নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একের মধ্যে অনেক কিছু

সিরিয়াস হওয়ার চেষ্টা করছি...

রেজোয়ান রকি

অনেকটা খোলা মন মানসিকতা সম্পন্ন । সবাইকে হাসাতে ও নিজে হাসতে খুব ভালোবাসি । যে মিথ্যা বললে কারো ক্ষতি হয় না, সেই মিথ্যা বলি।

রেজোয়ান রকি › বিস্তারিত পোস্টঃ

মাস্টার দাদুর রেফারেন্স !!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

আমাদের স্কুলের রাজ্জাক স্যার !

ভয়াবহ এক মারাত্মক স্যার। “সামাজিক বিজ্ঞান” নামের উদ্ভট এক প্রকার বিষয় পড়াতেন।

অবশ্য সম্পর্কে উনি আমার বাবার বাপের বউয়ের বড় ভাই ! এক কথায় দাদু। আদর করে উনাকে আমি মাস্টার দাদু বলেই ডাকতাম।

উনার শিক্ষাদান পদ্ধতি ছিলও প্রতি ক্লাসের দেওয়া পড়া ঠিকঠাক বুঝিয়ে দিতে না পারলে, বেঞ্চের উপর দাঁড়িয়ে হাত দুটিকে গগনের দিকে ঈশারা করে উনার হাতে বেশ কয়েকটা কাঁচা বাঁশের কুঞ্চির ছোঁয়া খেতে হতো।

পূর্বে বিষয়টি আমার এলাকার সাবেক ছাত্রদের মারফৎ জেনেছিলাম।

এবার ক্লাস নাইনে উঠার পর সৌভাগ্য নামের গোপন এক দুর্ভাগ্য হল তার ক্লাস করার। প্রথম ক্লাস হল, পরিচিতি পর্ব এবং পড়া নেওয়ার মধ্যে। দ্বিতীয় ক্লাস এ পড়া দেওয়ার পালা।

পড়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই উনি অল্পক্ষণের মধ্যেই জানতে পারলেন, কারোই পড়া হয় নি। এতে প্রথমের দিকে অবশ্য আমি মনে মনে খুশীই হইলাম যে, কারোই যখন পড়া হয়নি তখন হয়তো উনি কাওকেই মারবেন না।

ওমা একটু পড়েই উনি সবাইকে বেঞ্চের উপর পূর্বের পজিশন (বেঞ্চের উপর দাঁড়িয়ে হাত দুটিকে গগনের দিকে ঈশারা করে) অনুযায়ী দাঁড়াতে বললেন এবং এক এক করে উনার টেবিলের কাছে যেয়ে কাঁচা কুঞ্চির আশীর্বাদ নিয়ে আসতে বললেন।

পর্যায়ক্রমে আসলো আমার পালা। আমি মারের তীব্রতায় কাঁদো কাঁদো হয়ে কাঁপতে কাঁপতে উনার কাছে যেতেই উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, “তুই যা ” !

বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে যদি এখন আমি আমেরিকার নাগরিকত্ব পাই, তখন যে খুশী হবো ঠিক তার চেয়েও ঐ সময় খুব বেশী খুশী হয়েছিলাম।

যতই দূর সম্পর্কের হোক, উনি আমার দাদু জন্যই হয়তো ঐদিন উনি আমাকে মারল না !!

আজ চাকরিজীবন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এই রেফারেন্স নামের ব্যাপারটার ছড়াছড়িতে হটাত করেই আজ উপলব্ধি করলাম ঐ দিনের ক্লাসের কথা।

এখন মনে হচ্ছে, ঐটাও বুঝি রেফারেন্স ই ছিলও।

এই রেফারেন্স রাজ্যর বিনাশ ঘটবে কবে, কেউ কি বলতে পারেন ????

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহা

তারমানে বলতে চাইতেসেন, ঐদিন দাদু আপনাকে পিটাইলেই আজকে বেশি ভাল লাগত ?

১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

রেজোয়ান রকি বলেছেন: বলেন কি ভাই ?? অন্যদের মাড় খাওয়া দেখেই শহীদ হইতে লাগছিলাম, আর আপনি বলেন "মাড় খেলে ভালো লাগতো !!"
আমি শুধুমাত্র আজকে, ঐদিনের মাড় না খাওয়ার একটা সুনির্দিষ্ট কারণ আবিষ্কার করলাম আর কি !!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.