নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mess with the Best ! Die with the Rest !!

আমি অতি সাধারণ

ব্লগার নং ৭৭৯৭১ ! সবগুলাই বেজোড় অংক ! অবাক কাণ্ড!! মাস্টার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার এ ব্লগের কোন লেখা বা পোস্ট আমার অনুমতি ছাড়া যেকোনো ধরনের ব্যাবহার বা প্রকাশ নিষেধ ।

আমি অতি সাধারণ › বিস্তারিত পোস্টঃ

ডাচ বাংলা ব্যাংকে সেভিংস একাউনট খুলতে চাই। একটু পরামর্শ দিয়ে উদ্ধার করেন!

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩১





আমার কিছু প্রশ্নঃ



১। এটা কি ব্র্যাক ব্যাংক এর চেয়ে ভাল? বাৎসরিক সার্ভিস চার্জ কত? মানে আমি একটা সেভিংস account খুললে বছরে কত কাটবে ? কোন সুবিধা আছে সেভিংস a/c এর?



২। রেফেরেন্স ছাড়া DBBL এ ACCOUNT খোলা যাবে? মানে আমার জনতা ব্যাংক এ একটা account আছে সেটার রেফারেন্স দিয়ে কি dbbl এ a/c খোলা যাবে?



৩। এটিএম কার্ড নেয়া কি বাধ্যতামূলক ? এটার জন্য কি আলাদা কোন ফি আছে?



৪। DBBL এ Account খুলতে কি কি জিনিসপাতি লাগবে?







বিস্তারিত জানালে উপকৃত হব। p.s: আমার এলাকায় dbbl এর একটা ব্রাঞ্চ আছে ।



জানি DBBL এর atm booth গুলাতে টাকা প্রায়ই থাকে না কিন্তু আমার আসলে এখানে একটা A/C খুলতেই হবে কারন আমার নতুন dbbl এর a/c তে প্রতি মাসে কমপক্ষে ২০০০০ টাকা অন্য একটা dbbl a/c থেকে আসবে। DBBL TO DBBL টাকা পাঠাইতে নাকি কম খরচ হয়, এইজন্যই । কথা কি সত্য??? কি করব বুঝতে পারতেছিনা !



দয়া করে অভিজ্ঞরা হেল্পান!!





সবাইকে অনেক অনেক ধন্যবাদ !!

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: এক কথায় বলি, ঐ দিকে ভুলেও যাইয়েন না। ওরা কখন কি কামে কি করে টাকা কাটে বুঝতেও পারবেন না। আরও অনেক সমস্যা। শুধু বলব, ডিবিবিএল না।

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৬

আমি অতি সাধারণ বলেছেন: ধন্যবাদ !!
কিন্তু তাহলে কোন ব্যাঙ্কে a/c খুললে ভাল হয় একটু কইয়া যান । অন্য একটা dbbl a/c থেকে আমার a/c তে টাকা আসবে এইজন্যই চাইছিলাম। কি যে করি!

২| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৭

কর্ণেল সামুরাই বলেছেন: DBBL কার্ড আছে? ধরা না খাইতে চাইলে জানুন ;)

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৭

আমি অতি সাধারণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

এই অসাধারণ পোস্ট আমার প্রিয়তে আছে। একটু পরেই revise দিমু। এখানে তারপরও জানতে চাইলাম কারন সবার প্রয়োজন আর অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ।

৩| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৯

রাশেদ হাসান নোবেল বলেছেন: ভাই খুইলেন না :| বিপদে পড়বেন ।

২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫২

আমি অতি সাধারণ বলেছেন: ভাই, DBBL, BRAC BANK, BANK ASIA, ISLAMI BANK এর মধ্যে কোনটা ভাল হবে একটু পরামর্শ দিয়ে যান । আমার দ্রুত a/c খুলতে হবে যে , কি বিপদে পড়লাম !!

৪| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৩

মৃগয়া বলেছেন: আর যাই করেন ডিবিবিএল এ একাউন্ট খুইলেন না। ব্যাংক এশিয়া ট্রাই করে দেখতে পারেন।

২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৩

আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ ! dbbl থেকে bank asia তে টাকা transfer সম্পর্কে কিছু জানেন? সুবিধা – অসুবিধা ইত্যাদি ? bank asia তে a/c খুলতে প্রাথমিকভাবে কত লাগে? পরের ঝামেলা কেমন ... একটু শেয়ার করেন।

৫| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪৩

রাশেদ হাসান নোবেল বলেছেন: ভুল কইরেন না

২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৩

আমি অতি সাধারণ বলেছেন: ধন্যবাদ !!

৬| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:

ডিবিবিল, ব্রাক , এসসিবি যেটাই বলেন, সবগুলার সার্ভিস চার্জ কিতু একই প্রায়, মানে ডিবিবি এল এর নরমাল সার্ভিস চার্জ গুলা কিন্তু স্টান্ডার্ড চার্টার্ড এর চেয়ে কম না !!

সবচেয়ে ভাল বুদ্ধি হল, আপনার আশেপাশে যে ব্যাংক, যেটার ব্রাঞ্ছ আছে, সেখানেই খুলেন, যাতে দরকারে সহজে দৌড়াতে পারেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্রাক, ব্যাংক এশিয়া, সিটি, ট্রাস্ট, যেটাই হোক। তবে ডিবিবিএল এভয়েড করা অতি উত্তম

২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৬

আমি অতি সাধারণ বলেছেন: আমার এলাকায় যেসব ব্যাংক আছে সেগুলা হইলঃ পূবালী, ইস্টার্ন , ব্র্যাক , ডিবিবিএল , ইসলামী [আমার জানামতে] ।

৭| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৫

ইশরাক গুডী বয় বলেছেন: amar o dbbl silo and ase. but atar ato jhamela tk joma dite gele j purai icca dome jai. ar ato customer add korse ara akhn booth a gele hoy tk nai or booth nosto. akta jinis valo j fast track service ta. jokhn tokhn nijer hate tk joma dwa jai.
akhn asi arek kothai pore khulsi brac a triple benefit saving acc
card fee lage na, internet banking fee lage na, cheque fee lage na.

interest rate taw besi. but kholar time 50000 tk niye dhukte hbe. khular 3 din por tk tule nite paren. but rekhe dwa better 14% yearly interest dibe.

feature
1. visa card jeta dbbl dei na. mane j kono booth theke tk tola jabe dbbl booth bade.

2. internet banking ase. mane free te net a balance check korte parben plus tk transfer korte parben.

3.akdine card diye highest 3 lakh tola jabe bank a punch kore. but dbbl a card diye highest 50k tola jai.

4. visa card sob mall ai accept kore. dbbl card a jehetu visa tai sudu jegula te dbbl r pos machine seikhanei sudu dbbl accept korbe.


(apnake k ki bolse jani na. but dbbl to dbbl tk par korar mddhe kono subida nai. sosorire jeyei tk joma dite hoi)

২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৪২

আমি অতি সাধারণ বলেছেন: ভাই মন্তব্যর জন্য ধন্যবাদ ।

কিন্তু আপনি দ্বিতীয় আর তৃতীয় প্যারাতে কি বলছেন কিছুই বুঝি নাই। বাংলা ফন্টে লিখলে ভাল হত । সময় থাকলে একটু বুঝাইয়া দিয়েন।

আর ফিচারগুলা কোন ব্যাংক এর? ব্র্যাক না dbbl ?


আমার বেসরকারি কোন ব্যাংক এ টাকা রাখার অভিজ্ঞতা নাই [ জনতা ব্যাংক ছাড়া ] , এজন্যই এত কম বুঝি !!

৮| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৭

গৌতম রায় বলেছেন: সব মোটামুটি একই; কিন্তু তুলনামূলক বিচারে ব্র্যাক ভালো।

২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৩

আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ !!

৯| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৪

কর্ণেল সামুরাই বলেছেন: ওকে!
DBBL, BRAC BANK, BANK ASIA, ISLAMI BANK
এর মধ্যে কোনটা ভাল হবে??

ডিপেন্ড করে আপনার টাকা তোলার ফ্রিকুয়েন্সি কত?

DBBL মানুষ ব্যবহার করে খুচরা টাকা তোলার জন্য। তবে এই চারটা ব্যাংকের মধ্যে আমি এগিয়ে রাখব ইসলামী ব্যাংক কে। কেন?

প্রথমত,
এর চার্জ কম। ৩০০ টাকা/বাৎসরিক।

দ্বিতীয়ত,
এর অনলাইন ব্যাংকিং পুরাই জসিলা টাইপ ডিজিটাল। ইসলামী ব্যাংকের অনলাইল ব্যাংকিং থেকে আপনি আপনার মোবাইলে ফ্লেক্সি পাঠাইতে পারবেন ২০ টাকা থেকে ৫,০০০ টাকা (সম্ভবত) এবং সেটা ফ্রি তে! বাড়তি কোন পয়সা কাটেনা। বর্তমানে আমি আপনার পোষ্টপেইড, প্রিপেইড সব রিচার্জ করি ইসলামী ব্যাংক দিয়ে। ইন্সটান্ট রিচার্জ। এটা ডাচ বাংলায় নাই।

তৃতীয়ত,
এর ইন্টারনেট ব্যাংকিং এ ফান্ড ট্রান্সফার করা যায়। মানে আপনি পিসির সামনে বসে অন্য কোন ইসলামী ব্যাংকধারীর একাউন্টকে টাকা পাঠাইতে পারবেন। এই সুবিধা ডাচ বাংলায় নাই, বাংলাদেশে হাতে গোণা কয়েকটা ব্যাংকে আছে।

চতুর্থত,

এর এটিএম কার্ড ডাচ বাংলার বুথ ছাড়া বাংলাদেশের সব এ.টি.এম এই ব্যবহার করা যায়। (ভিসা, মাস্টারকার্ড না হওয়ার পরেও)
এক্ষেত্রে চার্জ কাটে প্রতি ট্রানজিশনে মাত্র ১৫ টাকা। যতটাকা তুলুন আপনার খুশি। অন্যদিকে ডাচ বাংলার মেস্ট্রো কার্ড অন্য বুথে ব্যবহার করলে চার্জ কাটে ১৫০ টাকা, ১০০ টাকা তুললেও! আর বেশী তুললে কাটবে টাকার ২.৫%!!

৫মত,
সুদ থেকে বেরিয়ে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং এর ওয়াদার জন্য কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করি।

২২ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:১০

আমি অতি সাধারণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! প্রথমেই একটা কথা বলে নেই, আপনার কিছু পোস্ট পড়ার সৌভাগ্য আমার হইছে , আপনি ইসলাম ধর্মকে নিয়ে নানা বিভ্রান্তি দূর করার জন্য যে পোস্টগুলো দিছেন সেগুলোর কারনে আমার ধারনা হাজার হাজার মানুষ উপকৃত হইছে এবং এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আশা করব, মানুষকে সচেতন করার আপনার এ প্রয়াস অব্যাহত থাকবে।


ব্যাংক এর বিষয়ে আসিঃ-

১। আপনার প্রশ্নের উত্তরেঃ আমি এই a/c টা থেকে মাসে বড়জোর এক বা দুই বার টাকা তুলবো । এর বেশি না সিওর !

২। ইসলামী ব্যাংক এর তথ্যগুলোর জন্য অনেক ধন্যবাদ ।

৩। আচ্ছা, dbbl থেকে ইসলামী ব্যাংক এ টাকা ট্রান্সফার করা যায় না? ব্যাপারটা হল, যদি আমি ইসলামী ব্যাংক এ a/c খুলি তাহলে আমার এই ব্যাপারটা জানা দরকার কারন, চট্টগ্রাম এর dbbl থেকে আমার ঢাকার ইসলামী ব্যাংক এর a/c তে প্রতি মাসে কমপক্ষে ২০০০০ টাকা আসবে , এবং এই টাকাটা তোলার জন্যই আমাকে মাসে ১ বা ২ বার ব্যাংক এ যেতে হবে।

৪। dbbl থেকে ইসলামী ব্যাংক এ টাকা ট্রান্সফার সম্পর্কে কিছু জানলে দয়া করে জানাবেন।

৫। যদি উপরের কোনটাই করতে না পারি তাহলে শেষ চিন্তা, যদি a/c opening cost plus other charge কম হয় তাহলে যিনি আমাকে চট্টগ্রাম থেকে টাকা পাঠাবেন তাকেও কি শেষমেশ ইসলামী ব্যাংক এ একটা a/c খুলতে বলব ? সেক্ষেত্রে ইসলামী ব্যাংক এ a/c নিয়ে আরও একটু জানতে চাই।

অনেক ধন্যবাদ !

১০| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২২

কর্ণেল সামুরাই বলেছেন: dbbl থেকে ইসলামী ব্যাংক এ টাকা ট্রান্সফার করা যায় না?
উত্তরঃ না। dbbl থেকে শুধু dbbl এ টাকা পাঠানো যায় এবং সেটা ব্যাংকে গিয়ে। কম্পিউটারের সামনে বসে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটা করা যাবে না।

** যেহেতু আপনাকে কেউ টাকা পাঠাবে মানে ফান্ড ট্রান্সফারের জন্য ব্যবহার করবেন তাই ডাচ বাংলার একাউন্ট খুলতে পারেন। এটাই বেটার হবে আপনার জন্য। নতুন করে দুটো একাউন্ট খোলা বেশ ঝামেলার।

২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৩

আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ !!

বেস্ততার জন্য উত্তর দিতে দেরি হল।

হ্যাঁ ! এটি মূলত ফান্ড ট্রান্সফার এর জন্যই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.