নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগলে পড়েন, না লাগলে পইড়েন না।

উপরে যা লিখছি, এটাই শিরোনাম। আপাতত আর কিছু বলার নাই!

অপরিচিত কেউ একজন

নিজের সম্পর্কে লিখতে তো আমি এখানে একাউন্ট খুলিনি!

অপরিচিত কেউ একজন › বিস্তারিত পোস্টঃ

BPL নিয়ে ক্ষোভ, ধোঁয়া উঠছে Facebook এ

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

BPL ইস্যু নিয়ে অনেককেই দেখছি Facebook গরম করে ফেলছেন। রীতিমত ধোঁয়া উঠছে Facebook দিয়ে। উপস্থাপিকা কেন বাইরে থেকে আনা হলো, দেশে ভালো ইংরেজি বলতে পারা উপস্থাপিকার অভাব পড়েছে নাকি; ভারত-পাকিস্তান এর কেউই তাদের খেলোয়াড় দের BPL এ খেলার অনুমতি দেয়নি, তাহলে তাদের দেশের শিল্পীদের কেন আনা হলো; রুনা লায়লা কেন উর্দূ গান গাইলেন, জেমস কেন হিন্দি গান গাইলেন ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ তাদের BPL নিয়ে। Facebook এ এগুলো নিয়ে ইতিমধ্যে Troll ও বের হয়ে গেছে।



আরে ভাই, এতই যখন অভিযোগ তখন দেইখেন না BPL, যাইয়েন না মাঠে, টিউন কইরেন না BTV কিংবা Channel 9; দিয়েন না এইদল কিংবা ঐ দলের support নিয়ে স্ট্যাটাস আপডেট। বর্জন করেন এবারকার BPL, আগামী বার তাহলে দেখবেন কিছুটা হলেও শুধরাবে BPL আয়োজক কমিটি। উল্লেখ্য, পুরোপুরি শুধরে যাওয়াটা আমাদের বাঙ্গালিদের থেকে এখনও আশা করা যায় না দেখেই ‘কিছুটা হলেও’ কথা টা লিখলাম।



সোস্যাল নেটওয়ার্কিং ওয়েব সাইট, ব্লগ, আড্ডা কিংবা চায়ের দোকানে বসে আমরাই উদ্ধার করবো এদের চোদ্দগুষ্টি, আবার আমরাই ঠিকই দেখতে যাবো খেলা, ধরবো বাজি, করবো উল্লাস, আর চুপি চুপি Like দিয়ে রাখবো ঐ বিদেশি বেশ ভালো ইংরেজি বলতে পারা উপস্থাপিকার Facebook Fan Page। লুকিয়ে লাভ নেই, এটাই আমাদের বাস্তবতা।



এখন প্রশ্ন করতেই পারেন, আমি এত বড় বড় কথা বলছি - আমি কি BPL এর কোন ম্যাচ দেখি নি? দেখিনি উদ্বোধনী অনুষ্টান? বিসিবি কিংবা BPL আয়োজক কমিটিতে আমার কেউ আছে কিনা? না দেখলে এত কিছু জানলাম কেমনে? ইত্যাদি ইত্যাদি... না দেখিনি। আমি এই BPL এর উদ্বোধনী অনুষ্টান, কোন ম্যাচ, কিংবা Youtube এ কোন ক্লিপ – কিছুই দেখিনি। আর বিসিবি কিংবা BPL আয়োজক কমিটিতেও আমার কেউ নেই। এত কিছু জানলাম Facebook এ, আপনাদেরই দেওয়া স্ট্যাটাস আপডেট এবং বিভিন্ন পোস্ট থেকে।



Facebook গরম না করে, মাথাটা হালকা গরম করেন। কর্তাব্যক্তিদেরকে একটু বুঝতে দিন যে আপনারা এই বিষয়গুলো কে ভালোভাবে নেননি। তাহলে আগামী BPL এ কিছুটা সংশোধন আমরা হয়তো আশা করতে পারবো।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

লিঙ্কনহুসাইন বলেছেন: Sheena Chohan ভালা পাই , কে কি কইলো এতো কিছু শুনে লাভ নাই , তার মতন স্মার্ট মেয়ে বাংলাদেশে নাই

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

রানার ব্লগ বলেছেন: ভাই বিপিএল একটা ব্যাবসাইক কর্ম কাণ্ড, তো এঁর জন্য আয়জক কমিটি তার ব্যাবসা কে লাভ জনক করতে গিয়ে যা ইচ্ছা করতে পারে (দেশ বিরধি কর্মকাণ্ড বাদে) এঁর জন্য চিৎকার করে লাভ টা কি। আসুন আমরা আনন্দ নেই, কে কি করল ওটা তাদের সমস্যা, আর বাংলাদেশে আন্তর্জাতিক মানের উপস্থাপনা কেউ করতে পারে না। তো কি আর করা।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

ৎায়ইাবুর বলেছেন: আপনের সমস্যা কোথায়? নাকি আপনের গার্লফ্রেন্ডের আব্বা এই ইভেন্টে জড়িত?

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: ভাই আমি এসব লেখার বিরোধীতা করিনা।। পরিবর্তনটা ঠাস করে আসবেনা।। প্রতিবাদ করতে করতে এক সময় মূল ব্যাক্তিদের কানে ঠিকই পৌছাবে আর আমি ফেসবুকে প্রতিবাদ করলাম মানে অন্য আরো দশটা ছেলের চেতনায় নাড়া দিলাম।। বিপিএল কারা দেখতে যায় ?? আমরা তরুণেরা।। বুড়া মানুষরা নয়।। আমরা কিন্তু বুড়া সুশীলদের মত পত্রিকায় লেখিনা , টিভিতে বলিনা।। আমরা আমাদের মতামত দেই ফেবু বা ব্লগে।। কাজেই আমরা কি চাই তা ফেবুতে ঢুকলেই বুঝা যায়।। আর একটা কথা, আমি দেশের বাইরে ত্থাকার কারণে বিপিএল উদ্ভোধনি অনুষ্ঠান দেখতে পারিনাই।। কিন্তু একজনের একটা স্ট্যাটাস থেকে দেখলাম, ভারতীয়, পাকিস্তানী এইসব শীল্পিদের দর্শকরা খুব সানন্দে গ্রহণ করছে।। কাজেই দোষতো আমাদের দর্শকদেরই।। তারা চাই বলেইতো কর্মকর্তারা আনতে বাধ্য হয়।। আমরা বদলে যায়, আমাদের চিন্তা ধারা বদলে যাক দেখবেন বিপিএলও বদলে যাবে।।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

বিজয় বেষ্ট বলেছেন: মোহাম্মেদ তারেক হোসাইন@ এর সাথে একমত

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

সাদা কলো বলেছেন: মাঠে যাওয়া বন্ধ করে দেন, দেখবেন শায়েস্তা হয়ে গেছে। টি -২০ খেলাটাই হচ্ছে টাকার জন্য।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

ইথান মাহমুদ বলেছেন: ভাই বিপিএল একটা ব্যাবসাইক কর্ম কাণ্ড, তো এঁর জন্য আয়জক কমিটি তার ব্যাবসা কে লাভ জনক করতে গিয়ে যা ইচ্ছা করতে পারে (দেশ বিরধি কর্মকাণ্ড বাদে) এঁর জন্য চিৎকার করে লাভ টা কি।


হাসাইলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.