নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আপাতত একজন পাঠক।তবে লেখা-লেখিও করতে চাই-হোক সেটা অন লাইন বা অফ লাইনে।আশা করি আপনাদের সবার সহযোগীতা পাব।আমার ব্লগে আপনাদের স্বাগতম।

রেজওয়ান ইসলাম

রেজওয়ান ইসলাম › বিস্তারিত পোস্টঃ

উপহার হিসেবে বই না অন্যকিছু।

১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১০


এখনকার বইয়ের ছাপা,বাধাই,কাগজ,প্রচ্ছদ এত আকর্ষনীয় যে একটা নেহাৎ আনকোড়া,আনাড়ী লেখকের বইও দেখামাত্র কিনে ফেলতে ইচ্ছে করে।নব্বই এর দশকে বই কিন্তু এত যত্ন করে ছাপা হত না।হোয়াইট প্রিন্টে ছাপা হত।হোয়াইট প্রিন্টে ছাপা হুমায়ূন আহমেদ, জাফর ইকবালের বই আমার কাছে আছে।উপহার হিসাবে বই এখন আরো আকর্ষনীয় ও মূল্যবান বিবেচিত হওয়ার কথা।
কন্যা শিশুদের ভুলেও বই উপহার দিবেন না।লিপস্টিক বা সাজবার সামগ্রী উপহার দিন।তারা সেজেগুজে টিকটক করতে পারবে।শিশুদের বাবা মাও খুশি হবে--লিপস্টিক বা মেকাপ বক্স তো তাদের এমনিতেই কিনে দিতে হত। উপহার পাওয়ায় টাকাটা বেচে গেল।
বই যদি কোন শিশুকে উপহার দিতে চান,তাহলে জানার চেষ্টা করবেন সেই পরিবারে বইয়ের কদর আছে কিনা।যাকে বই দিচ্ছেন সে বই পড়ে কিনা।তার আপ ব্রিংগিং কেমন।আপনার, আমার মতো বাইরের মানুষের কথায় তারা টিক টক বাদ দিয়ে বই পড়বে না।বই কিনে দিয়ে বই পড়ার অভ্যাস গড়ে দিতে চান?বই কিনে দিতে পারবেন;অভ্যাস গড়ে দিতে পারবেন না।শিশুর অভ্যাস পরিবার অথবা স্কুলিং থেকে গড়ে ওঠে।ইউটিউব,ফেসবুক,টিকটক করা সহজ।বই পড়া সহজ না।সবাই বই পড়তে পারে না।
আমার এত এত বন্ধুদের মধ্যে একজনের ছেলেকে দেখলাম,যে নিয়মিত বই পড়ে।এই অভ্যাস সে পেয়েছে আমার বন্ধু আর বন্ধু-পত্নীর কাছ থেকে।
বই উপহার দিবেন তাদের, যারা বই পড়ে।পাঠক মাত্রই জানে একটা ভাল বই উপহার পেলে অন্য একজন পাঠক কতটা খুশি হয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৩

ওমেরা বলেছেন: জী, মানুষ চিনে বই উপহার দিতে হবে । আমাদের বাসা থেকে আমরা একবার দাওয়াতে গিয়েছিলাম বই নিয়ে।উনার বাচ্ছা বই নিয়ে ছিড়ার চেষ্টা করছিল তাই ভদ্র মহিলা বইদুটো ফ্রিজের উপর রাখে। দুই মাসপর আবার যখন উনার বাসায় গিয়েছি দেখি বই দুটো সেখানেই আছে।
যে বই এর মূল্যই বুঝে না তাকে বই উপহার দিলে বইকে অবহেলা করা হয়।

১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৪

রেজওয়ান ইসলাম বলেছেন: আমার অভিজ্ঞতাও প্রায় আপনার মত।কোন উপলক্ষ্য ছাড়া নিজের সময় ব্যায় করে বই কিনেছি এবং শহরের আরেক প্রান্তে বই পৌছে দিয়েছি।বই এখনো নতুনের মত আছে।বই তারা ধরেও দেখেনি।বাচ্চারা এখন আর বই পড়ে না।তাদের সময় কাটে মেকাপ বক্স,মোবাইল,ট্যাব নিয়ে।

২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৩:২০

রাজীব নুর বলেছেন: বই উপহার পেলে আমার খুব খুশি লাগে।

২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৯

রেজওয়ান ইসলাম বলেছেন: আপনার রাজ কপাল,আপনি বই উপহার পান।আমাকে বই কিনেই খুশি থাকতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.