নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগলে পড়েন, না লাগলে পইড়েন না।

উপরে যা লিখছি, এটাই শিরোনাম। আপাতত আর কিছু বলার নাই!

অপরিচিত কেউ একজন

নিজের সম্পর্কে লিখতে তো আমি এখানে একাউন্ট খুলিনি!

অপরিচিত কেউ একজন › বিস্তারিত পোস্টঃ

হাতির ঝিল নিয়ে অতি মাতামাতি

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

গ্রাম-বাংলায় একটা কথার প্রচলন আছে – “আদেখলে এক ঘটি পেয়ে, ফকির মরলো পানি খেয়ে”। কথাটা বলতে বাধ্য হলাম সম্প্রতি উদ্ভোধন হওয়া হাতির ঝিল প্রকল্প নিয়ে সবার মাতামাতি দেখে। বর্তমান ঢাকায় অবস্থানকারী যতজন মানুষ ফেসবুক ব্যবহার করেন তাদের অধিকাংশের প্রফাইল ঘাটলেই দেখা যাবে, হাতির ঝিলকে জড়িয়ে ধরে অথবা হাতির ঝিল এর উপরে বা আশেপাশে দাঁড়িয়ে অন্যকাউকে জড়িয়ে ধরে তোলা দু’একটি ছবি সবাই আপলোড দিয়েছেন। তাতেও আমার কোন সমস্যা নেই, আর থাকার কথাও না। এমনকি এই বিষয়ে কথা বলার কারনে চাইলে আমাকে বলতেই পারেন, “আরে ভাই আমার প্রফাইল, আমার ফেসবুক, আমার ইচ্ছা, যা ইচ্ছা তাই আপলোড দিমু; আপনার বাপের কি?”



আমার কথা হলো - সুন্দর জায়গা দেখলেই সবাই একসাথে ছুটে যান তা দেখতে, ফটোসেশন করতে, আড্ডা মারতে, শ্যুটিং করতে, প্রেম করতে, মাদকাসক্তরা যায় সুন্দর পরিবেশে নেশা করতে, পকেটমার-ছিনতাইকারী যায় ধান্দা করতে, কেউ কেউ আবার যায় স্টান্ট দেখাতে (উল্লেখ্য, গতকাল নিজের বাহাদুরি দেখাতে গিয়ে বাইকসহ পালটি খেয়ে আবার দুজন আহতও হয়েছে) ইত্যাদি ইত্যাদি। সব মানলাম, এত সুন্দর একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমাদের প্রায়-ব্যর্থ সরকারের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করছি। কিন্তু, এই সুন্দর জায়গাগুলো সুন্দর রাখার জন্য কে কি করছেন? হাতির ঝিল দেখতে গিয়ে কয়জন নিজেকে নিজে বলেছেন, যে এই শহরের একজন মানুষ হয়ে এই জায়গার সৌন্দর্য নষ্ট করায় কোন ভুমিকা রাখবেন না? কতজনের মনে হয়েছে এরকম সুন্দর জায়গাগুলোর সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব্য আপনারও? আপনাদের কতজনের মনে হয়েছে নতুন ঝকঝকা আলো-ঝিলমিল এই জায়গাটার মত সুন্দর পুরো শহরটাও হতে পারে?



পারে। এই দেশে সব সম্ভব। তবে সেটা শুধুমাত্র সরকার, বিরোধীদল, কিংবা বিদেশী দাতাদের ইচ্ছার উপরই নির্ভর করে না। আমার আপনার আমাদের সবার ইচ্ছার উপরও অনেকখানি নির্ভরশীল। জানি, আমি আপনি ইচ্ছা করলেই রাতারাতি সব করে ফেলতে পারবো না; কিন্তু আমরা চাইলে, আমরা কথা বলতে শুরু করলে, আমরা দাবি করতে শুরু করলে, নিজের জায়গা থেকে নিজের যতটুকু সম্ভব ততটুকু ঠিকভাবে করতে পারলেই এই দেশ একদিন নিশ্চয় বদলে যাবে।



নিজে বদলান, নিজের চারপাশটা বদলান, দেশ বদলাবেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: এইডা হাতির ঝিল !( এইখানে কুন হাতি নাই!) । এই ডার নাম ব্রিজের ঝিল বা ফ্লাই ওভারের ঝিল রাখলে ভালো হত!

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

ব্রক্ষ্মপূত্র বলেছেন: সবার আগে আপনাগো মাথার উপর থিকা কারেন্টের তারগুলা মাটির নিচ দিয়া টানান। অনেক সৌন্দর্য্য বাড়বো। কারেন্টের খুটির নিচে দাড়ায়া দেখছেন কখনো উপরে কেমন দেখা যায়?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

জাতীয়বার্তা বলেছেন: ভাই এইডা তো রাম্তা না প্রেমের একটা আড্ডাখানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.