| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কিছুক্ষন পরেই আসতে চলছে সেই অমর ক্ষন। মহান একুশে ফেব্রুয়ারী। যে ক্ষনে বীর বাঙালী জাতি তার বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে নিয়েছিল ভাষার অধিকার। বাংলা ভাষা-আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার। কটা জাতি আছে পৃথিবীতে এমন ইতিহাস তৈরি করার সক্ষমতা রাখে। কাল আমরা চিরকৃতজ্ঞচিত্তে স্মরণ করব সেই সব বীর বাঙ্গালীদের যাদের রক্তে অক্ষুন্ন রয়েছে আমাদের এই বর্ণমালা। কাল শুধু শহীদ দিবসই নয় কালকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সমস্ত বিশ্বের মানুষের মায়ের ভাষার অধিকার রক্ষার দিবস। কিন্তু লক্ষ্যনীয় একমাত্র বাংলাদেশী বাঙ্গালী ছাড়া আর কোন দেশেই এত ঘটা করে এই দিবসটা পালন করা হয় না। এমনকি পশ্চিমবঙ্গেও তেমন করে এই দিবসটি পালেনর সাড়া মেলে না। কিন্ত কেন? জাতিসংঘ ঘোষিত অন্যান্য দিবস তো ঠিকই পালন করা হয়। কেন এই দিবসটির তাৎপর্য তাদের কাছে এত ক্ষীন? আমরা এই দিবসটি পালন করার জন্য সমস্ত বিশ্বের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। সাথে সাথে কোন দেশ যদি এই দিবসটি পালনে দায়িত্ব সচেতন না থাকে তাহলে জাতিসংঘ কর্তৃক তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি। মনে রাখবেন বুকের তাজা রক্তের বিনিময়ে এই দিবসটি আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।
©somewhere in net ltd.