নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজুবিডি

অতিসাধারন আমজনতা

রাজুবিডি › বিস্তারিত পোস্টঃ

পিসিতে মাউন্টেন লায়ন ইন্সটলেশন, টিপস এবং টেকনিক(পার্ট ১)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১১

ম্যাক ওস এপল কম্পিউটারের অপারেটিং সিস্টেম, অসাধারন ইন্টারফেস এবং পারফর্মেন্স এর কারনে বিশ্বব্যাপী কর্পোরেট লেভেল এবং গ্রাফিক্স এর কাজের জন্য জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। ইউনিক্স কোর এর উপর তৈরী এই অপারেটিং সিস্টেম এর সর্বশেষ ভার্শন মাউন্টেন লায়ন।







চিত্রঃ মাউন্টেন লায়ন ডেস্কটপ ।

কিন্তু চমতকার এই অপারেটিং সিস্টেম তাদের নিজেদের এপল কম্পিউটার ছাড়া অন্য কোন পিসিতে চলেনা। এপল এর হার্ডয়ার এর মান ভাল হলেও মুল্য সাধারনের নাগালের অনেকটাই বাইরে। এপল ইন্টেল এর প্রসেসর ব্যাবহার শুরু করলে পিসিতে ম্যাক ইন্সটল এর সুযোগ এসে যায়। তবে এর জন্য প্রচুর পরিমানে কাঠ খড় পোড়াতে হয়, কারন অফিসিয়ালি এটা পিসির জন্য তৈরী হয়নি। আসুন আমরা ম্যাক ইনস্টল এর জন্য কাঠখড় পোড়ানো শুরু করি! তবে শুরু করার আগে আপনার হার্ডওয়ার নিম্নের কনফিগারেশন ফুলফিল করে কিনা চেক করে নিন, যদি না করে এখানেই ইস্তেফা দিন।

মাউন্টেন লায়ন সিস্টেম রিকোয়ারমেন্ট

প্রসেসর ঃ Intel Core 2 Duo, Core 2 Quad, Core i3, Core i5, Core i7 ।

মাদারবোর্ড ঃ AHCI সাপোর্টেড ইন্টেল চিপসেট।

মেমোরী ঃ মিনিমাম ২ গিগাবাইট (৪ গিগার বা তার বেশি হলে ভাল)

গ্রাফিক্স কার্ড

এনভিডিয়া ঃ ৮০০০, ৯০০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ সিরিজ (বেশির ভাগ)।

এটিআই ঃ ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০ সিরিজ (বেশির ভাগ)

ইন্টেল ঃ এইচডি ৩০০০, ৪০০০ সিরিজ (তার মানে বিল্টইন গ্রাফিক্স এর ক্ষেত্রে Sandy Bridge এর i5 বা তার উপরের সিরিজ , Ivy Bridge ব্যাতিত বাকীদের আলাদা গ্রাফিক্স কার্ড থাকতে হবে।)

নোট ঃ যে কোন প্রকার DUEL কার্ড, যেমন এটিআই 4870X2, 5990 এনভিডিয়া GTX 590,690 সাপোর্ট করবে না। এনভিডিয়া SLI কিংবা এটিআই Crossfire সেটাপ সাপোর্টেড নয়।

হার্ডডিস্কঃ ৫০ গিগাবাইট ফ্রী স্পেস। (আলাদা খালি হার্ডডিস্ক হলে ভাল, এতে কোন প্রকার ডাটা লসের আশংকা থাকে না, একই হার্ড ডিস্কে উইন্ডস সহ ম্যাক ইন্সটল করেতে গিয়ে ডাটা লস হলে লেখক কে দায়ী করবে না)

বর্তমানে বেশির ভাগ মাদারবোর্ড UEFI (গ্রাফিক্যাল বায়োস) ব্যাবহার করে। গিগাবাইট ব্যাতিত অন্য সকল মাদারবোর্ড এ UEFI লকড থাকে, তাই এই সকল মাদারবোর্ড এ মাউণ্টেন লায়ন ইন্সটল করতে হলে পেচড বায়োস ইনস্টল করে নিতে হবে। পেচড বায়োস সম্পর্কে আরো তথ্য পেতে এই লিঙ্ক টি দেখতে পারেন। গিগবাইট মাদারবোর্ড এ ডিফল্ট ভাবে Sleep মোড কাজ করে, অন্য মাদারবোর্ড গুলোতে Sleep মুড কাজ নাও করতে পারে। এজন্য ম্যাক পিসি বিল্ড করার জন্য গিগাবাইট মাদার র্বোড প্রাধান্য দেয়া হয়। আপনার মাদারবোর্ড টি গিগাবাইট ছাড়া অন্য কোন ব্রান্ড এর হলে এবং UEFI ব্যাবহার করলে আগেই বায়োস প্যাচ করে নিন। (আমি নিজে বায়োস এর কারনে দীর্ঘ ১ বছর বিভিন্ন মেথডে চেস্টা করেও ইনস্টল করতে ব্যার্থ হয়েছি।)

এবার আসি ইন্সটলার তৈরীর প্রক্রিয়া নিয়েঃ মাউন্টেন লায়ন এর ইনস্টলার তৈরী করার জন্য নেটে যত টিউটোরিয়াল পাওয়া যায় তাদের বেশির ভাগের জন্য অন্য ম্যাক থেকে ইনস্টলার তৈরীর প্রক্রিয়া দেয়া থাকে। কিন্তু পিসিতে ম্যাক ইন্সটল করার আগে আরেকটা ম্যাক কই পাবX((? আমি যে পদ্ধটিতা দেখাচ্ছি সেটিতে অন্য কোন ম্যাক লাগবে না। উইন্ডোস থেকেই ইনস্টলার তৈরী করা যাবে। আসলে এটি একটি আগেই তৈরী করা ইনস্টলার। এজন্য আপনার একটি ৮GB পেনড্রাইভ লাগবে, ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে। এটি একটি টরেন্ট লিঙ্ক। ডাউনলোড সাইজ ৪ গিগাবাইট মাত্র! ডাউনলোড শেষ হলে ডাউনলোড করা .raw ফাইলটি এর সাথে দেয়া SUSE IMAGE WRITER সফটঅয়ার দিয়ে আপনার পেন ড্রাইভে রাইট করে ফেলুন। ব্যাস আপনার ইনস্টলার তৈরী। আজকে এই পর্যন্ত খুব শিগ্রই আবার আসিতেছি... বাকী কাহিনী নিয়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

সেভেজ বলেছেন: ভাই এইটা যদি ইন্টেল পিসিতে করি তাহলে মেকবুকের টেস্ট পাবো পুরাপুরি ?

ধন্যবাদ আপনাকে

১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮

রাজুবিডি বলেছেন: ঠিক ভাবে সবগুলো ড্রাইভার ইনস্টল করতে পারলে আসল ম্যাকের মজা না পাওয়ার কোন কারন নেই। আমি নিজে ২ মাস ধরে ব্যাবহার করছি, অসাধারন ইন্টারফেস আমার পিসিতে উইন্ডোস ৭ থকেও ভালো পারফর্মেন্স দিচ্ছে।

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪

সেভেজ বলেছেন: ভাই ইউটিউবে কোন লিঙ্ক পাওয়া যাবে ? টিউটোরিয়াল ?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:১২

রাজুবিডি বলেছেন: পরের পর্বে ইনস্টলেসনের টিউটোরিয়াল দিচ্ছি,আপনার ডাউনলোড কমপ্লিট হওয়ার আগেই পরের পর্ব পাবেন ইনসাআল্লাহ। ইউটিউবে প্রচুর এই সংক্রান্ত প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায়, বেশির ভাগই অন্য ম্যাক থেকে ইনস্টলার তৈরীর প্রক্রিয়া দিয়ে বানানো।

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪২

লিংকন১১৫ বলেছেন: অতঃপর

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২

রাজুবিডি বলেছেন: অতঃপর ??

৪| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৯

আমরা বাংলাদেশি বলেছেন: প্লাস অপেক্ষায় থাকিলাম B-)

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

রাজুবিডি বলেছেন: খুব শীগ্রই পাবেন আশা করি।

৫| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

সেভেজ বলেছেন: আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন - ডিভিডি টে রাইট করে সেটআপ দেয়া যাবেনা ? কারন আমার কাছে ফ্ল্যাশ ড্রাইভ নাই :(

৬| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

রাজুবিডি বলেছেন: ডিভিডি টে রাইট করার জন্য আলাদা টরেন্ট আছে, ডুয়েল লেয়ার ডিভিডি (৮ GB) লাগবে। এই এডিসন টি দেখতে পারেন।

অথবা এটি ডিভিডি রাইট করার জন্য TransMac সফটয়ার ব্যাবহার করুন।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

সেভেজ বলেছেন: ১০-১২ গিগাবাইট ডাওনলোড করে চেস্টা করার পর ও আমি ব্যর্থ , আপনার টিউনের অপেক্ষাই রইলাম

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯

রাজুবিডি বলেছেন: আপনার মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিএক্স কার্ড মাউন্টেন লায়ন এর কম্পাটিবল কিনা চেক করে দেখুন, ইনস্টলের সময় কীবোর্ড এবং মাউস ছাড়া অতিরিক্ত কোন ডিভাইস খুলে ফেলুন। আপনার মাদারবোর্ড এর মডেল নাম্বার জানাবেন ধন্যবাদ।

৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

সেভেজ বলেছেন: আমার ল্যাপটপ এর মডেল - DELL LATITUDE E-6400

কম্পাটিবল কিনা কিভাবে বুঝবো ?

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

রাজুবিডি বলেছেন: আপনার মডেল টিতে দুই ধরনের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে, কিছু মডেল এ Intel এর গ্রাফিক্স অন্যগুলোতে Nvidia কার্ড ব্যবহার করা হয়েছে। আপনার মডেল্ টি NVDIA কার্ড হলে মাউন্টেন লায়ন দেয়া যাবে, বুটে কিছু প্যারামিটার হয়তো লাগবে। আর যদি ইন্টেল এর কার্ড ব্যাবহার করে তাহলে আপনি মাউন্টেন লায়ন সেটাপ করতে পারবেন না কারন মাঊন্টেন লায়ন DEll Latitude E-4000 এর ইন্টেল গ্রাফিক্স মডেল টি সাপর্ট করেনা। খুব হতাশার কিছু নেই আপনার মডেল টিতে লায়ন 10.7 কাজ করবে। এবং এর জন্য Myhack ব্যাবহার করে কাস্টম ইনস্টলার বানাতে হবে। যদিও এর জন্য অন্য একটি ম্যাক এর সহযোগিতা লাগবে। আপনার মডেল টি যদি ইন্টেল গ্রাফিক্স এর হয় তাহলে আপনি 10.7 ট্রাই করুন। http://argo.osxlatitude.com/edp/bootpack/ এখানে আপনার মডেলটির জন্য সবধরনের ড্রাইভার সহ একটি বুটপ্যাক দেয়া আছে
এই সাইটে আরো কিছু টিউটোরিয়াল পাবেন ইনস্টলেশনের জন্য। Myhack সম্পর্কে বিস্তারিত জানতে http://myhack.sojugarden.com/guide/ ভিসিট করতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.