নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগলে পড়েন, না লাগলে পইড়েন না।

উপরে যা লিখছি, এটাই শিরোনাম। আপাতত আর কিছু বলার নাই!

অপরিচিত কেউ একজন

নিজের সম্পর্কে লিখতে তো আমি এখানে একাউন্ট খুলিনি!

অপরিচিত কেউ একজন › বিস্তারিত পোস্টঃ

"ক্ষ" নিয়ে মিতা হকের স্ববিরোধিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

যাদের বিষয়ে কথা বলার রুচি হারিয়ে ফেলেছিলেন রবীন্দ্রসঙ্গীতের কালোত্তীর্ণ শিল্পী মিতা হক, যাদের গাওয়া গানকে উল্টোপাল্টা অপসংস্কৃতির চর্চা বলে আখ্যায়িত করেছিলেন, শুভবুদ্ধির ছেলে-মেয়েদের তালিকা থেকে যাদের নামটা কাঁটা গিয়েছিল মিতা হকের মতে, সেই তাদের সম্পর্কেই যখন তিনি নিজেই বলেন - "আজ প্রথম ’ক্ষ’ ব্যান্ডের গায়িকা সোহিনী'র কণ্ঠে 'আমার সোনার বাংলা' শুনলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, প্রথমত যে বাদ্যযন্ত্রগুলো প্রিলিউড হিসেবে এবং পুরোটা গানের সঙ্গে বেজেছে, সেটি প্রশংসার দাবি রাখে পরিমিতি বোধের জন্য। গানটি আমরা যেভাবে গাই, গানের যে নোটেশন আমরা ফলো করি, সোহিনীও তাই করেছে।", তখন বিষয়টা খুব বেশি মাত্রাই স্ববিরোধিতা হয়ে গেলো না? কোনকিছু সম্পর্কে ভালোভাবে না জেনেই উল্টা-পাল্টা মন্তব্য করাটা যে একদমই উচিত নয় এটা অন্তত উনার মত একজন প্রথিতযশা শিল্পীর জানা উচিত ছিল বলেই আমি মানেকরি।



যায় হোক, দেরিতে হলেও যে উনি তার ভুলটা স্বীকার করলেন নিজের স্ববিরোধিতার ভিতর দিয়ে এটুকুই অনেক। অপেক্ষায় থাকলাম, ক্ষ'র বিরুদ্ধে মামলা ঠুকে দেয়ার কথা বলা 'সাদি মহম্মদ' আর কড়া প্রতিবাদ করে ক্ষ'র গাওয়া গান বন্ধ করে দেওয়ার দাবি জানানো 'খায়রুল আনাম শাকিল' এর ভুল স্বীকারের অপেক্ষায়।



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

আমিতপু বলেছেন: আমি ইউটুবে গানটা দেকছি। গানে সোহিনী আলমের দরদের কোন অভাব দেখি নাই।


আমাগো সামরিক বাহিনী যখন ক্যাং ক্যাং করে জাতীয় সঙ্গীত বাজার তখন এই মিতাহোকবৃন্দ কিছু কয় না ক্যান? সাধে কি বিশ্বকবি বলছিল


'আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা '

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

নিষ্‌কর্মা বলেছেন:
যিনি লিখেছেন মূল লেখাটা, সেই লেখার এক্কেরবারে শেষে গিয়ে উনি জাতীয় সঙ্গীতের সাথে রবীন্দ্র সঙ্গীতকে গুলিয়ে ফেলেছেন।

বার বার বলছি, "ক্ষ" রবীন্দ্র সঙ্গীত গেয়েছে, জাতীয় সংগীত না। নীচের লেখাটিতে সেই বিষয়ে বলা হয়েছে।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.