নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভূত সেই ছেলেটি আবার শুরু করলো ব্লগিং, এই ব্লগ সেই ব্লগে তার এলোমেলো লেখা... হাতে তার কী বোর্ড, মাথায় আইডিয়া !!

অদ্ভূত সেই ছেলেটি...

অদ্ভূত সেই ছেলেটি

অদ্ভূত সেই ছেলেটি... › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে...

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

জীবন মানে কি শুধুই ছুটে চলা? প্রতিযোগিতা?? সবার উপরে, শ্রেষ্ট হবার তীব্র বাসনা?

-কেন??? কেন আমাদের জীবন এতটা যান্ত্রিক?

খালি পায়ে সবুজ ঘাসে পা রাখার সুযোগ আমাদের হয় না। আমাদের সময় হয় না নীল আকাশের সৌন্দর্য দেখার। আমরা হাঁটি, পায়ে থাকে সভ্যতার অন্যতম অংশ-জুতা। তবে সেই হাঁটা কোন বিশাল মাঠে নয়, আমরা হাঁটি যান্ত্রিক শহরের পিচঢালা পথে। মাঝে মাঝে আকাশের দিখে তাকাই। না, সৌন্দর্য দেখার জন্য নয়। বৃষ্টি আসবে কিনা, ছাতা বা রেইনকোট নিয়ে বের হব কিনা তা বোঝার জন্য। এই যান্ত্রিক জীবনের মধ্য দিয়ে চলে, সবার থেকে বড় হয়ে, সুনাম, অর্থ কামিয়ে জীবনটাকে মনে করি সার্থক। কিন্তু, আসলেই কি তাই?? ছোট্ট এই জীবনে কোনদিন পৃথিবীর সৌন্দর্য না দেখে বেঁচে থাকার মাঝে আসলেই কি সার্থকতা আছে???

আমি জানি না। আসলে এটাই আমাদের জীবন। যেই আমি এসব কথা লিখছি আমিও কিন্তু ছুটে চলছি যন্ত্রের মত।

তবুও মাঝে মাঝে খুব ইচ্ছে করে- বুক ভরে নিঃশ্বাস নিই। CO2 যুক্ত বাতাস না, বিশুদ্ধ বাতাস-O2 যুক্ত বাতাস। ইচ্ছে করে- খালি পায়ে বৃষ্টিভেজা ঘাসে হাঁটতে অথবা সবুজ ঘাসের বুকে মাথা রেখে নীল আকাশ দেখতে।

জানিনা,সে সময় কোন দিন পাব কিনা. . . .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.