নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদুল ইসলাম

আমি একজন ছাত্র।আমি অবসর টাইমে লিখতে খুব ভালবাসি।তাই লিখার জন্য আমাদের দেশে কিংবা অন্যান্য দেশের সকল বাংলাভাষা-ভাষীর জন্য একটি জনপ্রিও সাইট হল সামহোয়ার ব্লগ সাইট।তাই আমি এখানে লিখতে খুব আগ্রহী।

রিয়াদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মানব সমাজে "সমকামিতা"

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সমকামিতা:

সমকামিতা শব্দটি বিশেষ্য। এটা এসেছে মুলতঃ বিশেষণ সমকামী। ভাশাগত দিক থেকে সম মানে একই এবং কামী মানে বাসনাকারী। তাই সমকামী শব্দটির অথ দাড়াচ্ছে একই রকম বাসনাকারী। কিন্তু প্রয়োগগত অথ ভিন্ন। সমকামী শব্দটির মূল সংস্কৃত সমকামিন। মূল ধাতুর সাথে ইন প্রত্যয়যোগে গঠিত হয়েছে সমকামিন (সম+কাম

+ইন) যার অথ যে ব্যক্তি সমলৈঙ্গিক ব্যক্তির প্রতি যৌন আকরষণ বোধ করে।

সমকামিতার ইংরেজী প্রতি শব্দ হোমোসেক্সুয়ালিটি,যা ১৮৬৯সালে প্রথম ব্যবহার করেন Karl Maria Cutberry তার লেখা ছোট একটি আইনি পুস্তিকায়। Homosexual শব্দটি গ্রীক হোমো এবং ল্যাটিন সেক্সাস শব্দের সমন্বয়ে গঠিত।

সমকামের অনোমোদনঃ

দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে সোমবার (5-08-13)থেকে সমলিঙ্গের বিয়ে অনুমোদন পেয়েছে। আর্জেন্টিনার পর উরুগুয়ে দ্বিতীয় দক্ষিণ আমেরিকান দেশ। যারা সমলিঙ্গের বিয়ে অনুমোদন করেছে। আর্জেন্টিনা ২০১০ সালে সমলিঙ্গের বিয়ে আইনমাফিক কার্যকর করে। সমগ্র ল্যাতিন আমেরিকা জুড়েই দিন দিন সমকামী বা সমলিঙ্গের বিয়েঅনুমোদন পাচ্ছে।কলম্বিয়ার আদালতেও সমকামীদের বিয়ে নিয়েবেশ সরগরম হয়ে উঠেছে। এদিকে মেক্সিকোর কোলিমা রাজ্যেও সামাজিক উৎসবগুলোতে সমকামী জুটিদের স্বাগত জানানো হচ্ছে। দেশটিতে মাস দেড়েক আগে সমকামীদের এক বিশাল শোভাযাত্রাও হয়ে গেল। মেক্সিকোর দক্ষিণের রাজ্য কুইনটানা রো’তে এরমধ্যে সমলিঙ্গের বিয়েকে অনুমোদন দেয়া হয়েছে। সূত্র: বিবিসি আআ/যাকা।

ইসলামের দৃষ্টিতে সমকামীঃ

ইসলামে সমকামিতা হারাম। আল কুরআন এবং হাদিসের নানা জায়গায় সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে। আল কুরানের সাত

জায়গায় লুত (আঃ) এর কওমের কথা বলা হয়েছে যাদের কে সমকামিতার অপ্রাধের জন্য আল্লাহ রব্বুল আলামিন

ধংশ করে দেন। লুত (আঃ) এর কওম বাস করত সোদম ও

গোমরাহ নগরীতে। এই সোদম থেকে ইংরেজী সোডোমি শব্দটি এসেছে যেটা পায়ুকাম বোঝাতে ব্যবহৃত হয়।

*আল কোরআনের সাত জায়গাঃ

১। সুরা আল আরাফের ৮০-৮৪ আয়াত

২। সুরা হুদ এর ৭১-৮৩ আয়াত

৩। সুরা আল আম্বিয়া এর ৭৪ আয়াত

৪। সুরা আল হাজ্জ্ব এর ৪৩ আয়াত

৫। সুরা আশ-শুয়ারা এর ১৬৫-১৭৫ আয়াত

৬। সুরা আন-নামল এর ৫৬-৫৯ আয়াত

৭। সুরা আনকাবুত এর ২৭-৩৩ আয়াত

আরবিতে সোডোমি কে বলা হয় liwat, আর যারা সমকাম

করে তাদের বলা হয় luti, শব্দ দুটি হযরত লুত (আঃ) এর

নাম থেকে এসেছে।

এবার আসুন আমরা দেখি হাদিসে কি বলা হয়েছে।

ইসলামী চিন্তাবিদেরা রাসূল (সাঃ) এর হাদীস ও সীরাহ

থেকে সমকামিতার শাস্তি মৃত্যদন্ড বিধান দিয়েছেন।

ইবনে আল যাওয়াজি থেকে বরনিত আছে যে রাসুল (সাঃ)

কয়েকটি হাদিসে সমকামিতাকে অভিশাপ হিসেবে উল্লেখ

করেছেন এবং টপ ও বটম দুজনের জন্য মৃত্যদন্ডের

শাস্তি ঘোষণা দিয়েছেন।

সুনানে আল-তিরমিজিীর ভাষ্য অনুসারে রাসুল (সাঃ) এরশাদ

করেন, “ কোথাও তুমি মানুষদেরকে লুতের কওমদের মত

পাপ করতে দেখ, তাহলে তাকে হত্যা কর।যে এটা করে এবং যে এটাতে সাহায্য করে দুই জনকেই হত্যা করা।”

আমাদের ভবিষত:

পাশ্চাত্যের চেয়ে আমরা অন্তত যে বিষয়টাতে এগিয়ে আছি বলে দাবি করতে পারি তা হচ্ছে আমাদের পরিবার প্রথা। পরিবার হচ্ছে ব্যক্তির নিরাপত্তার সুদৃঢ় আশ্রয়। অবশ্য যৌবনের দিনগুলোতে আপনার মনে হতে পারে আপনার পারিবারিক নিরাপত্তার প্রয়োজন নেই। কিন্তু বৃদ্ধ বা শিশুদের জন্য এই পারিবারিক নিরাপত্তার কোন বিকল্প নেই। অন্তত রাষ্ট্রীয় অবস্থা এতো শক্তিশালী হয়নি যে আপনি সরকারি খরচে অনেক বেবি কেয়ার সেন্টার বা বৃদ্ধনিবাস গড়ে তুলবেন দাবির মুখে সরকার মানবাধিকার রক্ষার্থে যে ১২ মিলিয়ন বা এককোটির উপরের জনসংখ্যার সমকামী-কে বিবাহের অধিকার দিয়ে দিল বিশ বা পঁচিশ বছর পরে তাঁরা বৃদ্ধ হবেন।স্বাভাকিভাবে চলার অনুপযোগী হয়ে পড়বেন।সোজাকথায়, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন।এখন পরিবার বিহীন এই বিপুল সংখ্যার বৃদ্ধদের কে দেখাশুনা করবে? আপনার রাষ্ট্র কি সেই বোঝা বহন করতে সক্ষম? তাই আমাদের মনে রাকতে হবে মানব সভ্যতার উন্নয়নে সমকামিতা এক বড় অন্তরায়।পৃথিবীতে মানুষের ফ্যামিলি ট্রি বাঁচিয়ে রেখেছে প্রজনন ধারা।সমকামিতা এমনই এক স্থবির সিস্টেম যেখানে বংশবিস্তারের কোন সুযোগ নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.