| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের দিন বিকেল বেলা কল বেল চেপে বিদ্যুৎ বিভাগের লোক বলে গিয়েছিল আজকে ৯টা-৫টা বিদ্যুৎ থাকবে না।আজ সকালে লোকজন কাজে হাজির।দুটি খাম্বা পুতে তাদের মাঝে ট্রান্সফরমার বসাবে এবং উত্তোলন করবে।
দুপুর নাগাদ আইপিএস এর চার্জ শেষ।গরমে ত্রাহি মধুসূদন অবস্থা।ফ্রীজের পানি গরম হতে শুরু করেছে।ট্যাপে পানির প্রবাহ কমে গেছে।নাওয়া-খাওয়া-শোয়া মাথায় ওঠার অবস্থা।ঘড়িতে(মোবাইলে) বিকেল ৫ টা বাজল,কারেন্ট আসার নাম নেই।
আমি জানি এরপর কি ঘটবে।৬ টা বা ৭ টার দিকে বিদ্যুৎ আসবে।বিদ্যুৎ আসা মাত্রই সরবরাহ লাইনে প্রচন্ড শব্দে বিস্ফোরন হবে।পুরো গলি আবার ৬ ঘন্টার জন্য বিদ্যুৎহীন হয়ে যাবে।ডিজিটাল বঙ্গদেশে গত ৫/৭ বছর ধরে এরকমই দেখে আসছি।কখনও এর ব্যাতিক্রম হতে দেখিনি।
আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশে এ জাতীয় সমস্যা থাকা উচিত না।
১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৭
রেজওয়ান ইসলাম বলেছেন: না বোঝাই ভাল।আমরা কিন্তু আপনার আলু,পেয়াজ,খেজুর,মুরগি কেনার গল্প বুঝতে পারি।
২|
১৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:২০
ওমেরা বলেছেন: শুধু নামেই ডিজিটাল হলে যা হয় !
১৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪৪
রেজওয়ান ইসলাম বলেছেন: আপনি একদম সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন সঠিক বুঝলাম না।