নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

REIGN OF FIRE

I'm the king in the reign of fire

রেন

আমি রেন অব ফায়ার এর সম্রাট।

রেন › বিস্তারিত পোস্টঃ

হিউয়েন সাং সমতট তথা কুমিল্লাবাসীকে প্রবল শিক্ষানুরাগী বলে আখ্যায়িত করেন

২৮ শে মে, ২০১১ ভোর ৬:৪৭

প্রাচীনকালে প্রাচীন বাংলার ‘সমতট’ রাজ্যের প্রাণকেন্দ্র ছিল ‘লালমাই-ময়নামতী’। খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দী থেকে (কারও কারও মতে সপ্তম শতাব্দী) দ্বাদশ শতাব্দী পর্যন্ত ওই রাজ্যের বিস্তৃতি ছিল ৫০০ মাইল। সপ্তম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজা ভবদেব এখানে আনন্দ বিহার বা শালবন বিহার প্রতিষ্ঠা করেন। ওই বিহার এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিগণিত হয়। সে সময় একে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং আনন্দ বিহারে আসেন। তখন বিহারে চার হাজার ভিক্ষু (ছাত্র) ছিল। হিউয়েন সাং ময়নামতী অঞ্চলে ৩৫টি শিক্ষাকেন্দ্র (বিহার) দেখতে পান। তখন তিনি সমতট তথা কুমিল্লাবাসীকে প্রবল শিক্ষানুরাগী বলে আখ্যায়িত করেন।



সেই আনন্দ বিহার এলাকা ঘেঁষেই ময়নামতী-লালমাই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় আজকের কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আর এই কারণেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নানাভাবে ঐতিহ্য বহন করছে।

















তথ্য সূত্রঃ View this link



Click This Link





Click This Link



মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১১ সকাল ৭:৪৫

রেন বলেছেন: এই কথা গুলো জানলে পশ্চিমাদের থেকেও নিজেদেরকে অনেক বেশী সভ্যতার ধারক বাহক এবং শিক্ষানুরাগী বলে মনে হয়। বলতে ইচ্ছা করে, "দেখ, তোমরা যখন ইউরোপে কামড়াকামরি করছিলে তখন আমরা সারা দুনিয়াকে শিক্ষার আলোয় আলোকিত করছিলাম।

২| ২৮ শে মে, ২০১১ সকাল ৭:৫২

দ্বিমত: বলেছেন: নিজেদের বাপ দাদারা কি করেছে তা আমাদের নতুন প্রজন্ম জানেইনা। ভুলে গেছি আমরা অতীশ দীপঙ্কের কথা। কি দু:খ জনক, এই আমরাই কিনা এখন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা না করে দলাদলি আর মারপিট করি......? :| :|

২৮ শে মে, ২০১১ সকাল ৭:৫৯

রেন বলেছেন: কিকরে আমরা ঐতিহ্য সচেতন করব আমাদের নতুন প্রজন্মকে..........? আমরাতো গত ৪০/৫০ বছরের ইতিহাস ছাড়া আর পেছনে তাকানোর চান্সই পাচ্ছিনা। মনেহয় বাঙ্গালী একটা নতুন জাত যাদের ১৯৪৭ আর ১৯৭১ ছাড়া আর কোন অতীত বা ঐতিহ্য নাই। X( X( X( X(

৩| ২৮ শে মে, ২০১১ সকাল ৮:০০

tarek.enamul বলেছেন: নিজেকে গর্বিত মনে হচ্ছে কুমিল্লার সন্তান হিসেবে :)

২৮ শে মে, ২০১১ সকাল ৮:০৯

রেন বলেছেন: আমিও গর্বিত, একজন বাংলাদেশী হিসেবে, একজন বাঙ্গালী হিসেবে। :) :)

২৮ শে মে, ২০১১ সকাল ৮:১৪

রেন বলেছেন: tarek.enamul @ কুমিল্লা বাংলাদেশের 'সিটি অব এডুকেশন' নামে খ্যাত তাই আপনারা গর্ব করতেই পারেন।

৪| ২৮ শে মে, ২০১১ সকাল ৮:২৫

মুক্ত সাইমন বলেছেন: সরাসরি প্রিওতে,এরকম আর পোষ্ট আশা করি

২৮ শে মে, ২০১১ সকাল ৯:৩৮

রেন বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে মে, ২০১১ সকাল ৮:২৫

নষ্ট কবি বলেছেন: "দেখ, তোমরা যখন ইউরোপে কামড়াকামরি করছিলে তখন আমরা সারা দুনিয়াকে শিক্ষার আলোয় আলোকিত করছিলাম।

২৮ শে মে, ২০১১ সকাল ৯:৪২

রেন বলেছেন: এখনকার অবস্হা পুরা উল্টা, ভাবতে গেলে উদাস হয়ে যাই..........

৬| ২৮ শে মে, ২০১১ সকাল ৮:২৬

পারভেজ আলম বলেছেন: হুম। পাল আমলে শিক্ষা দিক্ষা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতা সবকিছুতেই এই দেশের মানুষ বিশ্বের অনেক দেশের চেয়েই এগিয়ে ছিল। বাঙলা ভাষা আর বাঙালি জাতির জন্মও হয়েছে ঐ সময়ই।

২৮ শে মে, ২০১১ সকাল ৯:৪২

রেন বলেছেন: সহমত

৭| ২৮ শে মে, ২০১১ সকাল ৮:৫৬

আশাবাদী মানুষ বলেছেন: হুম বৃহত্তর কুমিল্লা ।

২৮ শে মে, ২০১১ সকাল ৯:৪৫

রেন বলেছেন: কোথায় ভাই? বি-বাড়ীয়া নাকি চাদঁপুর?

৮| ২৮ শে মে, ২০১১ সকাল ৯:৩৫

এম আই এইচ রাজন বলেছেন: ইতিহাসের দিকে তাকালে ব্রিটিশরা আমাদের থেকে অনেক পিছিয়ে। কিন্ত তারা এই দক্ষিন এশিয়া তথা আমাদের এই বাংলাদেশ থেকে অনেক মূল্যবান সম্পদ নিয়ে আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।
তারপরও বলি আমার সোনার বাংলা এখনো বিশ্বের সেরা।

কুমিল্লার ছেলে হিসেবে আমিও আজ গর্বিত।

২৮ শে মে, ২০১১ সকাল ৯:৪৭

রেন বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালা পাই..............................


:> :> :>

৯| ২৮ শে মে, ২০১১ রাত ১১:১১

আশাবাদী মানুষ বলেছেন: জ্বি বি-বাড়িয়ার জনাব।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.