| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে একবার তোমার
নেশাগ্রস্ত চোখ দ্যাখতে চাই
নীলচিতা
তোমার একটি চোখ আমার
নামে লিখে দাও
আমি মরে যাই তোমার মদির
চোখে?
তোমার চোখ আত্মহত্যার একটি
অপূর্ব স্থান
সেখানে আঁকা হোক আমার
এপিটাফের চূড়ান্ত স্কেচ
তোমার চোখেই লেখা হোক
আমার বিষাদময় পংক্তি
তোমার চোখেই লেখা হোক
আমার মৃত্যুর কারণ
তোমার চোখে একটা নীলসমুদ্র
সেখানে রোজ ভোরের রঙিন
সূর্যোদয়
আমি দ্যাখি— তোমার চোখভরা
এক বিষণ্ণ সূর্যাস্ত!
নরকে যাবার আগে একবার
তোমার চোখ ভ্রমণ করতে চাই
প্রিয়তমা
দেখি— ওখানে শুয়ে থাকার
কোনো কবর খোঁড়া যায় কিনা
©somewhere in net ltd.