন্তত বিচারের একটা উদ্যেগ নিয়েছে তিনি তো ভোট চাইবেন এটাই স্বাভাবিক। সাগর-রুনীর খুন! এরকম খুন কবে কোন আমলে না হয়েছে। কোন দেশে এ রকম খুন না হচ্ছে? দয়া করে একটু বলবেন কি? সমস্যাটা কাদের মোল্লাকে নিয়ে নয়। সমস্যাটা মনে হয় চেতনার।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

স্বপ্নখুঁজি বলেছেন: 40 years to apnar oi dhoirjo neai thekechi.apni nijei prothome bollen chup chilam kno,abar apni e bolen aro dhoirjo dhorte?prohoshon to apni korlen.

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

রাজীব দাস বলেছেন: বর্তমান সরকার তো অন্তত চেষ্টা করছে বিচার করার জন্য। অন্য সরকার গুলো তো তাদের গাড়ীতে পতাকা দিয়েছে। আসলে প্রতিবাদটা তখন দরকার ছিল। এখন তো ওদের ক্ষমতা নেই। এখন সবার উচিত সরকারকে সহযোগিতা করা। অবশ্য সেটাই হচ্ছে। আমি তো এগুলো বলেছি। এর মধ্যে আপনি প্রহসন দেখলেন কোথায়? আমি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার রক্ত আমার শরীরে ধাবমান। আমি অন্তত জানি কিভাবে মুক্তি সম্ভব। প্রহসন বুঝিনা, মানিনা। ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.